শনিবার, ৪ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

বরিশালে ৬৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০:৫২

শেয়ার করুনঃ
বরিশালে ৬৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা

বরিশালে একদিকে আমন ধান কর্তন অন্যদিকে বোরো বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ করায় সর্বশেষ ঘূর্ণিঝড় মিধিলিতে তেমন একটা প্রভাব পড়েনি। ইতোমধ্যে আবাদকৃত বোরো ধানের ৫০ ভাগ কর্তন করা হয়েছে। জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাকী ধান কাটা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন কৃষি কর্মকর্তারা। 

এদিকে ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত বোরো আবাদ করা গেলেও আগে-ভাগেই প্রস্তুতি নিচ্ছেন  কৃষক ও কৃষি অফিস। এ লক্ষ্যে জেলায় ইতিমধ্যে ৫০ হাজারের বেশি কৃষককে প্রণোদনার আওতায় ধানের বীজ ও সার বিতরণ করেছে জেলা কৃষি অফিস।

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

বরিশাল জেলা বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কোন কোন উপজেলায় আমন ধান কাটা প্রায় শেষ পর্যায় চলে এসেছে। ধানের ফলন হওয়ায় উৎসাহ নিয়ে এবার বোরো আবাদে তাদের আগ্রহ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো ধান আবাদকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে ধান রোপণের লক্ষ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

কৃষকরা জানান, উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ দিয়ে তারা বীজতলা তৈরীর কাজ করছেন। কারণ অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময় বলে মনে করেন। তাই বীজতলার জন্য রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি নির্বাচন করে বীজতলা তৈরী করছেন। তারা জানান, শীত মৌসুমে বীজ ৪৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে সেগুলো বীজতলায় ছিটাতে হয়। বীজ ছিটানোর ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযুক্ত হয়। জেলা কৃষি বিভাগ থেকে এরই মধ্যে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল ও হাইব্রীজ জাতের বীজ ও  সার বিতরণ করা হয়েছে। তাই বোরো আবাদে তারা বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

বোরো আবাদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশালের উপ-পরিচালক মো. মুরাদ হাসান জানান, জেলার ১০ উপজেলায় ৬৩ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমির জন্য প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার হেক্টর বীজতলা প্রয়োজন। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরেজমিন উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বোরো ধান আবাদে কৃষকরা বীজতলা তৈরিতে জমি পস্তুত করছেন। উজিরপুরের ধামুরা গ্রামের কৃষক আতাহার আলী জানান, এ মৌসুমে  প্রায় ৭০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করার পরিকল্পনা রয়েছে তার। এ জন্য ৩ বিঘা জমিতে ৪ শ কেজি ধান দিয়ে বীজতলা তৈরি করছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে প্রশিক্ষণসহ সার্বিকভাবে সহায়তা করছেন বলে জানান তিনি। তবে বীজতলায় অতিরিক্ত ঠান্ডা পড়লে চারা যাতে নষ্ট না হয় সে জন্য কৃষি অফিসের পরামর্শ নিয়েছেন। 

বাবুগঞ্জের ভূতেরদিয়া গ্রামের কৃষক শুক্কুর মিয়া বলেন, তিনি ১০ বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন। ইতোমধ্যে ৭ বিঘা জমির ধান কাটা হয়েছে। তবে যেহেতু অগ্রহায়ন মাস বোরো আবাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই এরই মধ্যে তিনি বোরো বীজতলা তৈরীর কাজ শুরু করেছেন। আরেক কৃষক ফজলু হাওলাদার বলেন, আমন ধান কাটা শেষ হওয়ার পরপরই ইরি-বোরো ধানের বীজতলা তৈরির কাজ শেষ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর বরিশালের উপ-পরিচালক মো. মুরাদ হাসান বলেন, এ বছর জেলা ১ লাখ ২৫ হাজার ৪২০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলির কারণে জেলায় ৪০০ হেক্টর জমির আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ করায় ফসল উৎপাদনের লক্ষ্যামাত্রায় এর কোন প্রভাব পড়েনি। 

তিনি বলেন, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা হিসাবে জেলার ১০ উপজেলায় প্রায় ৫২ হাজার কৃষকের মাঝে উপশী ও হাইব্রীজ জাতের ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বীজতলা তৈরিসহ ফলন বৃদ্ধিতে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শসহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া গম, ভূট্টা, বীনা বাদাম, সরিষা, মুগ, খেশারীসহ ৯ ধরণের ফসলের জন্য ৩৫ হাজার ৫৫০ জন কৃষককে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়