
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ০:৩৯

জয়পুরহাটের পাঁচবিবিতে উনত্রিশ জাতের ইরিবোরো ধান রোপন শুরু করেছেন কৃষকেরা।আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্ত এলাকা বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে কৃষক মোঃ জোবায়দুল হোসেন এর জমিতে আদিবাসী নারী-পুরুষ শ্রমিকদের ধান রোপন করতে দেখা যায়।
কৃষক জোবায়দুল জানান,অন্যান্ন জাতের ইরি ধানের চারা তৈরীর মতই বীজতলায় বীজতলা চারার প্রস্তুতি করতে হয় এবং একই পদ্ধতি চাষাবাদ করতে হয়। মাঠের সব ধানের আগে এই ধান আসে। আমি প্রতি বছরই আড়াই বিঘা জমিতে এই ধান চাষাবাদ করে থাকি। সেখান থেকে গো-খাদ্য হিসাবে বাজারে ধানের মতই খড়েরও দাম পাওয়া যায়। এ ধান জমিতে আগাম পাকে। কাটার জন্য শ্রমিকের জন্য বাড়তি খরচ করতে হয়না। ঘাস ব্যবসায়ীরা তাদের নিজ খরচে জমি থেকে ধান কাটা মাড়াই করে বাড়িতে বস্তা করে ধান পৌছে দেন উপরন্ত তারা বিঘা প্রতি ৩- ৪ হাজার টাকাও দেয় শুধু খড়গুলো নিয়ে যায় তারা।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান জানান,এবছর এই উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ নিধারণ করা হয়েছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার-বীজ ও বিভিন্ন ধরনের পরামর্শমূলক প্রশিক্ষণ দিয়ে আসছে উপজেলা কৃষি অফিস।আগাম জাতের ধান লাগালে আগাম ধান ঘরে তুলতে পারবেন কৃষকেরা।
