কুয়াকাটার ফাঁসিপাড়ায় ভূয়া ওয়ারিশ সেজে জমি বিক্রি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম শরীফ বলেন, তার বাবা দলিল উদ্দিন শরীফের তিন স্ত্রী ছিল। তিন জনেরই আলাদা আলাদা সংসার, বাড়িঘর ও সন্তান রয়েছে। তার দুই স্ত্রী কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামে বসবাস করে।
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সরকার। চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়া নিয়মিত অভিযানে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং আরও ২০০টি ক্লিনিককে সংশোধনের জন্য
দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সাদিকা শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড
রাঙ্গামাটি সদর উপজেলার জিবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিবেশী এক যুবকের হাতে রিপন চাকমা নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রিপন চাকমার বয়স ১২ বছর। সে কাপ্তাই উপজেলার হরিণছড়া এলাকার লক্ষছা চাকমার ছেলে। এ ঘটনায় স্বপন চাকমা নামে ২২ বছর বয়সী এক যুবক পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। সোমবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চললেও সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থানের পর ভারতের স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির কাছ থেকে উত্তর পাওয়ার পর এ বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বাংলাদেশ। ঢাকা ও দিল্লির সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান
বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করতে গিয়ে গত বছর অন্তত ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ প্রাণ হারিয়েছেন গাজা ও সুদানে। সোমবার বিশ্ব মানবতা দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা। মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি হিউম্যানিটেরিয়ান আউটকামসের গবেষণা ও
বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রয়োজনীয় খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান ভবিষ্যতে আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। এ জন্য ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতে কোনো ধর্মের অস্তিত্ব হুমকির মুখে নেই; বরং দেশের সম্মান ও মর্যাদাই মূল বিষয়। সোমবার রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ
দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০টি পরাঘাত অনুভূত হওয়ায় দুর্গত এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। শনিবারের শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এখনো স্পষ্ট। কোথাও রাস্তাজুড়ে বড় বড় ফাটল দেখা
দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের আলোচনার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আলোচনায় ওমান বাধা দিলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর ভয়াবহ হামলা চালাবে। হরমুজ প্রণালি দিয়ে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার তেলের আন্তর্জাতিক বাজারে উত্তর সাগরভিত্তিক ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১
ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে জটিলতা তৈরি হয়েছে। সফরের আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোসহ কয়েকটি শর্ত দিয়েছে ঢাকা। সংবাদমাধ্যমগুলো এসব শর্তকে কঠিন বলেছে। শর্ত পূরণ না হলে দ্বিপক্ষীয় সফর স্থগিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। সোমবার ভারতের টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বিষয়টি গুরুত্ব পেয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশ
সরবরাহ বাড়ায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অতি সংকট পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। গত দুই সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের চাহিদা-সরবরাহের ঘাটতি কিছুটা কমেছে। তবে রাজধানী ও বড় শহরের তুলনায় গ্রামীণ এলাকায় এখনো লোডশেডিং বেশি। জেলা ও পল্লী বিদ্যুৎ এলাকার অনেক স্থানে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত
প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী,
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীকে নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় বিএনপিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রোববার মৌলভীবাজার জেলা
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সহ-সভাপতি মিনহাজ হাসানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন। গ্রেফতার মিনহাজ হাসান উপজেলার লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানার যৌথ অভিযানে ইউনুছ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ার ওলিমুদ্দিন মোল্লার
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে চাচি রাশেদা বেগমকে (৪০) ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। আহত রাশেদা বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের রাশেদা বেগম ও তাঁর ভাতিজার পরিবারের সদস্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপশপুরের চিড়িয়াখানা রোডে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার পাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে বিদ্যালয়ে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৫ সালে বিদ্যালয়ের বর্তমান ভবনটি নির্মাণ করা হয়। প্রায় ৩০ বছর বয়সী ভবনটির বিভিন্ন স্থানে ফাটল