শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

এলআরবি নাম বদলে 'বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৩২

শেয়ার করুনঃ
এলআরবি নাম বদলে 'বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি'

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান ব্যান্ড এলআরবির কাণ্ডারি কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এর কিছুদিন পর থেকে ব্যান্ডটি নিয়ে প্রধানতম প্রশ্ন ছিল- এটি আবারও মঞ্চে ফিরবে নাকি বিলুপ্ত হয়ে যাবে? এর প্রায় মাস ছয়েক পর গত ৫ এপ্রিলে এলআরবি ভক্তদের মনে সুবাতাস ফিরে আসে। কারণ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হয় ব্যান্ড এলআরবির। নতুন লাইনআপে মূল গায়ক হিসেবে যুক্ত হন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। এর মাত্র ১০ দিন না পেরুতেই আবারও বড় ধরনের খবর হয়ে এলো ব্যান্ডটি। কারণ ১৫ এপ্রিল সকালে ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ জানালেন, এলআরবি নয়, এখন থেকে ‘বালাম অ্যান্ড লিগ্যাসি’ নামে মঞ্চে আসবেন তারা। ব্যবহার করা হবে না ‘এলআরবি’ নামটি।

কারণটা তিনি ব্যাখ্যা করলেন এভাবে, ‘এলআরবি ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে আমরা কাজ করে যেতে চাই। তাই এতে বালামকে যুক্ত করা। কিন্তু প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। বসের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা নামটি আর ব্যবহার করব না। এখন থেকে আমরা বালাম অ্যান্ড লিগ্যাসি নামে গান পরিবেশন করব।’এর কিছুক্ষণ পর একটি লিখিত বক্তব্য কাছে পাঠায় ব্যান্ডের সদস্যরা। সেখানে বলা হয়, আইয়ুব বাচ্চু একটি কথা বারবার বলতেন, ‘শো মাস্ট গো অন’। তাই তার পরিবারের অনুরোধে ‘এলআরবি’ নাম ব্যবহার না করে ও আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে নতুনভাবে কাজ চালিয়ে যাবেন ব্যান্ডের সদস্যরা। এখন থেকে এলআরবি ব্যান্ডের সদস্যরা ‘বালাম অ্যান্ড লিগ্যাসি’ নামে নামে মঞ্চ মাতাতে আসবেন।

এখন বালাম অ্যান্ড লিগ্যাসি ব্যান্ডের বর্তমান লাইনআপ দাঁড়ালো: বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ভোকাল ও গিটার- বালাম, ড্রামস- রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার- শামীম আহমেদ। প্রসঙ্গত, গত বছর ১৬ অক্টোবর রাতে রংপুরের একটি কনসার্টে শেষ অংশ নেন আইয়ুব বাচ্চু ও তার দল। ১৭ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি। ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি মিউজিশিয়ান। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি
বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন—বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে নানা অনুষ্ঠানে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই কৌশানির। খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানি অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেত্রী। তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার অভিনয়জীবনের শুরুর নাম নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ছোটপর্দায় অভিনয়ের

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

অভিনয়ের চরিত্রের যন্ত্রণা আর নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে সেই আবেগ সামলানো কতটা কঠিন হতে পারে, তারই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন ওয়েব সিরিজ ‘শক’-এর শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হওয়ার বাস্তব অভিজ্ঞতা হয়নি তাঁর। অভিনেত্রীর মতে, ওই সময় যদি সন্তানের জন্ম হয়ে যেত, তাহলে সিরিজের চরিত্রটির গভীর মানসিক যন্ত্রণা সামলে অভিনয়

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তিনি তেমন অনুভব করেন না। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা। রাইমার ভাষ্য, এই বয়সে বিয়ের তাগিদ অনুভব করছেন না। সম্পর্কের সঙ্গে তৈরি হওয়া আবেগের বন্ধন বা অ্যাটাচমেন্ট নিয়েও তাঁর চিন্তা রয়েছে।