মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দুই শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ০৯ ডলার
অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ককে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ও সিসিটিভি নজরদারির আওতায় এনেছে সরকার। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নতুন এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মহাসড়কের সার্বিক পরিস্থিতি এখন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার (২০ জুলাই) হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ বলেন, পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভি নজরদারির আওতায় এসেছে। পাশাপাশি মহাসড়কের
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে শনিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের একটি ছবিও প্রকাশ করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয়
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য নিয়ে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নতুন দফার হামলা শুরু হয়। এর পরপরই ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বার্তাসংস্থা আনাদোলুর
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল চাপে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক
বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলে জয়ের উল্লাসে মাতে লা রোজারা। পুরো ম্যাচজুড়েই বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখায় স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। পঞ্চম মিনিটেই ইয়ামাল ও দানি ওলমোর দারুণ সমন্বয়ে প্রথম বড়
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া যুগপৎ শরিক দলের নেতাদের সম্মান জানাতেই এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক সংঘাতের দাবি সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় মার্কিন সি-১৭ পরিবহণ বিমান এবং পি-৮ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে একাধিক সামরিক বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে
বিশ্ব ফুটবলের দুই ভিন্ন দর্শনের মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছে কোটি কোটি দর্শক। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি অভিজ্ঞতা বনাম তারুণ্য, বাস্তববাদী ফুটবল বনাম দখলভিত্তিক আক্রমণাত্মক ফুটবলেরও দ্বৈরথ। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে প্রতিটি কঠিন পরীক্ষায় নিজেদের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। নকআউট পর্বে একাধিক কঠিন ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে তারা।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং
জুলাই চেতনা ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দল জুলাইয়ের কথা বলে ১৯৪৭ সালের আদর্শে ফিরে যেতে চায়। অথচ ১৯৪৭ সালে তারা ছিল না। তারা হীনস্বার্থে ১৯৪৭-কে গ্রহণ করে, ১৯৭১-কে বর্জন করে এবং আবার ২০২৪-কে গ্রহণ করছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায়
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফেরার স্বস্তি পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহীদ হৃদয়ের দল। রোববার হারারে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে নতুন নকশা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই নকশায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে সংযুক্ত করা হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের তিন শহিদের ছবি সংযোজন করা হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া একটি এলইডি মনিটর এবং সিসিটিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাচ্চার ইউনিয়নের মঙ্গল শেখের ছেলে সাগর শেখ (৩২), দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া এলাকার আবুল মোল্লার ছেলে সাগর মোল্লা (২৩) এবং
টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৩ জুন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়
টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন বিজিবি বিওপির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১২ দিনের ব্যবধানে টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয়দের
দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন—দুই ফুটবল পরাশক্তির বহুল প্রতীক্ষিত লড়াই অবশেষে বিশ্বকাপের ফাইনালে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা থাকলেও নানা কারণে সেই ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন। আর্জেন্টিনা নিজেদের ইতিহাসে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অতিরিক্ত যুদ্ধবিমান ও মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানো শুরু করেছে। একই সঙ্গে অঞ্চলজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন, কঠোর ভ্রমণ সতর্কতা, সামরিক পরিকল্পনায় পরিবর্তন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন অভিযানের প্রস্তুতির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা এখনই পূর্ণমাত্রার
বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইকে ঘিরে যেমন দুই দলের তারকা ফুটবলারদের নিয়ে আলোচনা তুঙ্গে, তেমনি নজর কাড়ছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা বহুজাতিক রেফারিং দলও। ফাইনালের মূল রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা স্লাভকো ভিনচিচ। তবে ভিনচিচকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা রয়েছে। চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়ন্স লিগে তার কয়েকটি সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। বিশেষ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে অংশ নেবে বা অংশ নিতে পারবে না, সেই সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়
পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহত হানিফ ফকিরের স্ত্রী, দুই শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় আবু হানিফ এর
টেকসই জৈব-উপকরণ এবং সবুজ উদ্যোক্তা কার্যক্রমে উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পেলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। রোববার (১৯ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় টেকসই জৈব-উপকরণ (Sustainable Biomaterials) এবং সবুজ উদ্যোক্তা কার্যক্রমে (Green Entrepreneurship) উদ্ভাবন ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে মাঠপর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। তবে যেকোনো সংকটেরই শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা