বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মরিচ্চাপ নদীর ভাঙনে নিঃস্ব ২১ পরিবার, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩১

শেয়ার করুনঃ
মরিচ্চাপ নদীর ভাঙনে নিঃস্ব ২১ পরিবার, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম চাপড়ায় মরিচ্চাপ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মধ্যম চাপড়া (পূর্বপাড়া) এলাকায় ভাঙন কবলিত বেড়িবাঁধের ওপর নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙনে ইতোমধ্যে ২১টি পরিবার সর্বস্ব হারিয়েছে, আরও ১৫টি পরিবার ভাঙনের মুখে রয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী বেড়িবাঁধ রক্ষায় এবং সিএস-এসএ ম্যাপ অনুযায়ী খাস জমির ওপর দিয়ে নদী খননের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, এসডিও, এসও, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সবশেষ ৬ ফেব্রুয়ারি পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম (এসি) ঘটনাস্থল পরিদর্শনে এসে নদী খনন কাজ সোজা সুজি করে সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি ভাঙন প্রতিরোধে দ্রুত বালিভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষাবাঁধ নির্মাণের আশ্বাস দেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি জানান, ভাঙনরোধে ৪০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হবে এবং কবরস্থানের পাশে পাইলিং করা হবে। সেদিনই ২০০টি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে চলে গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মরিচ্চাপ নদীর ভাঙন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

বক্তারা বলেন, “আমরা খাস জমি বাদ রেখে রেকর্ডীয় জমির ওপর দিয়ে নদী খনন মেনে নিয়েছি, কারণ আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, ভাঙনস্থলে রক্ষাবাঁধ নির্মাণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি আরও ২১টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখনো ১৫টি বাড়ি ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের হুমকিতে আছে। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পাউবো কার্যালয় ঘেরাও করা হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন আয়ুব আলী, আজহারুল ইসলাম, শিক্ষক মফিজুল ইসলাম, মাসুদ রানা ও আব্দুল খালেক সরদার প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ফি নেবে দুই দেশ

যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালিতে জাহাজ থেকে ফি নেবে দুই দেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ট্রেন দুর্ঘটনায় নাজমুল হোসেন (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার দরগাপাড়া রেলগেটের ১৫০ গজ উত্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হিলি হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মহল্লার মৃত অফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ক্ষেতে যাওয়ার সময় যুবককে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় গুলির

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।   মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা