দীর্ঘ আট বছর পর আজ বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভায় উপ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগ এই উপ নির্বাচনে অংশ নিলেও বিএনপি ভোট থেকে সরে দাঁড়িয়েছে। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ও পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মদ, আওয়ামী লীগ
ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণ এবং এর নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি শতাব্দী-প্রাচীন রেলপরিবহন সংস্থা। আমরা এটিকে আধুনিকীকরণ ও এর নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পদক্ষেপ নিয়েছি এবং এ লক্ষ্যে একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করেছি।’ সফররত মালয়েশিয়ার ব্যবসায়ী আবু শহিদ বিন মোহাম্মদ বুধবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে
সকালের সূর্য্য সবসময়ই কি সারাদিনের ইঙ্গিত দেয়? হয়তো দেয়! কিন্তু হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে তা সত্য হলো না বাংলাদেশ দলের জন্য। উদ্বোধনী জুটিতে তামিম-সাদমান কিংবা দ্বিতীয় উইকেটে মুমিনুল-তামিম যেমন শুরু করেছিলেন পরের ব্যাটসম্যানরা আর তা ধরে রাখতে পারেননি। যে কারণে প্রথম সেশনের এক পর্যায়ে ১ উইকেটে ১২১ রান থাকা বাংলাদেশ চা বিরতিতে যেতে যেতে পরিণত হলো ৭ উইকেটে ২০৭ রানের
গত মঙ্গলবার পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। তাদের দাবি পাকিস্তান সীমান্তে ঠাঁই নেয়া পুলওয়ামা হামলার দায়স্বীকারকারী জইশ-ই-মোহাম্মদসহ আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করেই তাদের এই হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান বলছে ভারতের হামলায় মাত্র একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তের ওই হামলায় ১২টি মিরাজ ২০০০ বিমান দিয়ে হামলা চালায় বলে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্ষমতাশীন আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিলেও বিএনপি ভোট থেকে সরে দাঁড়িয়েছে। এতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী
বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন-যাপন করা অনেক কঠিন কাজ। সময়ের শ্রোতে প্রকাশ্যে চলছে অশ্লীলতা। অশ্লীলতা ও নগ্নতার কারণে কিশোর ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই গোনাহমুক্ত জীবন লাভে অশ্লীলতা ও নগ্নতা থেকে বেঁচে থাকতে আল্লাহর একান্ত রহমতের বিকল্প নেই। বিশুদ্ধ ও পরিচ্ছন্ন জীবন লাভে আল্লাহ তাআলা শেখানো ভাষায় তার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা জরুরি। নিজেকে পাপমুক্ত রাখতে
গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ভারত। সত্যিই তাই। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান দানব হয়ে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে। তার হার না মানা সেঞ্চুরিতে ভারতকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। ৭ উইকেটের জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।প্রথম ম্যাচ হারায় বেঙ্গালুরুতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেছিল ভারত। যে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে এসেছিল ভারত, সেই দলটির কাছে ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করলো বিরাট কোহলিরা।
‘আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে। সম্মান করেছে। পাক সেনারা খুবই ভদ্রলোক। আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের ব্যবহার শেখার আছে’। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পাকিস্তানে আটক হওয়া ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। এর আগে আজ বুধবার সকালে পাকিস্তানের আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান।
দেশের সব জায়গায় মাত্র ৫ মিনিটে অনলাইনে জমির খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘হাতের মুঠোয় খতিয়ান’ স্লোগানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরএস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায় এই পদ্ধতিতে land.gov.bd বা rsk.land.gov.bd বা www.minland.gov.bd বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে খতিয়ানের কপি সংগ্রহ করা যাবে। ভূমিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৬১ হাজার ৫০০ (তিন পার্বত্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল শান্তিনগরের একটি মাদরাসার চার ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। তবে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহিম বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক লোকমান হোসেনকে আসামি করে একটি মামলা করেন। অভিযুক্ত লোকমান হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আব্দুল
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বুদগাম গ্রামে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয় ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ও এক গ্রামবাসী নিহত হয়েছেন। বুধবার সকালে বুদগ্রামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা একটি মাঠে রাশিয়ার তৈরি ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড দেখতে পাশের গ্রামগুলো থেকে অনেক মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় করছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে দু’টি লাশ পাওয়া
লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণরেখা) পার হয়ে পাকিস্তানে হামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পড়ন্ত জনপ্রিয়তায় ফের জোয়ার এনে দিয়েছে। নির্বাচনের ঠিক আগেই এই ‘দূরদর্শী’ হামলা থকে লোকসভায় বাড়তি সুবিধা পেতে যাচ্ছে তার দল বিজেপি। এমনটাই মনে করছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন, ভারতীয় জনগণের কাছে জাতীয় নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের কাছে তার চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি। পকেটে টাকা
