রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

তামিমের নবম সেঞ্চুরি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১

শেয়ার করুনঃ
তামিমের নবম সেঞ্চুরি

সকালের সূর্য্য সবসময়ই কি সারাদিনের ইঙ্গিত দেয়? হয়তো দেয়! কিন্তু হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে তা সত্য হলো না বাংলাদেশ দলের জন্য। উদ্বোধনী জুটিতে তামিম-সাদমান কিংবা দ্বিতীয় উইকেটে মুমিনুল-তামিম যেমন শুরু করেছিলেন পরের ব্যাটসম্যানরা আর তা ধরে রাখতে পারেননি। যে কারণে প্রথম সেশনের এক পর্যায়ে ১ উইকেটে ১২১ রান থাকা বাংলাদেশ চা বিরতিতে যেতে যেতে পরিণত হলো ৭ উইকেটে ২০৭ রানের দলে। তামিম ইকবাল একাই খেলেছেন ১২৬ রানের ইনিংস। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী সাদমান ইসলাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে চা বিরতি পর্যন্ত ৭ উইকেটে ২০৭ রান করেছে বাংলাদেশ। বিরতির ঠিক আগের ওভারে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ১৭ রান করে অপরাজিত রয়েছেন লিটন দাস।

ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি, তিন ম্যাচে করেছিলেন মোটে ১০ রান। সেই তামিমই টেস্ট সিরিজের প্রথম ইনিংসে করলেন পুরো ওয়ানডে সিরিজের প্রায় ১৩ গুণ রান। হ্যামিল্টনের সবুজ গালিচায় ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর নেইল ওয়াগনারের গতি সামলে খেলেছেন দাপুটে ১২৬ রানের ইনিংস। ম্যাচের আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের জন্য সবুজ ফাঁদ প্রস্তুত করেছে স্বাগতিকরা। সে ফাঁদে ফেলতে টস জয়টাও ভালোভাবেই সারেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আমন্ত্রণ জানান তামিম-সাদমানকে ব্যাটিংয়ে নামার। ব্যাটিং স্টান্স, ফ্রন্ট ফুট ডিফেন্স কিংবা হুক শটটা অবিকল তামিমের মতো করেই খেলেন তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিক। প্রথমবারের মতো যখন নামলেন তামিমের সঙ্গে ব্যাটিং করতে তখন ক্ষণিকের জন্য বিভ্রান্তিই তৈরি হলো 'দুই' তামিমকে দেখে।

বড় তামিম এবং ছোট সাদমান মিলে বোল্ট-সাউদির প্রথম স্পেলটা সামলেছেন দুর্দান্ত ব্যাটিংয়ে। তামিম একপাশ থেকে সাজিয়েছেন স্ট্রোকের ফুলঝুরি আর সাদমানের দৃঢ় ব্যাট থেকে বিরতি দিয়ে দিয়ে এসেছে দারুণ কিছু শট। দুজনের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ পায় ৫৭ রান, তাও মাত্র ১০.২ ওভারেই। বোল্টের যে ডেলিভারিতে আউট হন সাদমান, তাতে আউট হতে পারতেন বিশ্বের যেকোনো ব্যাটসম্যানই। যা মাত্রই দ্বিতীয় টেস্ট ইনিংস খেলতে নামা সাদমানের জন্য ছিলো ভয়ঙ্করের চেয়েও বেশি কিছু! তীক্ষ্ণ লেট সুইংয়ে বল সোজা আঘাত হানে অফস্টাম্পে। অপমৃত্যু ঘটে সাদমানের ৩২ বলে ২৪ রানের ইনিংসের। তামিম তখন অপরাজিত ৩০ বলে ৩৩ রান করে। সাদমান ফেরার পর নিজের হাফসেঞ্চুরি করতে তামিম খরচ করেন মাত্র ৭ বল। ইনিংসের তেরোতম ওভারে বোল্টকে টানা তিন চার মেরে মাত্র ৩৭ বলে পৌঁছে যান নিজের ২৬তম হাফসেঞ্চুরিতে। যা পরে রূপ নেয় ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে। বোল্টের সে ওভারে আরও এক বাউন্ডারি হাঁকান তামিম।

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল
ক্রিকেট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উদ্বোধনী জুটির আক্রমণাত্মক ব্যাটিংটা মুমিনুলকে সঙ্গে নিয়েও চালিয়ে যান তামিম। মনে হচ্ছিলো লাঞ্চ ব্রেকের আগেই হয়তো সেঞ্চুরিতে পৌঁছে যাবেন দেশসেরা এ ব্যাটসম্যান। কিন্তু নেইল ওয়াগনার আক্রমণে আসার পর খানিক বিরতি নেন তামিম, খেলতে শুরু করেন দেখেশুনে। লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারে মুমিনুল হক উইকেটের পেছনে ধরা পড়লে ভাঙে ৬৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। যেখানে তিনে নামা মুমিনুলের অবদান কেবল ১২ রান। তামিমের ব্যাটের রান তখন ৮২ বলে ৮৫ রান। ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১২২ রান করে লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিরতি থেকে ফিরে নিজের সেঞ্চুরি পূরণ করতে বেশি সময় নেননি তামিম। ওয়াগনারকে বাউন্ডারি মেরে মাত্র ১০০ বলেই ক্যারিয়ারের নবম, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এবং বিদেশের মাটিতে চতুর্থ সেঞ্চুরিতে পৌঁছে যান তামিম। কিন্তু অপরপ্রান্তে যথাযথ সঙ্গ দিতে ব্যর্থ হন মিঠুন। ৩৫তম ওভারে দলীয় ১৪৭ রানের মাথায় ফেরেন ৩৫ বলে ৮ রান করা মিঠুন। দুই ওভার পর সাজঘরের পথ ধরেন ৬ বলে ১ রান করা সৌম্য সরকারও। একা বনে যান তামিম, তবু থামাননি আক্রমণ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গড়েন ৩১ রানের জুটি, যেখানে তার একার রানই ২২।

টিম সাউদির করা ৪০তম ওভারে হাঁকান ইনিংসের একমাত্র ছক্কা। সে ওভারেই বাউন্ডারি মারেন আরও দুইটি। কিন্তু অতি আক্রমণাত্মক হওয়ার মাশুলই যেন দেন তামিম। কলিন ডি গ্র্যান্ডহোমের নিরীহ দর্শন এক ডেলিভারিতে ব্যাট হাঁকিয়ে গালিতে ধরা পড়েন তিনি। থেমে যায় ১২৮ বলে ২১ চার ও ১ ছক্কায় খেলা ১২৬ রানের ইনিংসটি। এরপর বেশিক্ষণ থাকা হয়নি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। ওয়াগনারের বুক বরাবর ধেয়ে আসা শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগ বাউন্ডারিতে ধরা পড়েন রিয়াদ। আউট হওয়ার আগে ৪৩ বলের সংগ্রামী ইনিংসে ৫ চারের মারে ২২ রান করেন তিনি। অধিনায়কের আউটের পরই মূলত শেষ হয়ে যায় বড় সংগ্রহের সম্ভাবনা। যে আশা আরও কমে যায় চা বিরতির ঠিক আগের ওভারের প্রথম বলেই মেহেদি মিরাজ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় বলেই শর্ট লেগের হাতে ধরা পড়লে। ২০৭ রানে সপ্তম উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে বাংলাদেশ। সকালে উজ্বল সূর্য্যটা যেন ম্লান হতে শুরু করেছে বিকেল নামার আগেই।

ইনিউজ ৭১/এম.আর

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

সর্বশেষ সংবাদ

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির