তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে বহুল আলোচিত মামলায় আপিল বিভাগের শুনানিতে রিটকারীর পক্ষে আইনজীবী দাবি করেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই এই সংশোধনী পুরোপুরি বাতিল হওয়া উচিত। মঙ্গলবার (৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানির সময় তিনি এ বক্তব্য দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল
টানা ছয়দিন বিরতির পর আজ আবারও বসছে চলতি জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি অধিবেশনের বাকি কার্যসূচি সম্পন্ন করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক
সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির শেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির প্রায় সব সদস্য উপস্থিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইলভিত্তিক দাপ্তরিক যোগাযোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা বার্তা আর গ্রহণ করা হবে না। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হারের পর বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতো বাংলাদেশের সমর্থকদের মধ্যেও নেমে এসেছে হতাশার ছায়া। এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি আর্জেন্টিনার দিকে। আজ শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বিশ্বকাপে নিজেদের যাত্রা ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সির
বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে শুধু শেষ আটের টিকিটই নিশ্চিত করেনি স্প্যানিশরা, বিশ্বকাপের ইতিহাসে গড়েছে এক অনন্য রেকর্ডও। পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচে কোনো গোল হজম করেনি স্পেন। এর ফলে বিশ্বকাপে টানা ষষ্ঠ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখার কৃতিত্ব অর্জন করেছে দলটি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দল টানা ছয়
দেশের ১৭ জেলার ওপর মঙ্গলবার দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে,
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধির এই ধারা আপাতত সীমিত পর্যায়েই থাকবে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ
স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া সমীচীন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে লিখিত ও অলিখিত সমন্বয় প্রয়োজন। সেই আলোচনা শেষ না করে নির্দিষ্ট সময় ঘোষণা করা যৌক্তিক হবে না। তবে নির্বাচন কমিশন অক্টোবরে নির্বাচন আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। সে ক্ষেত্রে
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক নারীসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে
নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং আলামত গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি
উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত ছবি প্রকাশ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। দুই নেতার চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের মধ্যেই ট্রাম্প দাবি করেন, মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং এ কারণে তার বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা ‘রেস্ট্রেইনিং অর্ডার’ প্রয়োজন। রোববার (৫ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সম্পাদিত ছবি
যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আরও গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে এবং ভারত তাদের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য সমর্থক। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও ইসরায়েলের বহু
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের উপকূলীয় অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর
ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুরসহ জেলার অন্তত ২০ থেকে ২৫টি পয়েন্টে বসতভিটা, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, প্রশাসনের আশ্বাস মিললেও কার্যকর প্রতিরোধব্যবস্থা এখনো দৃশ্যমান নয়। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে ‘এক হামলায়’ হত্যা করা সম্ভব ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্রকে ‘সভ্যতা, ইতিহাস ও সম্মানহীন’ বলেও মন্তব্য করেছে। রোববার (৫ জুলাই) আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে।
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে নতুন করে একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ ও কার্যক্রমকে আরও কার্যকর করার
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি বলেন, নিরাপদ