আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে তথ্য জানাতে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শনের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ব্রিফিংকালে সাংবাদিকরা যখন কাদের সম্পর্কে জানতে চান, তখন জাহাঙ্গীর আলম বলেন, "আমার কাছে কোনও নিউজ নাই। কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নারী উদ্যোক্তা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি রোমেনা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম। শনিবার (১৯ অক্টোবর) বিকালে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে নারী উদ্যোক্তা সদস্যের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে। এতে ১৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে,যারা হলেন,সহ সভাপতি -ফেরদৌসী মনি,যুগ্ন সাধারন সম্পাদক -মনিরা বেগম,সাংগঠনিক সম্পাদক -নাজমুন নাহার,কোষাধ্যক্ষ -সানজিদা চৌধুরী,প্রচার
আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ
দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতকালীন টমেটো। সরবরাহ কম ও চাহিদা ভালো থাকায় প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে।এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায় বেশ কয়টি দোকানে শোভা পাচ্ছে শীতকালীন আগাম জাতের টমেটো। নতুন সবজি হওয়ায় স্বাদ নিতে অল্প হলেও কিনছেন অনেক ক্রেতা। হিলি বাজারে টমেটো ক্রেতা লুৎফর রহমান
মৌলভীবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না। শনিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতি প্রসঙ্গে বলেন, "দুর্নীতি একটি সোশ্যাল ডিজিজ। বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।" সচিব পান্না আরও জানান, অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসেন যে তারা দুর্নীতি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে জবাই করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মমিন মিয়ার একমাত্র শিশু পুত্র মহন মিয়াকে তার খালু একটি বকনা বাছুর পালন করার জন্য দেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ২টার দিকে চোরেরা ওই বকনা গরুটি চুরি করে নিয়ে যায়। ভোর ৬টার দিকে সরাইল বিকাল বাজারের মুলিহাটা নামক স্থানে
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব কখনো জামায়াতে ইসলামী পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন- জনগণের সহযোগিতা ও সমর্থনের জন্য তাঁদের দুয়ারে দুয়ারে
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন একটি খাল থেকে ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইয়াসিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ অক্টোবর) সকালে উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা যায়, ইয়াসিন স্থানীয় তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে এবং আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। বৃহস্পতিবার
ইসমাইল হানিয়াহর উত্তরসূরি হিসেবে সিনওয়ারকে ঘোষণার মধ্য দিয়ে হামাসে নতুন নেতৃত্বের সূচনা হয় । যিনি হামাসের সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত, ইসমাইল হানিয়াহর নেতৃত্বাধীন দলের রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নতুন দায়িত্বে হামাসের রাজনৈতিক কৌশল, ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম এবং ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কাজ অন্তর্ভুক্ত , তবে তা বেশিদিন রইলো না । ইসরাইলি সেনারা তাকে নিহত
অনুমতি থাকার পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন বন্দরের ব্যবসায়ীরা। ফলে হিলিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই সফল হচ্ছে না। এজন্য কাস্টমস কর্তৃপক্ষের বৈষম্য ও অসহযোগিতাকে দায়ী করছেন আমদানিকারকরা। শনিবার (১৯ অক্টোবর) হিলি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিটি ডিম সাইজ ভেদে খুচরা পর্যায়ে ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। গত শুক্রবার প্রতিটি ডিম ১
রাজশাহী প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ১৮৭ জন সদস্য এখনও যোগদান করেনি এবং তাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে। শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "যারা পুলিশের বাহিনীতে নেই, তাদের দেখা গেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। ক্রিমিনালদের বিরুদ্ধে যে আইন কার্যকর, তাদের
পটুয়াখালীর কুয়াকাটা থেকে হোটেল মালিক মোঃ রনি মিয়ার বাসায় ডাকাতির প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে কলাপাড়া উপজেলার মহিপুর থানা পুলিশ। শনিবার সকালে সাতক্ষিরার তারা উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। মহিপুর থানার ওসি তদন্ত মোঃ নোমান হোসেন জানান, জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট
শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং শহীদ হৃদয় তরুয়ার রক্তমাখা রাজপথে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় কয়েক হাজার শিক্ষার্থীর জমায়েত হয়, যেখানে তারা পুলিশের ব্যর্থতা ও আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেন, "এই রাজপথে যারা শহীদদের রক্তের
মাদারীপুরের ডাসারে সৈয়দা শান্তি নাহার (৭০) নামের এক বৃদ্ধা মায়ের বিরুদ্ধে মারধরের মাধ্যমে সম্পত্তি ও ব্যাংকের অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনকে (৪৫) আদালতে হাজির করা হলে গত ১৭ অক্টোবর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার সূত্রে জানা যায়, শান্তি নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার বড় ছেলে স্বপনের কাছে কিছুদিন থাকার অনুরোধ করেন। এই সুযোগকে
জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এস আই আব্দুল জলিল। গত বুধবার পিরোজপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসআই আব্দুল জলিলকে জীবনের ঝুঁকি নিয়ে থানা রক্ষায় সাহসিকতার জন্য বিশেষ অর্থ সম্মাননা পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। শেখ হাসিনা সরকার পতনকালে সারাদেশের নৈরাজ্যের সময় পিরোজপুরের ইন্দুরকানী থানা রক্ষায় বীরত্ব
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন চীবর দানোত্তম উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের আয়োজন করা হয় উপজেলার আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার কমপ্লেক্সে, যেখানে অতিথিদের সংবর্ধনা প্রদান, উপকরণ বিতরণ, অষ্টপরিস্কার, সংঘদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবের সভাপতিত্ব করেন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুশীলপ্রিয় ভিক্ষু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে ‘জুলুমবাজ’ দল হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁর নওযোয়ান মাঠে অনুষ্ঠিত রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, "আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর কেউ নেই। তারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণের মাধ্যমে দেশের মানুষকে অসহায় করে রেখেছে। বিচারের নামে প্রহসন করে আমাদের
কুয়াকাটায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান মো. জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার সকালে, সাতক্ষিরার তালা উপজেলা থেকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। জানা যায়, জুয়েল মৃধা বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতির সাথে জড়িত। তাঁর বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে, যা তার অপরাধময় ইতিহাসের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। মহিপুর থানার ওসি তদন্ত মো.
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল নেতা জিয়াউর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়েছে। কিছু দিন আগে পর্যন্ত ধারণা ছিল যে, জিয়াউর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান আরিফ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরিফ অভিযোগ করেছেন, ২০১০ সালের ২৮ অক্টোবর জিয়াউর রহমানকে তৎকালীন ছাত্রলীগ, যুবলীগ ও
রাজধানীতে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী কর্মীরা শনিবার (১৯ অক্টোবর) বিকেলে তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত আসে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে বৈঠকের পর। আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস জানান, বৈঠকে তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিকেল ৩টার দিকে আন্দোলনরত সাত সদস্যের প্রতিনিধি দল
পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল ও দক্ষিণাঞ্চলের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে। কিন্তু সড়ক বিভাগের কার্যক্রমে দেখা যাচ্ছে অগ্রগতি নেই। সাম্প্রতিক টানা বর্ষণের ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে হাজার হাজার খানা-খন্দ। এসব খানা-খন্দের কারণে যানবাহনের গতি কমে গেছে এবং দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যাতায়াতের সময় একটি
সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ এবং তাঁর এক সহকর্মী মো. মাজহারকে কুপিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে সাতটার দিকে হাসান ও মাজহার সেখানে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় কয়েকজন অস্ত্রধারী হামলাকারী এসে ধারাল রামদা দিয়ে তাঁদের উপর অতর্কিত হামলা চালায়।
জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত জেলা ওলামা মাশায়েখ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান আলেমদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) আব্বাস আলী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা রফিকুল ইসলাম বলেন, “কওমী ও আলিয়া সকল ভেদাভেদ ভুলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে।” তিনি সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, “স্বৈরাচারী সরকারের প্রধান