রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিল ভারত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১:১

শেয়ার করুনঃ
পাকিস্তানে হামলা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিল ভারত

জম্মু-কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটেছে। এ সময় এক বেসামরিক নাগরিকও নিহত হন। খবর এনডিটিভির। তবে পাকিস্তান বলছে, তারা গুলি করে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এর একটি আজাদ কাশ্মীর এবং অপরটি জম্মু কাশ্মীরে ভূপাতিত হয়েছে। জম্মু-কাশ্মীরে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি শ্রীনগরের রানওয়ে থেকে উড্ডয়নের পর বুদগামের একটি ফাঁকা জায়গায় বিধ্বস্ত হয়ে যায়। সেখানকার স্থানীয় বাসিন্দারা বিমানটির পাইলটদের বাঁচানোর চেষ্টা চালায়। সবশেষ জানা গেছে, এ ঘটনায় ৬ বিমান বাহিনী কর্মকর্তাসহ মোট ৭ জন নিহত হয়েছে। আজাদ-কাশ্মীরে ভূপাতিত হওয়া ভারতীয় যুদ্ধ বিমানটির ছবি প্রকাশ করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর-(আইএসপিআর)। আটক ২ ভারতীয় পাইলটের ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া বিমান বিধ্বস্ত হওয়ার আরেকটি ভিডিও প্রকাশ করেছে রেডিও পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরুতে বলা হয়, তাদের একটি বিমান কারিগরি ত্রুটির বিধ্বস্ত হয়েছে এবং আরেকটি বিমান পাইলটসহ নিখোঁজ। পরে নিখোঁজ হওয়া বিমানটির পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করে ভারত। আর জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হওয়া বিমানটি একটি হেলিকপ্টার ছিলো বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গাফুর জানান, বুধবার পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে এমন দুইটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনা বাহিনী। এসময় দুইজন পাইলটকে আটক করা হয়েছে।

এর আগে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বিমান থেকে বোমা হামলা চালায়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশসহ কয়েকটি দেশকে বক্তব্য দেয়। খবর দি ইকোনমিকস টাইম। অন্যদেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তান। এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানে সন্ত্রাসী জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এ হামলার বিষয়টি জানানো হয়। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাজ হামলার বিষয়টি পরিষ্কার করেন। এতে তিনি বলেন, শুধুমাত্র পাকিস্তানে জইশ-ই-মোহাম্মদের ক্যাম্পে হামলা চালানো হয়। অন্য কোনো উদ্দেশে নয়। এছাড়া তিনি পাকিস্তানে হামলার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাপ করেন। এদিকে এ হামলা নিয়ে একইভাবে সিঙ্গাপুর, বাংলাদেশ ও আফগানিস্তানকেও বিবৃতি দেন। এ ছাড়া তিনি ভিন্নভাবে বড় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিবদের জানান। ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেল হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ হামলায় অনেকে আহত হয়েছে- এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তানে অভ্যন্তরে হামলার ঘটনায় ভারতের পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে দেশটি ভারি মর্টার শেল ও অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়। তবে ভারতীয় গণমাধ্যম দাবি করছে এতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ওই এলাকার পুলিশ দাবি করছে, পাক সেনারা গ্রামবাসীর ওপর মর্টার বোমা হামলা চালায়। ভারত দাবি করছে ২৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর আগে জুনে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী ভারতীয় ৩ জওয়ানকে হত্যা করেছে। এ ছাড়া ২৩ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে মঙ্গলবার সকালের দিকে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এতে ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। এদিকে ইমরান খানের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, ভারত যে স্থানে হামলা করার দাবি জানিয়েছে, সেখানে সরেজমিনে পরিদর্শনের জন্য বিশ্বের জন্য স্থানটি খোলা রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সরকার আরেকবার তাদের আত্মস্বার্থে বেপরোয়া কাল্পনিক দাবির আশ্রয় নিয়েছে। ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ভারত অনাকাঙ্ক্ষিতভাবে যে আগ্রাসন চালিয়েছে, সময় ও স্থান অনুসারে পাকিস্তান তার জবাব দেবে।’ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর মুজাফফরাবাদ সেক্টরে ভারতীয় বিমান অনুপ্রবেশ করেছিল বলে স্বীকার করেছেন। পাক মেজর জেনারেল আসিফ গফুর মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন- ভারতীয় বিমান নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্ত লঙ্ঘন করলেও পাকিস্তানি বিমানের তাড়া খেয়ে পালিয়ে গেছে। পরবর্তী সময় তিনি বলেন, পাক বিমানবাহিনী যথাসময়ে ও কার্যকরভাবে সাড়া দিয়েছে। তাড়া খেয়ে পালানোর আগে বালাকোটের কাছে বোমা ফেলে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তী সময় আসিফ গফুর বলেন, জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ সেক্টরের ভেতর তিন থেকে চার মাইলের ভেতর ভারতীয় বিমান ঢুকে পড়েছিল। তবে টুইটারে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই বলেছে, আমরা বুঝতে পারছি- এটি ভারতীয় নির্বাচনের বছর। কাজেই সীমান্তে তারা বেশ বেপরোয়াই থাকবে। তবে ঘটনা হচ্ছে, পাকিস্তানি টহল বিমান তাদের তাড়িয়ে দিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। পাশাপাশি ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে আঘাত হানে। এতে ব্যাপক

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

যুক্তরাষ্ট্রের ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়েছে। প্রেস টিভির খবরে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে,

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তাহলে ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। শনিবার (২৭ জুন) রাতে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

পাকিস্তানে একের পর এক ভূমিকম্পে জনমনে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। সর্বশেষ শনিবার ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প দেশটির বেলুচিস্তান অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোহলু শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। তবে সর্বশেষ এই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (২৬ জুন) একই এলাকায় পরপর দুটি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নকশার একটি বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন। শুক্রবার (২৬ জুন) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন। সীমিত সংখ্যায় বাজারে ছাড়া হবে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট, যা সরকারিভাবে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে পরিচিত। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পাসপোর্টের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।” পাসপোর্টের ভেতরের