রবিবার, ২৮ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

রেমিট্যান্স প্রেরণে দ্বিতীয় আমিরাত প্রবাসীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১৮:৫২

শেয়ার করুনঃ
রেমিট্যান্স প্রেরণে দ্বিতীয় আমিরাত প্রবাসীরা

রেমিট্যান্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দ্বিতীয় স্থানে আছেন। জরিপে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণের সিংহভাগ আসে ৬টি দেশ থেকে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া এবং যুক্তরাজ্য। গত অর্থবছরে (২০১৭-১৮) এসব দেশ থেকে ১ হাজার ৪৩ কোটি ডলারের রেমিট্যান্স আসে। চলতি অর্থবছরের নয় মাসেও দেশগুলো থেকে প্রবাসী আয়ের একই চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য মিলেছে।

গত অর্থবছরে আসা ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্সের মধ্যে শীর্ষ ৩০ দেশ থেকে এসেছে ১ হাজার ৩৬১ কোটি ডলার। অন্যান্য দেশ থেকে আসে ১৩৭ কোটি ডলার। একইভাবে দেশভিত্তিকভাবে চলতি অর্থবছরের নয় মাসের চিত্রও প্রায় অভিন্ন। এ সময় ৩০ দেশ থেকে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৭৪ কোটি ডলার। আর অন্যান্য দেশ থেকে ১২৭ কোটি ডলার। সূত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ছেই। গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই-মার্চ সময়ে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে এসেছে ১ হাজার ৭৬ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এই নয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি রেমিট্যান্স দেশে এসেছে। 

সর্বশেষ মার্চ মাসে ১৪৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের মার্চে এসেছিল ১৩১ কোটি ৭৭ লাখ ডলার। সে হিসাবে মার্চে গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রেমিট্যান্স প্রবাহের গতি খুবই ভালো। প্রতি মাসেই বাড়ছে। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারই ফল পাওয়া যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৫৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল একক মাসের হিসাবে রেকর্ড। এর আগে গত বছরের মে-তে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৫০ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে মাশুল না নেয়াসহ নানা ঘোষণাও দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু এখন পর্যন্ত মাশুল কমানোর সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছর রেমিট্যান্স বাড়ে। খরা কাটিয়ে বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছর শেষ করেছিল ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে। বর্তমানে ১ কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো অর্থ বাংলাদেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশের জিডিপিতে রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো।

ইনিউজ ৭১/এম.আর

প্রবাস জীবন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

আগামীকাল দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদার মরদেহ

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (৯ মে) সকালে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি যাত্রা শুরু করে। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিবৃতিতে পাঁচজনের

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের