কাজের গুণগতমানে কোনো ছাড় দেওয়া হবে না। গুণগতমান ঠিক রেখে, ব্যয় সংকোচন করে, উন্মুক্ত প্রতিযোগিতায় সব স্টেক হোল্ডাররা দরপত্রে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যানের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধি
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ১২ কেজিতে এবার ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২১ টাকা লাগবে। ঘোষিত নতুন দর সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট পাকিস্তান। নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা।দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। এছাড়া ড্র করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ। পাকিস্তানের সর্বশেষ উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেছেন হাসান। পঞ্চম উদযাপনে হাসানকে একটু সময় নিতে
খুব দ্রুতই মেট্রোরেল সেবা শুক্রবারও চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা। সোমবার (২ সেপ্টেম্বর) তারা জানিয়েছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে।তিনি বলেন, “উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারব। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।” ডিএমটিসিএল সূত্র জানিয়েছে,
রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ২৭৪ রান করার পর বাংলাদেশকে ২৬২ রানে আটকে দিয়েছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দলীয় ৮১ রানে ৬ উইকেট হারিয়েছে দ্য ম্যান ইন গ্রিনরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮১ রান। সালমান আঘা ০* এবং রিজওয়ান ৯ রানে ব্যাট করছেন। সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল তৃতীয়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে। ওসি মাসুদ রানা জানান, ঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে।সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর
চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য রয়েছেন।সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্রে ভোরে ২ যুবক চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা
চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ (২ সেপ্টেম্বর)।রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা
বাংলাদেশের ছয় ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুরুল হক নুর ও নুসরাত তাবাসসুমসহ ছয়জনের ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত ছয় বাংলাদেশি
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইনিউজ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ডিবি
কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া প্রেমের অভিযোগে মাদরাসা শিক্ষক ও গৃহিণীকে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার সদকী ইউনিয়নের ঘাঁসখাল গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (৩১ আগস্ট) সকালে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। তিনি সদকী দাখিল মাদরাসার বাংলা শিক্ষক। তার বাড়ি রাজশাহী জেলায়। আর গৃহিণী (৩৩) ইউনিয়নের ঘাঁসখাল গ্রামের
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দাদের। সেসময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও
কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে। পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না। এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আর আমরা কখনো দেশ ছেড়ে পালিয়েও যাইনি। ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা সরকার কীভাবে পালিয়ে গেছে তা সবাই দেখেছে। আবার তার লোকজন পালাতে গিয়ে ধরা খাচ্ছে তাও সবাই দেখছে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালবাসা অর্জন করুন দেশনায়ক তারেক
বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি
গভীর রাতে ঘুমন্ত মায়ের বুক থেকে মেহরাব হোসেন নামে ১বছর ৯মাস বয়সী এক শিশু সন্তান নিখোঁজের ১৩ ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে মিলল ওই সন্তানের মরদেহ। ঘটনাটি ঘটে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণ পাড়া) একতার বাড়িতে এবং রোববার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বাড়ির পাশের একটি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ ১১৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নাসিরনগর) ১ম আমলী আদালতে নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শাহ আলম পাঠান বাদি হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় আরও ২০০/৩০০ জনকে অজ্ঞাত
পাখির চোখে তাকালে যে কারো চোখ আটকে যাবে বাগান বাড়িটি দেখে৷ চারপাশে পুকুর, আম, লিচু আর সুপারি গাছের সারি সারি বাগান সাথে লাখ টাকার বনসাই সহ আলিসান বাড়ি রয়েছে বাগান বাড়িটিতে৷ চোখ জুড়ানো এই বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী -৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। ২০১০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে ২৫ বিঘা জমি কেনেন
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ চ্যাম্পিয়নশীপ-২৪ নেপাল কে ১-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই দলের খেলোয়াড় মোঃ রোস্তম আলী দুখু দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার কৃতি সন্তান। বিজয়ী দলের এই খেলোয়াড় কে সংবর্ধনা দেয় হাকিমপুর হিলির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় হিলি বাজারের গোডাউন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সাফ জয়ী
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ নামে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি গ্রামে এই মৃত্যুও ঘটনা ঘটলে পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বেলা ১১টার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন। নিহত ওই
জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, সংবিধানের ৪০, ৪১ ও ৪২ ধারায় বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার দেওয়া হয়েছে অথচ বিগত ১৭ বছর এ দেশের মানুষের কন্ঠ চেপে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে। সে একউ উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে। ঝিনাইদহ র্যা ব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার দুপুরে র্যা বের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র্যা ব
মৌলভীবাজারের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) 'ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে' বছরের পর বছর নানা দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে বেকার প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অর্থ লোপাট করে নিজেদের আখের গোছানোর অভিযোগ ওঠেছে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ২১ থেকে ৪৫ বছর বয়সীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশে ও বিদেশে চাকরির সুযোগ করে