সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

ইলিয়াস আলী গুম ও হত্যা: তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

শেয়ার করুনঃ
ইলিয়াস আলী গুম ও হত্যা: তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য

সিলেট অঞ্চলের প্রভাবশালী বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম ও হত্যার বিষয়ে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। র‍্যাবের তৎকালীন কর্মকর্তা এবং বর্তমানে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে হত্যা করে এবং তার মরদেহ যমুনা নদীতে ফেলে দেয়। এ ঘটনার নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে র‍্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম এই ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে শেরাটন হোটেল থেকে অনুসরণ করে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়। অপহরণের সময় ইলিয়াস আলীর ড্রাইভার আনসারকেও তুলে নিয়ে যাওয়া হয়।  

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

তাহেরুলের স্বীকারোক্তি অনুযায়ী, মহাখালী জলখাবার হোটেলের কাছে গাড়িকে ধাক্কা দিয়ে থামানো হয় এবং অপহরণের পর ইলিয়াস আলীকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে হত্যা করে তার মরদেহ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। তাহেরুল আরও জানান, অপারেশন শেষে জিয়াউল আহসান তাকে দায়িত্ব শেষ বলে জানিয়ে দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সূত্রে জানা যায়, ইলিয়াস আলীকে হত্যার পর জিয়াউল আহসান তার অফিসে ফিরে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, “আজ বড় একটি অপারেশনে সফল হলাম। শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়েছি।”  

আরও

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

ইলিয়াস আলী গুম ও হত্যা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তদন্তে উঠে এসেছে, ইলিয়াস আলীর গুম এবং হত্যার পেছনে তৎকালীন সরকার এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল। গুম তদন্ত কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই এ অপহরণ ও হত্যার ঘটনা ঘটেছিল। এ সময় ডিজিএফআই এবং র‍্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অপারেশনে সম্পৃক্ত ছিলেন।  

এছাড়া ইলিয়াস আলীর গুমের পর শেখ হাসিনা তার স্ত্রী ও কন্যাকে ডেকে নাটকীয়ভাবে জানান যে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।  

গুম তদন্ত কমিশন জানায়, এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর দুই সদস্য, ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুলকে চিহ্নিত করা হয়েছে। তাদের সেনাবাহিনীতে ক্লোজড এবং অন্তরীণ রাখা হয়েছে।  

ইলিয়াস আলীর হত্যাকাণ্ড রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছিল। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে ভুক্তভোগী পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দল। তদন্তে উঠে আসা নতুন তথ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।  

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

বিশ্ববাজারে নতুন পরিচিতি পেল কমলগঞ্জের বাঁশ-বেত শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের উদ্যোক্তা মো. আমির হোসেন সিরাজ পরিবেশবান্ধব বাঁশ-বেতের হস্তশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। প্রায় দুই দশকের নিরলস প্রচেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত ‘সিরাজ কুটির শিল্প’ এখন দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেয়েছে। ১৯৯৮ সালে পরিবারের ব্যবহারের জন্য নিজের হাতে বাঁশ-বেত দিয়ে কিছু আসবাব তৈরি করেন আমির হোসেন। স্থানীয়ভাবে সেগুলো প্রশংসা পেলে মানুষ তাঁর কাছে আসবাব বানানোর অনুরোধ করতে

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি-কনটেন্ট তৈরি, বাড়ছে মৃত্যুঝুঁকি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিরসবুজ লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে যাওয়া নান্দনিক রেললাইন এখন পর্যটকদের জন্য ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই রেললাইনকে কেন্দ্র করে ছবি তোলা ও অনলাইন কনটেন্ট তৈরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে, বসে কিংবা হাঁটতে হাঁটতে ছবি ও ভিডিও ধারণ করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ঈদুল ফিতরের পরবর্তী

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকার কয়েক হাজার মানুষ কালজানী নদীর ওপর সেতুর অভাবে যুগের পর যুগ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দেশের মূল ভূখণ্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত জানমালের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এতে নষ্ট হয় সময়, বাড়ে আর্থিক ক্ষতি, ব্যাহত হয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রম। স্থানীয়দের মতে, যাতায়াতের একমাত্র ভরসা এখনো ডিজেল ইঞ্জিনচালিত

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

মৌলভীবাজারে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’ নামে দেশের প্রথম পাখি উদ্যানটি অল্প সময়েই দর্শনার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গত পাঁচ দিনে এখানে রেকর্ডসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা প্রকৃতি ও পরিবেশবান্ধব এ পার্কে মুগ্ধতা প্রকাশ করছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করা এই পার্কটি মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে

বরিশালের সাব্বির ধানমন্ডি থেকে নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বরিশালের সাব্বির ধানমন্ডি থেকে নিখোঁজ, পরিবারের উদ্বেগ

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তানভির আহমেদ সাব্বির (বয়স উল্লেখযোগ্য নয়) নামে এক তরুণ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, গতকাল বিকাল ৫টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বরিশালের বাসিন্দা তানভির আহমেদ সাব্বির ধানমন্ডি এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া