প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই প্রতিযোগিতায় আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে ৩নং বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টি সুনাম সুখ্যাতি নিয়ে স্বগৌরবে পরিচালিত হয়ে আসছে। উপজেলার শোভনালী ইউনিয়নের বাওচাষ গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ। তিনি ২০০৫ সাল থেকে অদ্যাবধি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে
আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বুধবার (১১ সেপ্টেম্বর) ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশা প্রকাশ করেন। চলমান লোডশেডিং সম্পর্কে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হচ্ছে; রামপাল পুনরায় চালু হয়েছে;
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সাংবিধানিক এ সংস্কারের কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দ্বিতীয় বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। সাংবিধানিক সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারধর ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগটি থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী মোঃ মামুন ইসলাম (১৯), সদর উপজেলার দৌলতপুর সিঙ্গিয়া গ্রামের মোঃ তাজেল এর ছেলে। মামলার এজাহারে ৩৭
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকা থেকে ৪০ লাখ টাকা মুল্যের এক হাজার ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোপন সুত্রে খবর পেয়ে আজ বুধবার ভোরে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী বাদশা সোলায়মান কালীগঞ্জের কাঠালবাগান পাড়ার শাহাবুদ্দীনের ছেলে। বুধবার দুপুরে র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের একটি বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সু-সংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে 'ছাত্র-জনতার মৈত্রী সফর' উপলক্ষে মৌলভীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বুধবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উউন্মুক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, শাবিপ্রবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবি শিক্ষার্থী তাবাসসুম জান্নাত, দেলোয়ার হোসেন শিশির, কেন্দ্রীয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংবাদমাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন।বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ড. মুহাম্মদ ইউনূসস বলেন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, ‘যে সমস্ত সরকারপ্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আমরা ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই।’ ভারতের সঙ্গে এরইমধ্যে বন্যা মোকাবিলায় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
সিটি করপোরেশন এলাকা হলেও বরিশাল নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি থাকায় সড়কের ওপরে সাঁকো দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। আর এ নিয়ে ভোগান্তিতে থাকলেও প্রভাবশালীদের আতঙ্ক ও ভয়ে কেউ সড়ক সংস্কারের কথা বলেন না নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সড়কের বাসিন্দারা। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আগে পিচ ঢালাইয়ের রাস্তা করে দেয়াড় নামে হ্যারিংবোনের রাস্তার ইট উঠিয়ে ফেলায়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করবো। আপনারা কারখানা খোলা রাখুন। অর্থনীতির চাকা সচল করে তুলুন। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি একযোগে প্রচার করছে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।ড. ইউনূস বলেন, শ্রমিক ভাইবোনদের অনেক দুঃখ আছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, গণ-অভ্যুত্থানে নিহত সকলের পরিবারকে পুনর্বাসন করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। ভাষণটি একযোগে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হয়। ড. ইউনূস বলেন, "আমি আগেও জানিয়েছি, আবারো জানাচ্ছি, গণ-অভ্যুত্থানে নিহত সকল শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে। আহত শিক্ষার্থী, শ্রমিক ও
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে। এই গণ-অভ্যুত্থানে দেশের সন্তানরা শহীদ হয়েছেন। এদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হচ্ছে বলে জানান তিনি।বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ফাউন্ডেশন গড়ার কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি আগেও জানিয়েছি, আবারো জানাচ্ছি, গণ-অভ্যুত্থানে সকল শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি ভাষণটি সম্প্রচার করছে।এর আগে, গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত আরও দুই সাংবাদিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে অন্যতম হলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মে. নজরুল ইসলাম সিপার, যিনি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন (ইউএনএসএসসি) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মেম্বার হিসেবে পরিচিত। দ্বিতীয় আহত সাংবাদিক হলেন তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমন আহমেদ। ৪ আগস্ট দুপুর ২টায় করিম উল্লা মার্কেটের সামনে বৈষম্য
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ। মাদকসহ আটক কামরুল ইসলাম তার পিতা মো.শফিকুল ইসলাম। ঝিনাইদহ জেলার কালি চরণপুর উপজেলার বয়ড়া তলা এলাকার বলে জানাযায়। থানা সূত্রে জানা যায় বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন ও এএসআই রুবেলসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের
ইসলামী বিশ্বদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিবির নেতা সাইফুল ইসলাম মামুন হত্যার ৮ বছর পর মামলা হয়েছে। বুধবার দুপুরে নিহত সাইফুলের পিতা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুচড়াপাড়া গ্রামের লুৎফর রহমান বিশ্বাস বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্চিলালসহ ৯ পুলিশকে আসামী করা হয়েছে। এছাড়া আসামী হয়েছেন
গাঁজা সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান। শাহাবুদ্দিন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫নং কক্ষে থাকতেন। জানা গেছে, শাহাবুদ্দিনের বিরুদ্ধে ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা
সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার জিরানী ওয়াপদা রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বেরসরকারি টেলিভিশন আর টিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ ও বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী। আহত সাংবাদিক এইচ এম সৌরভ বলেন, জিরানি ওয়াপদার এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক দখল করে অবৈধভাবে গাড়ি
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, নজরুল ইসলাম খান নেত্রকোণা জেলা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি নেত্রকোণা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র। তিনি ছিলেন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে শিখনকালীন মূল্যায়ন যুক্ত করার নতুন নির্দেশিকা জারি করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এই নির্দেশিকা প্রকাশ করা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী, বার্ষিক পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়নও অন্তর্ভুক্ত করা হবে, যা শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। নতুন কারিকুলামের আলোকে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এবং
বরিশালের ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার অফিসের অভ্যন্তরে বুধবার বেলা বারোটার দিকে একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই জায়গা থেকে গ্রেনেড উদ্ধার করা হলো। এর আগে গত ৯ সেপ্টেম্বর সোমবার একই স্থানে একটি হ্যান্ড সাউন্ড গ্রেনেড পাওয়া গিয়েছিলো, যা নগরীতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী
চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) র্যাব-১ এর একটি দল বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য নিশ্চিত করেছেন। মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে বেশ
ভারতের লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করেছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেসক্লাবে এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খবর টাইমস অব ইন্ডিয়া। রাহুল গান্ধী বলেন, পৃথিবী বদলে যাচ্ছে। চীনের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চীন আমাদের প্রতিবেশী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক
অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান