ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে বসবাসকারী সবাই সম্মানের সাথে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। সোমবার (২০ মে) সকালে গণভবনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাই যার যার ধর্ম সম্মানের সাথে, নিষ্ঠার সাথে, স্বাধীনভাবে পালন করবেন সেটাই আমরা চাই। সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে, সম্মানের
সব বিল আটকে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আসবাবপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্য কেনার দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের। গত কয়েক দিন ধরে দেশের বেশিরভাগ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ওই প্রকল্পের দুর্নীতি নিয়ে বেশ বিতর্ক চলছে। ইতিমধ্যে বালিশ হাতে নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন গণঐক্য ও নাগরিক পরিষদ নামে দুটি সংগঠন। এমন বিতর্ক ও বিক্ষোভের পর ওই কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সব
জনপ্রিয় পপ গানের শিল্পী মিলার বিরুদ্ধে তার সাবেক স্বামী বৈমানিক পারভের সানজারি মামলা করেন। আজ সোমবার সকাল ১১ টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়েছে বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার ও মানহানির অভিযোগে মামলাটি করেছেন পারভেজ সানজারি। এর আগে মিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার বিবাহিত জীবনের ঘটনা শেয়ার করেছিলেন। সেখানে তিনি জানান, বিবাহিত জীবনে তার ওপর
মাদারীপুরের মস্তফাপুর বাস স্ট্যান্ডেট্রাকের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী লাবনি নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা হাফিন আকন (৩০) ও মা সনিয়া আক্তার (২৪) আহত হয়েছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় ঘটে, স্থানীয়রা প্রায় এক ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাস স্ট্যান্ডে বেলা
পটুয়াখালীর বাউফলে নির্মাণ কাজ শেষের ১০-১২ দিনে মধ্যে ১০ লাখ টাকা ব্যয়ে একটি ঘাটে একাধিক ফাটল ধরে ধসে পড়েছে। জানা যায়, ২০১৭-২০১৮ অর্থবছরে জ্যাইকার অর্থায়নে উপজেলার নুরাইনপুর ল ঘাটের পার্শ্বে ১০ লাখ টাকা ব্যয় একটি ঘাটের নির্মাণ কাজ শেষের ১০-১২ দিনের মাথায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ঘাটের একাধিক স্থানে বড় বড় ফাটল ধরেছে। সরেজমিনে দেখা যায়, নুরাইনপুর ল ঘাটের পাশে নৌ-পরিবহনে মালামাল উঠা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মির্জাগঞ্জ আউটলেটে পল্লী বিদ্যুৎ বিল জমা নেয়ার কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে পল্লী বিদ্যুৎ বিলের টাকা জমা দেয়ার মাধ্যেমে এর উদ্বোধন করেন ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটের ম্যানেজার মোঃ জলিল মিয়া। এ সময়ে এখানে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটের ইনচার্জ ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান,ক্যাশিয়ার এম.এস.টি ইয়ানি বেগমসহ গন্যমান্যে ব্যাক্তিগন। ইসলামী ব্যাংক মির্জাগঞ্জ আউটলেটে পল্লী
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে ঢাকা মহানগরীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটির কসমেটিকস এর দোকানে অভিযান এবং বিদেশি বিভিন্ন অবৈধ কসমেটিক্স, ব্যাগ ইত্যাদি বিক্রির অপরাধে আলমাসকে ১ লক্ষ টাকা, মোস্তফা মার্টকে ১ লক্ষ টাকা, বিবিবি কসমেটিকসকে ১ লক্ষ টাকা, সেভলি কসমেটিকসকে ৫০ হাজার টাকা, নিউর
মডেল-অভিনেত্রী সারিকা ছোট বা বড় পর্দায় অনেকদিন ধরে নেই। অবশেষে সম্প্রতি একটি টেলিছবিতে অভিনয় করার মধ্য দিয়ে আবারও খোঁজ মিললো এই অভিনেত্রীর। ‘চুল তার কবেকার’ শিরোনামের টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। এখানে সারিকার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির। সারিকা বলেন, “অনেক দিন পর আবারও ছোটপর্দায় অভিনয় করে ভালো লাগছে। জীবনানন্দ দাশের কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি।” এতোদিন
চীনারা এখন অ্যাপলকে বয়কট করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। দেশটির অনেক নাগরিক ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।সম্প্রতি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলার মধ্যেই এমন ঘোষণা দেওয়া শুরু করেছেন অনেকে চীনা আইফোন ব্যবহারকারী। তারওপর নতুন করে রোরবার রাতে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে বসেছে।এরপর থেকে আরও বেশি পরিমাণে চীনা নাগরিক
বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে দলটি ভাড়া করা নেতা দিয়ে চলছিল। নেতৃত্বের দুর্বলতার কারণেই দলটির এ দৈনদশা হয়েছে। সোমবার (২০ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বহুদিন ধরেই দলটি নেতৃত্ব দিয়ে আসছেন ড. কামাল হোসেন। এখন এই দৈন্যদশা কাটাতে নতুন
‘উন্নয়নের অন্তরালে লুটপাটের মচ্ছব চলছে। তারই একটি উদাহরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি। ইতিহাসে এমন মহাদুর্নীতি কেউ করেছি কি-না সন্দেহ।’ রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে আজ সোমবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বালিশ হাতে প্রতিবাদী মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ গণঐক্য সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। বাংলাদেশ গণঐক্য সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের
