বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান: ১১৪ মরদেহ উত্তোলন, শনাক্ত ৮

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৩

শেয়ার করুনঃ
জুলাই গণঅভ্যুত্থান: ১১৪ মরদেহ উত্তোলন, শনাক্ত ৮

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা শহিদদের পরিচয় শনাক্তে ১১৪ জনের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ৮ জন শহিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ কার্যক্রম চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নিহত নারী ও পুরুষদের মধ্যে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তাদের মরদেহ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অজ্ঞাত শহিদদের পরিচয় শনাক্তে উদ্যোগ নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় সিআইডি, বাংলাদেশ পুলিশকে। মানবাধিকার ও ফরেনসিক বিজ্ঞানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ ডা. মরিস টিডবল-বিনজকে পুরো কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি বাংলাদেশে এসে সিআইডির ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল ফরেনসিক টিমকে দুই দিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেন।

আরও

হাসিনাকে ফেরানোর দাবিতে তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত

হাসিনাকে ফেরানোর দাবিতে তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত
রোববার (৭ ডিসেম্বর) থেকে রায়েরবাজার কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়। মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরি ও তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর বিজ্ঞ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের অনুমতি দেন। আদালতের আদেশ অনুযায়ী মোট ১১৪টি মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইউএনএইচআরসির সহায়তায় আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডেব্রিডারের নেতৃত্বে এবং মিনেসোটা প্রটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়। কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

এ পর্যন্ত ৯টি পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমে শহিদ ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)—এই ৮ জন শহিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট মরদেহের পরিচয় শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।

জুলাই_গণঅভ্যুত্থানডিএনএ_পরীক্ষারায়েরবাজার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

সর্বশেষ সংবাদ

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা খুলনায়

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা খুলনায়

ঢাকা-কলকাতা রেলপথে ফের মৈত্রী এক্সপ্রেসের অপেক্ষা

ঢাকা-কলকাতা রেলপথে ফের মৈত্রী এক্সপ্রেসের অপেক্ষা

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী

অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি: রিজভী

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারি

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, সংসদে আজ ইতিহাসের পুনরাবৃত্তি

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, সংসদে আজ ইতিহাসের পুনরাবৃত্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-কলকাতা রেলপথে ফের মৈত্রী এক্সপ্রেসের অপেক্ষা

ঢাকা-কলকাতা রেলপথে ফের মৈত্রী এক্সপ্রেসের অপেক্ষা

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা রুটে আবারও মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মৈত্রী এক্সপ্রেসসহ বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ থেকে

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, সংসদে আজ ইতিহাসের পুনরাবৃত্তি

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, সংসদে আজ ইতিহাসের পুনরাবৃত্তি

১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। আজকের নির্বাচন হবে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দৃষ্টান্ত। ফলে ১৯৯১ সালের নির্বাচন যারা দেখেননি, তাদের জন্য জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করা নতুন

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট দিতে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের ওপর বহুলাংশে নির্ভরশীল। জনগণ ও করদাতারা এনবিআরকে নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের নিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের