শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

দেবীদ্বারে কৃত্রিম সার সংকট; কৃষকদের বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০:৪২

শেয়ার করুনঃ
দেবীদ্বারে কৃত্রিম সার সংকট; কৃষকদের বিক্ষোভ

দেবীদ্বারে কৃত্রিম সার সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগে কয়েকশত কৃষক বিক্ষোভ করেছে এক ডিলারের দোকানে। রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার সুবিল ইউনিয়নের সার ডিলার হাজী মোঃ শাহ আলমের ওয়াহেদপুর বাজারের সার দোকানের সামনে ওই বিক্ষোভ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সার নিতে আসা বাজারের ব্যাগ ও এলমুনিয়ামের বলসহ সার বহনের নানা সামগ্রী নিয়ে সার না পেয়ে কয়েকশত কৃষক বিক্ষোভ প্রদর্শণ করছে।

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

ওয়াহেদপুর গ্রামের ভোক্তভূগী কৃষক মোঃ জামাল ভূঁইয়া জানান, নব নির্বাচিত চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভূঁইয়া গত ১১ ফেব্রুয়ারী সার ডিলারকে সতর্ক করে বলেন, এখন থেকে সার দোকানের সামনে লাল ব্যানারে সারের মূল্য তালিকা প্রদর্শন এবং কৃষকরে কাছে সার বিক্রয় করার সময় রসিদের মাধ্যমে টাকা গ্রহন করতে হবে। ওই নির্দেশনার পর আমি ১১শত ৩০ টাকার সার কিনি, তখন আমি রসিদ চাওয়াতে তিনি সারের মূল্য ৮শত টাকা রেখে ৪৩০ টাকা ফেরত দেন। ওই ঘটনা কৃষকদের মাঝে ছড়িয়ে পড়লে সার কিনতে আসা প্রত্যেক কৃষকই রসিদ দাবী করেন। এই পরিস্থিতিতে সার ডিলার গত এক সপ্তাহ ধরে সার সংকট দেখিয়ে সার বিক্রয় করছেন না। রোববার স্থানীয়দের চাপে ডিলার সার গুদাম খুললে সেখানে অনেক সার মজুদ দেখতে পাই। 

বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম জানান, সার ডিলার হাজী মোঃ শাহ আলম প্রায় ১৫ বছর ধরে সুবিল ইউনিয়নের সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা আমাদের প্রয়োজনে সার নিলেও দাম সম্পর্কে কোন ধারনা ছিলনা। সার ডিলার যা বলতেন তা দিয়েই আমরা সার কিনেছি। নতুন চেয়ারম্যান যখন কৃষকদের সার কেনার সময় রসিদ নিয়ে সার ক্রয় করতে বললেন, তখন থেকে সার সংকট দেখা দিয়েছে। প্রতি বস্তা সারে আমাদের থেকে ৬/৭শত টাকা করে বেশী নিতেন এই সার ডিলার।

আরও

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কৃষক সুলতান আহমেদ বলেন, ১হাজার ১শত টাকা মূল্যের ১ বস্তা দানা সার ২ হাজার টাকায়, ৮শত টাকার ইউরিয়া সার ১ হাজার টাকায় এবং ৮ শত টাকার ১ বস্তা ডেব সার ১ হাজার ৪শত টাকায় কিনতে হয়েছে। এ- ৩ বস্তা সারের মূল্য ২ হাজার ৭শত টাকার স্থলে আমার থেকে ৪ হাজার ৪শত টাকা আদায় করলেও কোন রসিদ দেননি। ডিলার সাহেব যে ট্রেড লাইসেন্সে ব্যবসা করছেন, সে লাইসেন্সে চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও সচিবের স্বাক্ষর নেই। তাছাড়া সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহেরের যোগ সাজসে এই ডিলার দির্ঘদিন ওই অবৈধ ব্যাবসা চালিয়ে আসছেন।

সুবিল ইউনিয়ন’র সার ডিলার হাজী মোঃ শাহ আলম জানান, গত মাস পর্যন্ত পর্যাপ্ত সার থাকলেও চলতি মাসে সারের সরবরাহ কম ছিল। তাছাড়া বরাদ্ধকৃত সার কৃষকদের চাহিদার তুলনায় অনেক কম। আমরা কৃষি কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে কৃষকদের চাহিদা পুরণে এবং সার সংকট নিরসনে ভর্তুকী দিয়ে সার কিনে সরবরাহ করে আসছি। ভর্তুকী দিয়ে কেনা সার ক্যাশ মেমোতে বিক্রি করা সম্ভব নয়। 

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আমাদের দেশে কোন সার সংকট নেই। তবে ফেব্রুয়ারী মাসের সার বিলম্বে উত্তোলন হলে সংকট থাকতে পারে। এসব সার বিএডিসি, বিসিআইসি এবং আমদানীকারক থেকে সরবরাহ করতে হয়। বিএডিসি, বিসিআইসি’র সার কম সরবরাহ করলেও আমদানীকারকদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ করা যায়। বিভিন্ন এলাকার সার ডিলারগন যে পরিমান চাহিদার আবেদন করেন আমরা সে চাহিদা অনুযায়ী সার সরবরাহ করে থাকি। প্রতিটা সার ডিলারকে বলা আছে সালু কাপড়ে মূল্য তালিকা লিখে দোকানের সামনে ঝুলিয়ে রাখতে হবে এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি করতে হবে। 

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার বলেন, সার সংকট তৈরী করে যদি কেউ সুবিধা নিতে চায় কিংবা উচ্চমূল্যে সার বিক্রি করে থাকে এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব। ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি, কৃষি অফিসারকে তদন্ত স্বাপেক্ষে রিপোর্ট করতে বলেছি। 

সার সংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

আধুনিক প্রযুক্তিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কারণে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং খরচ কমানো সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের আয়ও বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন অঞ্চলে পাওয়ার টিলার, কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন, সেচ প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের ফলে কৃষিকাজ আরও সহজ ও কার্যকর হয়েছে। আগে যেখানে ফসল কাটতে

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়