পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা গুণতে হবে। এমন আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। খবর খালিজ টাইমসের। আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোন ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার
পঁচা মাছ বিক্রির অভিযোগে স্বপ্ন সুপার শপকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সুপার শপটির কর্মকর্তারা র্যাব সদস্যদের বাধা দেন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আযম এ অভিযান চালান। র্যাব-৩ এবং ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের একজন খাদ্য পরিদর্শক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। গাউছুল আযম বলেন, দুপুরে আগোরা সুপার শপে অভিযান চালিয়ে পঁচা
গত বছরের ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়েছেন বন্দনা নেপাল (১৮) নামে নেপালের এক তরুণী। শুক্রবার নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা জেলার এই তরুণী গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। খবর এনডিটিভির। গতকাল শনিবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও তার সরকারি বাসভবনে বন্দনা নেপালকে পুরস্কৃত করেছেন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কাঠমান্ডুর একটি
১৯৯১ সালে কোনো রকম প্রস্তুতি না থাকার কারণে পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, আজ যারা বড় বড় কথা বলে তারা তাদের অভিজ্ঞতার কথা বলেন। সেই সময় বিমান বাহিনীর হেলিকপ্টারসহ পাঁচ কোটির সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং তাদের যে কথা তাদের অভিজ্ঞতার কথা। আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও আবারও বাড়ছে উত্তাপ। রোববার থেকে আগামী কয়েক দিন ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত কয়েক দিন বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গত শুক্রবার সকালে ফনি ভারতের উড়িষ্যায় আঘাত হানে। গত শনিবার তা বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। এটি
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার রাতে বিজেপির ভাইস প্রেসিডেন্ট গুলাম মোহাম্মদ মিরকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। জম্মু-কাশ্মিরে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, শনিবার কয়েকজন জঙ্গি নওগাঁয় গুলাম মোহাম্মদের বাড়িতে ঢুকে হামলা চালায়। তার বুকে ও পিঠে গুলি করে জঙ্গিরা। ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। আগামী সোমবার লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট অনুষ্ঠিত হবে।
জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইদোতে রোববার ভোরে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪০ মিনিট) আঘাত হানা ওই ভূমিকম্পে রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। খবর জাপান টুডের। [https://www.jugantor.com/assets/gallery/Japan_Earthquake_1.jpg] মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটর গভীরে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে আমেনা বেগম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বিজয়। এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকায় একটি টিনের ঘরে আমেনা একাই
ভেনেজুয়েলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ক্যাপ্টেন, দু'জন মেজর এবং দু'জন লেফটেন্যান্ট কর্নেল। ওই সামরিক হেলিকপ্টারটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে কোজেদেস রাজ্যের সান কার্লোসের উদ্দেশে যাত্রা করেছিল। এটি কারাকাস পাড়ি দেয়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার কোজেদেস রাজ্যের এল পাও শহরে সামরিক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দলটির আরও চার নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ। রবিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আবু সুফিয়ানের
কক্সবাজারের টেকনাফ সীমান্ত রক্ষী বিজিবি জওয়ানদের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। শুটারগান,তাজা কার্তুজ, ইয়াবা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বন্দুক যুদ্ধের প্রেস ব্রিফিংয়ে জানান, ৫মে রবিবার ভোর পৌনে ৫টারদিকে খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা সদর ইউনিয়নের খোনকার পাড়া সংলগ্ন ২কিঃ মিঃ উত্তরে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায়
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানীতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ফণীর প্রভাবে দুদিন ধরে থেমে থেমে বর্ষন এবং শনিবার সকাল থেকে কচা, বলেশ্বর ও পানগুছি নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে উপজেলার ৩টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার চরবলেশ্বর, চন্ডিপুর, খোলপটুয়া, কলারন, পশ্চিম বালিপাড়া,
