চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ১২টি দেশ ও অঞ্চলে সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। একই সঙ্গে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে, যা বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। জানা গেছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৬টি ফিডে ৯টি ভাষায় সম্প্রচার করা হবে। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি ও তামিলসহ আরও পাঁচটি ভাষায় ধারাভাষ্য শোনা যাবে, যা ভিন্ন ভিন্ন ভাষাভাষী দর্শকদের
দিনাজপুরের বিরামপুরে হাকিমপুর প্রাথমিক শিক্ষা পরিবার ও বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের মাঝে একদিনের টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বেলা সাড়ে ১০ ঘটিকায় দুই উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ক্রিকেট ও খেলা প্রেমী শিক্ষকদের নিয়ে
টাঙ্গাইলের গোপালপুরের ন্যাশনাল ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত রেজোয়ানুল হাসান, একজন উদ্যমী গবেষক, যিনি গবেষণার মাধ্যমে সমাজের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার অবসর সময়ে বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে তার গবেষণাগুলোর প্রদর্শনী করেন। সম্প্রতি, ১৫ ফেব্রুয়ারি দুপুরে গোপালপুর গোহাটা সংলগ্ন এলাকায় একটি প্রদর্শনীর আয়োজন করেন তিনি। রেজোয়ানুল হাসানের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প
পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়। বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মধ্যম চাপড়া (পূর্বপাড়া) এলাকায় ভাঙন কবলিত বেড়িবাঁধের ওপর নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করা হবে। স্থানীয়
নওগাঁ সদর উপজেলায় অসচ্ছল ও অসহায় সহস্রাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার রামরায়পুর দিঘিরপাড় উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. কামরুজ্জামান, ফ্যামিলি মেডিসিন ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডা.
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের এক ভুট্টা ক্ষেত থেকে সিমসহ একটি মুঠোফোন, রক্তমাখা লাঠি, দড়ি এবং বোতলে ভর্তি পেট্রোল উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পলিখিয়ার মামুদপুর ফুলডাঙ্গা মাঠে স্থানীয় কয়েকজন কৃষক কাজ করতে গেলে ঘটনাটি তাদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সময়নিষ্ঠা বাড়াতে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে কমিউনিটি অ্যাডভান্সড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ক্যাডা) মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি প্রকল্প ‘মাকসুদা আজিজ বৃত্তি' পরীক্ষার আয়োজন করে। শনিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক ও সমমানের স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী সহ প্রায় এক
একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয় স্লোগানে নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম
জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। যারা কোরআন ও ইসলামের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমবিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়া ও আখেরাত দুটিই ধ্বংস হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল তাফসির মাহফিলে লাখো মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "ইসলাম ছাড়া
সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট ১ হাজার ৩৫৭ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও জনগণ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণের মতপ্রকাশের সুযোগ সংকুচিত করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে এবং দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের
ঝালকাঠির নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুদুর রহমান ছালামের ভাই আব্দুর রহিম জাতীয়তাবাদী যুবদলের
দিনাজপুরে বিশেষ অভিযান "ডেভিল হান্ট অপারেশন"-এ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন— নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আহসানুল কবির শামীম, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক রাসেল
দেশের সব গুম সেল ও আয়না ঘর জাতির সামনে উন্মোচনসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে ভয়েস ইন ফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসন (ভোয়েড) নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়। মানববন্ধনে গুমের শিকার ব্যক্তি ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া ভুক্তভোগীরা বক্তব্য দেন। তারা গুম ও রাষ্ট্রীয় নিপীড়নের অবসান, গুমের ঘটনার বিচার,
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে এবং এ যাত্রায় দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “আমরা যে নতুন বাংলাদেশ গড়তে
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ষাটোর্ধ্ব জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নির্মিতব্য দেশের প্রথম বিশেষায়িত মেডিকেল রিসোর্ট ‘অবসর-আমার আনন্দ ভুবন’ প্রকল্পের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রায় ১০-১২ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন কাঠামোর লিন্টার ও রড চুরি হয়ে যাচ্ছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটি আধুনিক
ঝিনাইদহে ভ্যান চালক ইব্রাহীম মন্ডল (৩৮) হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভ্যান ছিনিয়ে নেওয়ার পর তাকে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহীম মন্ডল সদর উপজেলার সাধুহাটী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে। মৃত্যুর আগে তিনি ‘মৃত্যুকালীন জবানবন্দিতে’ হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। তিনি উল্লেখ করেন, সাধুহাটী
উপদেষ্টা পরিষদে আসছে বদল। কয়েকদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এ মাসের শেষেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে। আর সেটা হতে পারে নির্বাচনের আগেই। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।শনিবার (১৫ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনুর ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ফলে আজ শনিবার সরকারি
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয় বর্ষীয়ান এই শিল্পীর। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। গায়কের পরিবার সূত্রে জানা যায়, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়। এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের আওতায় ছয় দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীসহ বেশ কয়েকজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের আওতায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। খাগড়াছড়ি সদর থেকে ২ জন, পানছড়ি থেকে ১ জন, মাটিরাঙা থেকে ১ জন, মহালছড়ি থেকে ১ জন, লক্ষীছড়ি থেকে ১ জন, মানিকছড়ি থেকে ১ জন এবং গুইমারা থেকে ২ জনকে আটক করা