
প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুশরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুঁড়িয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে , বরিশালের হিজলা উপজেলা সাংস্কৃতিক মঞ্চ। ১৫ এপ্রিল সোমবার বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হিজলা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনের মাধ্যমে সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানান, এই হত্যার সাথে সরাসরি জড়িত কুলাঙ্গার খুনি সিরাজ এবং এর সাথে সম্পৃক্ত সকলের শাস্তি দ্রুত কার্যকর করা হোক।

ইনিউজ ৭১/এম.আর