সৌদি আরবে শনিবার রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। কাজেই বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে। মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে। চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা।
দলের সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি। নতুন দায়িত্ব পাওয়ার পর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পার্টিকে আরও শক্তিশালী করতে চাই। জাতীয় পার্টির মহাসচিব পদে
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ড. কামাল হোসেন ও তার দল গণফোরাম। এবার দলের নতুন নির্বাহী কমিটির ঘোষণা নিয়ে ফের আলোচনায় দলটি। গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে। ২০১৮ সালের ১৮ নভেম্বরে গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন তিনি। যোগদানের ৫ মাসের মধ্যেই
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একজন কঙ্কালসার বৃদ্ধ একটি নির্জন কক্ষে করুণ দৃষ্টিতে চেয়ে আছেন। শুভ্র চুলের এই লোকটির সারা গায়ে ধুলা। তিনি যেখানে বসে আছেন সেই জায়গাটিও ধুলাবালিতে একাকার। তবে অবাক করার বিষয় হলো, একখণ্ড কাপড় পরিহিত এই বৃদ্ধ নাকি আফ্রিকার দেশ সুদানের সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী কর্নেল ইব্রাহিম চামসাদিনের! স্বৈরশাসক ওমর আল-বশিরের শাসানামলে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (৬ মে) প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা
কঠোর নিরাপত্তায় হুডখোলা জিপের উপর দাঁড়িয়ে সবার উদ্দেশে হাসিমুখে হাত নাড়ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আচমকাই পড়লেন চরম বিপদে। ভিড়ের মধ্যে মিশে থাকা এক ক্ষিপ্ত জনতা উঠে পড়লেন গাড়ির মাথায়। এরপরই কষে চড় মারলেন কেজরিওয়ালের গালে। কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। পরিস্থিতি বুঝে ওঠার আগেই কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি। তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে তাসলিমা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ মারা যান। এ ঘটনার পরদিন শুক্রবার নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে আমিনুল ইসলাম উল্লেখ করেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ধন্ধি গ্রামের
ঘূর্ণিঝড় ফণী কেটে যাওয়ার পর রোববার সকাল থেকে বর্হিনোঙরে এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পুরোদমে কাজ শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, গত আড়াই দিনে বর্হিনোঙরে অপেক্ষামাণ জাহাজের সারি লম্বা হয়েছে। এই জাহাজজট সামাল দিতে দুই মাসেরও বেশি লাগবে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখানোর নির্দেশ দেয়ার পর বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অ্যালার্ট-থ্রি জারি করে। ওইদিন দুপুর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য
চার মাস ধরে চাকরি নেই। তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে চরম হতাশায় দিন কাটছিল। কিছুতেই এমন পরিস্থিতি মানতে পারছিলেন না। অবশেষে পরিবারের সবাইকে গলাকেটে হত্যা করলেন এক ব্যক্তি। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদে। গত ২১ এপ্রিল সন্ধ্যায় পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও পোস্ট করে স্ত্রী সন্তানদের হত্যাকাণ্ডের কথা নিজে মুখেই স্বীকার করেন সুমিত কুমার। ভিডিওতে তিনি আরও জানান, শিগগিরি
ভোলায় বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের হামিদপুরের বেঁড়িবাঁধে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর লিটন গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (১৮), একই ইউনিয়নের মাঝি বাড়ির জাহিদুল ইসলাম
শ্রীলঙ্কায় ২১ এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ সিরিজ হামলার পর নড়েচড়ে বসেছে সে দেশের নিরাপত্তাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রহণ করছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে শনিবার বড় আকারের ছুরি-তরবারিসহ অন্যান্য সাধারণ অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে লঙ্কান প্রশাসন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে, দৈনন্দিনকাজে ব্যবহৃত ছুরি-তরবারি এর আওতাভুক্ত নয় বলে উল্লেখ্য করা হয়। লঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা
ঘূর্ণিঝড় ফণীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা ৬৩ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ এবং ৩৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ফণীর প্রভাবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ সার্ভিস বন্ধ রাখে কর্তৃপক্ষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগের শিকার হন