‘গত চারদিন ধরে কোনো রকমে জাউ ভাত খেয়ে বেঁচে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুখে ঘা হয়ে ফুলে গেছে। জিহ্বা নাড়াতে পারছেন না। তিনি শয্যাশায়ী। এই রমজানে জেলে তার অবস্থা বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে।’ সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালেয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে ‘গণতন্ত্রের মা’
বলিউডের বহু হিট ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি ভারতের সাবেক বিশ্ব সুন্দরী। অভিনয়ের পাশাপাশি কাজ করছেন জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে। তবে ২০০৭ সালে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পর অভিনয় কমিয়ে দিয়েছেন নায়িকা। পর্দায় আসেন বিরতি দিয়ে। তাকে শেষ দেখা গিয়েছিল গত বছরের আগস্টে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যানি খান’ ছবিতে। যথারীতি মাঝারি একটা বিরতি। আবার রুপালি
পাবনায় রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনা এবং উঠানোয় অনিয়মের বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। সোমবার (২০ মে) দুপুর ১টার দিকে শুনানি শুরু হয়। রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন যখন বালিশ ও কেতলি উঠানোর খরচের বিষয়টি যখন আদালতে তুলে ধরছিলেন তখন বিচারপতিরা হাসছিলেন।রিটকারী আইনজীবী জানান, ১২৫টি ফ্ল্যাটের মালামাল কিনতে ও উঠাতে ২৫ কোটি টাকা খরচ করা
রাজধানীর হাজারীবাগে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির (৪৫) ও গিয়াস (৩৩) নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুইজন সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে হাজারীবাগের মধুসিটির সামনের ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চা পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, রোববার রাতে শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির একটি চা পাতা
নড়াইলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ প্রশাসককে ফোনে: মাশরাফি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (১৯ মে) ১১টার দিকে জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশ দেন। জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর শনিবার (১৮
ধর্ষণের ব্যাপকতার পেছনের অন্যতম একটি কারণ ধর্মীয় ওয়াজ-মাহফিলে নারীবিদ্বেষী বক্তৃতা। বিভিন্ন সময় মাহফিলে নারীদের পোশাক নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এ ছাড়া অপরাধীর শাস্তি না হওয়াও ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততাও দায়ী। আইন যদি কঠোরভাবে প্রয়োগ না করা হয়, যদি ধর্ষণের শিকার নারী বিচার না পান, সেক্ষেত্রে ধর্ষণ কমবে না। আজ অবধি ধর্ষণের ঘটনার সঠিকভাবে সুরাহা করে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। ঈদের পর শুরু হবে সেই দুর্বার আন্দোলন। এজন্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ নিউইয়র্ক সিটির ব্রুকলিনে রবিবার সন্ধ্যায় ‘শহীদ তৌহিদ স্মৃতি সংসদ’র উদ্যোগে ইফতার-পূর্ব এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর আলম। জয়নাল আবেদীন
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্য হ্লা চিং মারমা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার মধ্যরাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ক্য হ্লা চিং মারমা উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। ওসি মো. আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা
চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মনসুর (৪০) নামে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটেছে। পরিদর্শক (তদন্ত ) মো.কামরুজ্জামান বলেন, রোববার রাতে একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীদের লক্ষ্য করে ছিনতাইয়ের জন্য পিছু নেয় এক ছিনতাইকারী। ওই সময়
অতীতে চিঠি বা জরুরি বার্তা পাঠানোর মাধ্যম কবুতর এখন নিষিদ্ধ মাদক ইয়াবা পাচারের মাধ্যম হয়ে উঠেছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের কারণে কক্সবাজার থেকে ঢাকায় এই বড়ি নির্বিঘ্নে আনতে কারবারিরা ব্যবহার করছে কবুতর। এই পাখি নির্ভুলভাবে দিক নির্ণয় করে গন্তব্যে পৌঁছতে পারে। ঢাকা টাইমসের অনুসন্ধান বলছে, মাদকের কারবারিরা প্রশিক্ষিত কবুতরের পায়ে ইয়াবা বড়ি বেঁধে কক্সবাজার থেকে উড়িয়ে দেয়। আর ঢাকায় নির্ধারিত এলাকায় পৌঁছে
একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দিতে যাবেন বলে জানা গেছে। একাদশ সংসদে যোগ দিয়েছে বিএনপি। নিয়মানুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি। ফলে তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল জল্পনাকল্পনা। ডজন প্রতিযোগী থাকলেও নারী এমপির তালিকায়
লা লিগায় শেষ পর্বের ম্যাচে গতকাল (রোববার) রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দেয় রিয়াল বেতিস। তবে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে দলকে অবিশ্বাস্য জয় এনে দেয়ার পরও নিজের চাকরি বাঁচাতে পারলেন না বেতিস কোচ কুইকে সেতিয়েন। ম্যাচ জয়ের ঘণ্টাখানেক পরই তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত লিগ মৌসুমে বেতিস পয়েন্ট টেবিলের ১০ম স্থানে থেকে শেষ করেছে। এছাড়াও ২০০২-০৩ মৌসুমে মায়োর্কার পর প্রথম
উচ্চ রক্তচাপ বর্তমানে সাধারণ স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে | উচ্চ রক্তচাপ থেকে সচেতন না হলে অনেক সময় বিপজ্জনক হতে পারে। উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী এবং কার্ডিওভাসকুলার রোগের প্রবণতা বাড়িয়ে তোলে। এ বিষয়ে সার্বিক পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম অবদুল্লাহ। ***উচ্চ রক্ত চাপের কারণ বিভিন্ন কারণে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। অধিকাংশ রোগীর ক্ষেত্রে