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে আশ্রয় দিতে আবারও প্রস্তাব দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বেচ্ছায় রোহিঙ্গাদের গ্রহণ করার কথা জানান তিনি। এর আগে গত বছরের এপ্রিলে দেয়া এক ভাষণে দুতার্তে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চলছে উল্লেখ করে তিনি বলেন: আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গাদের প্রতি
ভারতীয় হামলার ঘটনায় দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। রেডিও পাকিস্তানের বরাতে ডন অনলাইনের খবরে এমন তথ্য জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির সঙ্গে এক ফোনালাপে একই সহানুভূতির কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জাইশ আওগালু (মেভলুত চাভুসওগ্লু)। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবিতে ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও
পাকিস্তানের হাতে আটক ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বলেছেন, ‘আমাকে উদ্ধারের পর পাকিস্তানি সেনারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন।’ আজ বুধবার সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনীর ধারণ করা ভিডিওতে এ কথা বলেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম ডন ভিডিওটি তাদের সামাজিক মাধ্যম ফেসবুক পাতায় প্রকাশ করেছে। পাকিস্তানি সেনাবাহিনী আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? জানতে চাওয়া হলে ভারতীয় পাইলট অভিনন্দন বলেন, ‘আমাকে উদ্ধারের পর থেকে
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী আহত। আটক করা হয়েছে অভিযুক্ত ট্রাক ড্রাইভার ও ট্রাক। একজনকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি। থানার এসআই নাসির উদ্দিন জানান, বুধবার বিকেলে পয়সারহাট এলাকায় মোটর সাইকেল নিয়ে উপজেলা সদরের আসছিল ওই গ্রামের ইদ্রিস খানের ছেলে আছিফ খান ও জব্বার তালুকদারের মেয়ে জেরিন তালুকদার (১৫)। এ সময় কুস্টিয়াগামী একটি বেপরোয়া গতির ট্রাক (কুস্টিয়া ট-১১-২৬৮০)
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সহসভাপতি দিলু আক্তার। নিজের প্রার্থীতা প্রত্যাহার চেয়ে তিনি নিজে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। তার প্রার্থীতা প্রত্যহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি প্রার্থীতা প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা মহিলা
ধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে সকল ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রধান প্রধান সড়কে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে প্রাইভেটকার ব্যবহার করতে পারলেও অহেতুক ঘোরাফেরার জন্য এই যান ব্যবহার করা যাবে না। বুধবার ভোটের আগের দিন
ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তানের চলচ্চিত্র প্রদর্শক সমিতি (দ্য অ্যাসোসিয়েশন অব ফিল্ম এক্সিবিটরস)। পাকিস্তানি তথ্যমন্ত্রী ফায়াদ চৌধুরি এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। ভারতীয় যুদ্ধবিমান কর্তৃক পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফায়াদ চৌধুরি বলেছেন, পাকিস্তানের চলচ্চিত্র প্রদর্শক সমিতি ভারতীয় সকল কনটেন্ট বর্জন করেছে। এখন থেকে কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ভারতীয়
নেপালে যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেলের দিকে দেশটির তাপেলজাং জেলায় এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কাঠমান্ডুভিত্তিক দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ডায়ন্যাস্টির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী-সহ হেলিকপ্টারের ৭ যাত্রীই মারা গেছেন। হেলিকপ্টারটিতে পর্যটনমন্ত্রী ছাড়াও দেশটির পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার,
ভোলার তজুমদ্দিনে যথাযত ভাবে পাকা রাস্তা মেরামত না করায় বেহাল দশার কারণে ল যাত্রীদের যাতায়াতে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। বিআইডাব্লিওটিএ কর্তৃপক্ষের লিজ দেয়া ঘাট থেকে স্থানীয় রুটে চলাচলকারী ট্রলার গুলো উদ্দেশ্যমূলক অন্য ঘাটে সড়িয়ে নেয়া হয়েছে। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছে শশীগঞ্জ ধরনী খাল ঘাট ইজারাদার। স্থানীয় সুত্রে জানাগেছে, শশীগঞ্জ ধরনী খাল ঘাটে বিআইডাব্লিওটিএ যাত্রী উঠানামার জন্য একটি পল্টুন রয়েছে। প্রতিদিন
জম্মু-কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটেছে। এ সময় এক বেসামরিক নাগরিকও নিহত হন। খবর এনডিটিভির। তবে পাকিস্তান বলছে, তারা গুলি করে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এর একটি আজাদ কাশ্মীর এবং অপরটি জম্মু কাশ্মীরে ভূপাতিত হয়েছে। জম্মু-কাশ্মীরে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি শ্রীনগরের রানওয়ে থেকে উড্ডয়নের পর বুদগামের একটি
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতীয় পার্টি (জেপি) থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়ন সংগ্রহ করায় কাউখালী উপজেলা বিএনপির স্বামী-স্ত্রী দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা হলেন- কাউখালী উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি এবং তার স্বামী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী। [http://enews71.com/content/post/5c7684c941d35.jpg] বিএনপির কেন্দ্রীয় যুগ্ম প্রথম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক
বাংলাদেশের ওষুধ উন্নত দেশে প্রবেশ করেছে। সে কারণে ওষুধের মান সুরক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের ওষুধ উন্নত দেশে প্রবেশ করেছে। বাংলাদেশের