সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন শুরু করা শিক্ষার্থীরা সরকারের আশ্বাসের পর অনশন ভাঙলেন। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। এসময় অধ্যক্ষ একজন শিক্ষার্থীকে আমের জুস পান করিয়ে অনশন ভাঙান। শিক্ষার্থীরা জানান, আন্দোলনে পরীক্ষার্থীরাও অংশ নিয়েছেন এবং তাদের স্নাতক শ্রেণির একটি
সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তার স্ট্যাটাসটি ভাইরাল হওয়ার পর তার ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, যা জনমনে সন্দেহ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন। গত বছরের ১৪ অক্টোবর দিবাগত রাতে র্যাব তাকে ক্যান্টনমেন্ট এলাকা
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর থেকে ৪০০পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার মালভীটা মৃত জালাল আহম্মেদ এর ছেলে মোঃ নুরুল আলম (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর খানখানাপুর রেলগেইট এলাকায় মাহিন্দ্রে থাকা যাত্রীবেশে তাকে ৪০০ পিস ইয়াবা সহ তাকে
ঝালকাঠির নলছিটিতে দুই দিন নিখোঁজ থাকার পর সাবেক নারী ইউপি সদস্য আফরোজা খান (৬০) এর ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয়রা তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আফরোজা খান সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে ২০১১-২০১৬ সাল পর্যন্ত
লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে রাখা হয়। পরে তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয় বলে জানান আহতরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন: দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নীরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধকালীন প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ২০২৫ সাল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বছরটি সব দিক থেকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে হবে। তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হতে না দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে
জয়পুরহাটে উচ্চফলনশীল নতুন জাতের রঙ্গিন ফুলকপি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ ফেব্রুয়ারি) বিকালে জেআরডিম আয়োজিত পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়াতে জেআরডিএম উচ্চফলনশীল রঙ্গিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ করতে কৃষি ইউনিট (কৃষি খাত) প্রোগ্রামের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেআরডিএম-এর কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব মাসুদ
নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত আলোচনায় সংক্রামক ব্যাধি (ডায়াবেটিস, হৃদরোগ, স্টোক, ক্যান্সার) প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা সভাটি প্রজন্মের আলো-প্রজন্মের মেলা এবং সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ পৌরসভায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার পৌর নির্বাহী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি মর্যাদার লড়াই। যদি আমরা এই লড়াইয়ে বিজয়ী হতে পারি, তাহলে আল্লাহ বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেবেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের এই আপোষহীন সংগ্রাম ও লড়াই অব্যাহত থাকবে।’’ সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী
দীর্ঘ সাত দিনের জল্পনা-কল্পনার পর, দিনাজপুরের হাকিমপুর হিলিতে নারীদের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে, ৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৩:৩০ মিনিটে এই প্রমীলা ফুটবল ম্যাচটি শুরু হয়। খেলার আয়োজক ছিল ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লি. এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লি.। এই খেলায় অংশ নেন দেশের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ঢাকা
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে ৩০ পুড়িয়া হেরোইন সহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পূর্বপাড়া (যৌনপল্লি) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফকৃতারকৃত মাদকবিক্রেতা উপজেলার উজানচর ইউনিয়নের মৃধা ডাঙ্গা এলাকার নুরু সরদারের ছেলে মোঃ রাকিব সরদার (২৪)। গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য
বরগুনায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ফুয়াদকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা গোলাম মাওলার বিরুদ্ধে। সোমবার (৩ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার বেলা চারটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোমাদ্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পাথরঘাটা উপজেলা
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেছে, যা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। আন্দোলনকারীরা সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রেললাইন অবরোধ করলে ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক যানজট এবং ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। তিনি মন্তব্য
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেপ্তার করা হবে। তার মতে, লিফলেটে থাকা লেখা অত্যন্ত আপত্তিকর এবং দেশের জনগণের শান্তি নষ্ট করছে। এসময় শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগের প্রচারণা তাদের জন্য
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দুই বিধবা বোন ছাকেরা ও হনুফা খাতুনের জন্য নতুন আশ্রয় স্থাপন করেছে মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। তাদের পিতা মৃত মন্তাজ খাঁ, এবং তারা দুই বোনই বিধবা। পিতার মৃত্যুর পর তারা পরের বাড়ি কাজ করে কোনোরকমে জীবনযাপন করতেন। একবেলা খেয়ে না খেয়ে তাদের দিন কাটত। পরিবারের কোনো মাথা গোঁজার ঠাঁই ছিল না। এই অবস্থায় তাদের দুর্দশার খবর বিভিন্ন
"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ পৌর ৮ নং ওয়ার্ডে অবস্থিত বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফারুক স্মৃতি সংঘ নকশীকাঁথা বাহাদুরপুরের আয়োজনে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় উজানচর আলোর দিশারী ক্লাব ও মর্নিং স্টার ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক কালবেলা পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি, সৃষ্টি নিউজ.কম সম্পাদক ও প্রকাশক এবং সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোখলেছুর রহমানের মা মোমেনা বেগম সোমবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালের নাস্তার পর ঘর পরিস্কার করতে
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে চতুষ প্রহরব্যাপী মহোৎসব ও সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পাইয়্যং কার্বারী পাড়ার লক্ষী নারায়ন মন্দির প্রাঙ্গনে ত্রিপুরা ও সনাতন ধর্মাবলম্বীরা এই মহোৎসব ও পূজার আয়োজন করেন। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা এবং পূজা-অর্চণা অনুষ্ঠিত হয়। সরস্বতী দেবীকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সিদ্ধি, মোক্ষ এবং শক্তির অধিকারী হিসেবে পূজা করা হয়। এবারও
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের হাতে এখনও পর্যন্ত কোনো বই পৌছায়নি। এই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীরা নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হচ্ছেন না। এমনকি ক্লাস পরিচালনায় শিক্ষকরা তেমন আগ্রহী হয়ে উঠছেন না, ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিরূপ প্রভাব পড়ছে। উপজেলার বেশ কিছু
ঝালকাঠির রাজাপুরে বিএনপির উপজেলা সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ নেতৃত্বে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তালুকদার আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কেন্দ্র থেকে সকল পদ, তার সদস্য পদসহ স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দীর্ঘ সময় ধরে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বেশিরভাগ এলাকার নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা পানির সংকটে ভুগছে, আর এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কৃষকদের জন্য এই সমস্যা আরও জটিল হয়ে উঠেছে, কারণ তারা তাদের ফসলী জমিতে পানি সরবরাহের জন্য নলকূপ, ডিপ ডিউবওয়েলসহ মেশিনের
ঝিনাইদহে মেহগনি বাগানে বোমা থাকার সন্দেহে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি মেহগনি বাগানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান শুরু করেছে। বাগানটির মালিক বাদশা সিরাজী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পর মেহগনি বাগানে অভিযান চালানো হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কোড়াপাড়া গ্রামের মিরাজুলের
চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি আয় ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার তৈরি পোশাক খাত এবারও রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখেছে। জানুয়ারিতে এই খাত থেকে ৩৬৬
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনায় নেওয়া হচ্ছে তবে এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যথার্থ হলেও সরকার বিষয়টি