প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৮

চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী সিদ্ধান্তের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বরিশালের গৌরনদীর একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে।

