মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৭৮৫)

১০২৭৮৫ টি ফলাফলের মধ্যে ১২৪৯ থেকে ১২৭২ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৫৩/৪২৮৩

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ

ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অপর তিনজনকে ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ানের খামার এলাকার শিপন রহমান (৩৩), শাকিল

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া এই ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছায়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। কফিনগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও আত্মবিশ্বাসী ও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর দাবি, গত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন নিজস্ব স্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বৈদেশিক মিশনগুলোর সার্বিক মূল্যায়ন নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের

পুলিশে বাড়ছে ১৪ হাজার ৪০০ জনবল

পুলিশে বাড়ছে ১৪ হাজার ৪০০ জনবল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সব পদ সৃজন হলে সারাদেশের বিভিন্ন ইউনিটে পুলিশের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়বে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের ভয়াবহ দুর্যোগে রাষ্ট্রপতির শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নেপালের ভয়াবহ দুর্যোগে রাষ্ট্রপতির শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি এ শোক প্রকাশ করেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। এর আগে ভয়াবহ এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত

ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতকে কঠোর বার্তা মার্কিন কমিশনের

ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারতকে কঠোর বার্তা মার্কিন কমিশনের

ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মার্কিন ভিসা বাতিল এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন ইউএসসিআইআরএফ। ইউএসসিআইআরএফের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএসের সহযোগী সংগঠনগুলোর সদস্যরা খ্রিস্টান, দলিত, মুসলিম ও শিখসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন

চীনের অর্থায়নে কড়াইলসহ তিন বস্তিতে আধুনিক আবাসন

চীনের অর্থায়নে কড়াইলসহ তিন বস্তিতে আধুনিক আবাসন

রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ নির্বাচনি এলাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের পুনর্বাসনে প্রায় ১০ হাজার কোটি টাকার আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। একবারে পুরো অর্থায়ন সম্ভব না হলে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে অর্থ বিনিয়োগের আশ্বাসও দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত

গণপতি চক্রবর্তীর স্ত্রী-মেয়েকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

গণপতি চক্রবর্তীর স্ত্রী-মেয়েকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহে ধর্ষণ বা ধর্ষণচেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্তের পাশাপাশি পরীক্ষাগারে পাঠানো নমুনা বিশ্লেষণ করেও যৌন নির্যাতনের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বুধবার (২৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বাবলু কিশোর বিশ্বাস। তিনি বলেন, দুই নারী

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই, মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই, মোমবাতির আলোয় চলছে চিকিৎসা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উপজেলার তিন লাখের বেশি মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি ভরসাস্থল এই হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়ছেন রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় হাসপাতালের জরুরি বিভাগেও মোমবাতির আলোয় চিকিৎসাসেবা দিতে হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মধ্যজামসি গ্রামের

নজরুলের গান গেয়ে ফ্যাসিবাদ প্রতিরোধে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা: রিজভী

নজরুলের গান গেয়ে ফ্যাসিবাদ প্রতিরোধে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা: রিজভী

জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গেয়ে রাস্তায় নেমেছিল। তাঁর গান ও কবিতা মানুষকে সাহসী হতে শেখায়। বর্তমানে নতুন

নেপালের বন্যার পানি ঢুকছে বিহারে, সর্বোচ্চ সতর্কতা জারি

নেপালের বন্যার পানি ঢুকছে বিহারে, সর্বোচ্চ সতর্কতা জারি

নেপালের রসুয়া জেলায় আকস্মিক বন্যা ও হড়পা বানের পর এবার ভারতের বিহার রাজ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরো বিহারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। নেপাল থেকে গণ্ডক নদী হয়ে বিপুল পরিমাণ পানি বিহারে প্রবেশ করায় নদীতীরবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী উচ্চপর্যায়ের একটি দল গঠন করে সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

রিয়াদের আগুনে নিহত নয় বাংলাদেশির মরদেহ আসছে আজ

রিয়াদের আগুনে নিহত নয় বাংলাদেশির মরদেহ আসছে আজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। শনাক্ত হওয়া নয়জনের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তৎকালীন পিজি হাসপাতালে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভা। মৃত্যুর পাঁচ দশক পরও অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির চেতনায় গভীরভাবে প্রাসঙ্গিক। ১৮৯৯ সালের ২৪ মে, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন

কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দ্রুত তা গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। সকাল ৮টার দিকে গোডাউনের

আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম বৈচিত্র্যময় মহাজাগতিক দৃশ্য। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে এবং ২৮ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত তা চলবে। এ সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের প্রায়

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের রসুয়া জেলায় নেপাল-চীন তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৯৫ জনে দাঁড়িয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে আরও মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ৩৪১ জন বিদেশি পর্যটকসহ চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায়

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং পাঁচটি ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এসব পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্টের ভিসা বুলেটিনে বড় ধরনের অগ্রগতি এসেছে। বিশেষ করে এফ-২এ শ্রেণিতে ভিসা পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এ শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির ‘ফাইনাল অ্যাকশন ডেট’ ১ জানুয়ারি

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশ বাড়বে। একই সঙ্গে সন্তানদের সন্ধ্যার পর বাইরে না রাখার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) বিকেল

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি জানাজানি

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায়

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাত নির্দেশনা দিল মাউশি

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সাত নির্দেশনা দিল মাউশি

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা-সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়। এতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিযোগিতাটির বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে প্রচার বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায়

......