ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম নামে একটি সংগঠনের উদ্যেগে গতকাল সোমবার সকালে উপজেলার বাকাল-গৌরনদী সড়কের রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে সামনে শিক্ষাথীদের নিয়ে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলার জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
মালিকদের অভ্যন্তরীন দ্বন্ধ এবং অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের অসহোযোগিতায় বন্ধ হয়ে গেছে কলাপাড়া-রাঙ্গাবালী নৌ- রুটের ল চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী কয়েক হাজার হাজার যাত্রী ও পন্য পরিবহনকারী ব্যবসায়ীরা। কবে নাগাদ এ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারেনি বিআইডব্লিটিএ কতৃপক্ষ এবং লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, চারদিকে নদী বেষ্টিত উপজেলা রাঙ্গাবালির পাঁচটি দ্বীপ ইউনিয়নের
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানবন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সোমবার বেলা এগারটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচীর আয়োজন করেছে উদীচী শিল্প গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে। এসময় বক্তব্য
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে হয়ে গেলো সরাইলের ঐতিহ্য হাসলি মোরগ লড়াই। উপজেলা পরিষদ চত্বরে দুপুর বারটায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণিল সাজে বিভিন্ন রংঙের হাসলি মোরগ নিয়ে মালিকরা অংশ নেন এ লড়াইয়ে। আনন্দে-উলাসে মেতে ওঠেন সবাই। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে আসেন হাসলি মোরগ লড়াই দেখতে। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেরে রক্ষা করা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধূম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের ঢাকভঙ্গা এলাকার দুলাল বড়ুয়া (১৬) নামের এক স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হওয়ার সাত ঘন্টা পর লাশ উদ্ধার হয়েছে। সে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এস,এস,সি পরিক্ষা সম্পন্ন করেন। রবিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এই নিখোঁজের ঘটনা ঘটে। উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া গ্রামের
সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুশরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুঁড়িয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে , বরিশালের হিজলা উপজেলা সাংস্কৃতিক মঞ্চ। ১৫ এপ্রিল সোমবার বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হিজলা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন
সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে লাইভ করে আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। নুসরাতের পরিবারকে সহযোগিতা না করার অভিযোগে ইতোমধ্যে তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সাইবার আদালতে এ আবেদন করেছেন তিনি। বেলা ২টায় এ আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালতের পেশকার
ফেসবুকে ‘দ্য এন্ড’ লিখে আত্মহত্যা করলেন এক শিক্ষিকা। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে ফেসবুকে লিখেছিলেন ‘The end’। এরপর আর কোনো পোস্ট করেননি তিনি। রোববার (১৪ এপ্রিল) ভোরে নিজ ঘর থেকে মিলল তার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বেলদা থানার দেউলী মধ্যপাড়া এলাকার। তৃপ্তি চট্টোপাধ্যায় (৩৯) নামের ওই আত্মহননকারী বেলদা হিমাংশু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার স্বামী
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চান নরেন্দ্র মোদির মতো একই পোশাক,একই ভঙ্গিমা এবং অনেকটা একই রকম দেখতে নকল এক মোদি। তবে মোদির মতো দেখতে হলেও তিনি অবশ্য সমর্থন করেন রাহুল গান্ধীকে।ওই ব্যক্তির নাম অভিনন্দন পাঠক। শুক্রবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লখনৌ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনন্দন পাঠক বা এই ‘নকল’ মোদি। লোকসভা নির্বাচনে তিনি নরেন্দ্র মোদির আসন বারাণসী আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন
গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান ব্যান্ড এলআরবির কাণ্ডারি কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এর কিছুদিন পর থেকে ব্যান্ডটি নিয়ে প্রধানতম প্রশ্ন ছিল- এটি আবারও মঞ্চে ফিরবে নাকি বিলুপ্ত হয়ে যাবে? এর প্রায় মাস ছয়েক পর গত ৫ এপ্রিলে এলআরবি ভক্তদের মনে সুবাতাস ফিরে আসে। কারণ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয় ব্যান্ড এলআরবির। নতুন লাইনআপে মূল
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে উপবন লেকে ডুবে দুলাল বড়ুয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল। এর আগে দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ির পর্যটন কেন্দ্র উপবন লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় দুলাল। সে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ডাকভাঙ্গা এলাকার
রেমিট্যান্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দ্বিতীয় স্থানে আছেন। জরিপে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণের সিংহভাগ আসে ৬টি দেশ থেকে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া এবং যুক্তরাজ্য। গত অর্থবছরে (২০১৭-১৮) এসব দেশ থেকে ১ হাজার ৪৩ কোটি ডলারের রেমিট্যান্স আসে। চলতি অর্থবছরের নয় মাসেও দেশগুলো থেকে প্রবাসী আয়ের একই চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে
ব্যস্ত সময় পার করছেন সাড়া জাগানো টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তবে তা রুপালী পর্দায় নয় ভারতের লোকসভা নির্বাচনের মাঠে। পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক হারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই তারকা। রাজনীতির মাঠে নুসরাতের এমন শ্রম ও আগ্রহ দেখে মুগ্ধ দলের প্রধান মমতা ব্যানার্জি। নুসরাতের বাকপটুতায় বেশ খুশি তিনি। যে
ঐতিহাসিক একটি মসজিদকে মদের আড্ডাখানা ও অনুষ্ঠান আয়োজনের স্থানে পরিণত করেছে ইসরায়েল। দেশটির সাফেদ পৌরসভায় অবস্তিত আল-আহমার মসজিদকে পানশালায় রূপান্তরিত করা হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালে ইসরায়েলি বাহিনী আরব শহরের অন্যতম ঐতিহাসিক মসজিদটি দখল করে নেয়। সাফেদে একসময় ১২ হাজার মুসলিম বসবাস করতেন। সেসময় তাদেরকে জোর করে তাড়িয়ে দেয়া হয়। প্রথমে পবিত্র এ মসজিদটি একটি ইহুদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে ‘রহস্যজনক ট্রাঙ্ক’ নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। সেই ট্রাঙ্কের ভেতর কী ছিল-তা জানতে তদন্তের দাবি জানিয়েছে দলটি। এ ঘটনায় কর্নাটক কংগ্রেসের তরফে ইতোমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের চিত্রদুর্গায় গিয়েছিলেন। তখন
প্রলয়ঙ্করী ঝড়ে শনি ও রোববার মিলে দক্ষিণ যুক্তরাষ্ট্রে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন ব্যক্তি। হতাহতের অনেকেই টেক্সাস অঙ্গরাজ্যের। যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পূর্ব টেক্সাসের আলটোতে আদি আমেরিকানদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত দুই ডজন
ভারতীয় অভিনেতা বা অভিনেত্রীদের রাজনীতিতে আসার নজির কম নেই। লোকসভা নির্বাচনের আগে সেরকম মুখ দেখা গিয়েছে আরও বেশি করে। সদ্য কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন উর্মিলা মাতোন্ডকর। জয়াপ্রদা বা শত্রুঘ্ন সিনহা তো আছেনই। এবার রাজনীতিতে পা দেওয়ার কথা শোনা গেল বলিউডের নবাগতা সারার মুখে। সাইফ ও অমৃতার মেয়ে সারা বলিউডে পা রেখেছেন কিছুদিন হল। দুটি সিনেমায় অভিনয় করেই দর্শকদের নজর
জেলখানা থেকে হুকুম পেয়েই নুসরাতকে হত্যার উদ্দেশে গায়ে আগুন দেয় আসামিরা।হুকুম দেন মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা। এ হত্যাকাণ্ডে জড়িত ১৩জন। এদের মধ্যে ৪ জন সরাসরি জড়িত। বাকিরা পরোক্ষভাবে জড়িত। সরাসরি জড়িত ৪জনের মধ্যে দুজন গ্রেফতার হয়েছে।সেই দুজন আদালতে দেয়া জবানবন্দিতে চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছে। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে রোববার ১৬৪ ধারায় জবানবন্দি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শরীয়তপুর কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। তাদের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করলেই গ্রাহকদের হয়রানি করা হয়। এতে বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে গেলে চরম ভোগান্তি পোহাতে হয়। এখানে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বলে অভিযোগ গ্রাহকদের। সম্প্রতি শরীয়তপুর বিআরটিএ’র সিল মেকানিক নজরুল ইসলাম অফিস কক্ষে বসে গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করছেন
নির্বাচনী প্রচারণায় নামলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। এমন খবরে সবাই ভাববেন সেতো গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। কিন্তু না, রোববার (১৪ এপ্রিল) তিনি এমন প্রচারণায় নেমেছেন। তাও আবার দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে। এবার ভারতে চলমান লোকসভার নির্বাচনী প্রচারণায় নামলেন ঢাকাই ছবির এই চিত্রনায়ক। ইতিমধ্যে দেশটির সাত দফা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে। আগামী ১৮ এপ্রিল
ফিনল্যান্ডের জাতীয় নির্বাচনে ১৭.৭ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। অপরদিকে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ফিনস পার্টি পেয়েছে ১৭.৫ শতাংশ ভোট। এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলার দল সেন্টার পার্টি পেয়েছে ১৩.৮ শতাংশ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) নেতা অ্যান্টি রিন বলেন, ১৯৯৯ সালের পর আমরা প্রথমবারের মতো ফিনল্যান্ডের সবচাইতে বড় দলে পরিণত হয়েছি। এবারের নির্বাচনে
৯ দফা দাবি আদায়ে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকে তেমন কোন সমাধান না হওয়ায় আবারোও রাস্তায় নেমেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায়ে ৯৬ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন। সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এর আগে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট করার পর বিজেএমসি নেতাদের
লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলের মাঠে ম্যাচটিতে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো পিএসজির। কিন্তু তা পারেনি টমাস টুখেলের দল। বরং ম্যাচটিতে উড়ে গেল প্যারিসের ক্লাবটি। রোববার রাতে ফরাসি ফুটবল লিগে পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিল। এতে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল। এ নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকলো দলটি। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচে নিজেদের
লাইফ সাপোর্টে থাকা নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। রোববার (১৪ এপ্রিল) রাতে সিলেট থেকে ঢাকা ফেরার সময় হৃদরোগে আক্রান্ত হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে সকাল নাগাদ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সুবীর নন্দীর ঘনিষ্ঠ আত্মীয় তৃপ্তি কর এ তথ্য নিশ্চিত করেছেন।