বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার ভারতের বাহরামপুর-ভুবেনশ্বর উপকূলে আঘাত হানার পর শনিবার বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবে। মূলত ঝিনাইদহের কোটচাঁদপুর এবং চুয়াডাঙ্গায় থাকবে ফণি’র কেন্দ্র। তবে সারাদেশেই তার প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট ‘উইন্ডি ডটকম’ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্র এমনই আভাস দিচ্ছে। উইন্ডি বলছে, শনিবার ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশ অতিক্রম করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোনও দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় শিকার করে। তাই এটিকে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন জেলা ৩১৫ বি/১ বাংলাদেশের ২৩তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম জিহাদিদের হামলায় ১৪ কাঠুরে নিহত হয়েছেন। বন থেকে কাঠ সংগ্রহ করার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও বোকো হারাম বিরোধী মিলিশিয়ারা এ কথা জানিয়েছে। কাঠুরেদের লাশ নাইজেরিয়ার বর্নো রাজ্যের মোঙ্গুনো শহরের দুওয়াবায়ি গ্রামের জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। অপর কাঠুরেরা মঙ্গলবার রাতে লাশগুলো দেখতে পায়। আইএস অনুগত যোদ্ধারা এলাকাটিতে সক্রিয় রয়েছে। মোঙ্গুনোর বাসিন্দা কুলো গানা
লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতের মহারাষ্ট্রে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছে। বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করা হয়। ওই হামলার কয়েকঘণ্টা আগে সেখানে প্রায় ৩০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালায়। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে তারা
বিশ্বকাপ সফর শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার বেলা ১১টায় আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মাশরাফি দেশবাসীর দোয়া চেয়ে বলেন, আমরা আপনাদের দোয়া চাই। নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার উদ্দেশে আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় বাংলাদেশ দল। সেখানে অপেক্ষমান
সম্প্রতি একটি রেস্তরাঁয় মহিলাদের পোশাক নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠল এক মাঝবয়েসি মহিলার বিরুদ্ধে। শুধু তাই নয়, ছোট পোশাক পরা মহিলাদের ধর্ষণ করতে রেস্তরাঁয় পুরুষকর্মীদের উৎসাহও দিয়েছেন বলে অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। এই মন্তব্য করার পর ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের বক্তব্যে অনড়ও থাকলেন তিনি। তাঁর সেই কথোপকথন ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এদিকে ১০ মিনিটের ভিডিও, আর তাতেই রাতারাতি ভাইরাল হয়েছেন এই মহিলা।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রোকেয়া খানম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও একাধিকবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীকে বিদ্যালয় শিক্ষক পরিষদ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল। এসময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য মোঃ আনোয়ার হোসেন তালুকদার, এ.কে আজাদ বাপ্পি, বিদ্যালয়ের সহকারি প্রধান
সৌদি আরবের আল কাসিম শহরে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফারুক ফকির (৫০) নামে এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক ফকিরের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে। সৌদি প্রবাসী সাংবাদিক শিবচরের এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পেছন থেকে
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ
বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রান্ত দাস (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত প্রান্ত দাস ওই ইউনিয়নের কুড়াইতলী গ্রামের মৃত নিরাশ দাসের ছেলে। থানা পুলিশ ও ওই শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার
গত কয়েক দিনের খরতাপে দুর্বিসহ হয়ে উঠেছে আগৈলঝাড়ার জনজীবন। তীব্র দাপদাহে একটু স্বস্তির পরশ আর তৃষ্ণা মেটাতে ধনী-দরিদ্র আর শিশু-বুড়ো সকল মানুষের কাছে প্রকৃতির উপহার মধু মাসের ফল পানি তালের কদর বেড়েছে। ব্যবসায়িরাও সুযোগে বাড়িয়ে দিয়েছে তালের দাম। আগৈলঝাড়া উপজেলা সদর ও বিভিন্ন এলাকার প্রত্যন্ত হাট বাজারেসহ বিভিন্ন সড়কের মোড়ে বিক্রেতারা এখন হরদমে বিক্রি করছেন প্রকৃতির অনন্য উপহার পানি তাল। কোন
এ উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল
বিভিন্ন সেক্টরে 'নতুন ধারা অ্যাওয়ার্ড'-২০১৯ অনুৃষ্ঠিত হয়ে গেল।এ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশীয় আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা, অভিনয়, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন, সাংবাদ পাঠ, উপস্থাপনাসহ সমাজের বিভিন্ন অঙ্গনে বিশিষ্ট গুণীজনদের মাঝে 'নতুন ধারা অ্যাওয়ার্ড'-২০১৯ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের দেশবরেণ্য ব্যাক্তিবর্গ ও জনপ্রিয় তারকারা উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ ও মনোভজ্ঞ পরিবেশনায়
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল মাগুরা হতে ক্রয় করে ফরিদপুর ও পাশ্ববর্তী জেলায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে এবং গত ৩০/০৪/২০১৯ ইং তারিখ সন্ধায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র
রাজধানীর রাজারবাগের রাস্তায় বালুর ট্রাক ও লরির সংর্ঘষে কাশেম (৩৫) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের দুইজনই পথচারী। এরা হলেন- জবা আলী এবং ইলিয়াস। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মো. বাচ্চু
রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় হালিমা ও রুবি নামে দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন সড়কের ৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, একটি ছয়তলা বাড়ির ছয়তলায় গার্মেন্টস
যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে পিরোজপুরের কাউখালীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ইমরাত নির্মান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘মে’ দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কাউখালী প্রেসক্লাব সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। [https://enews71.com/content/post/5cc951c89554e.jpg] র্যালিতে অংশ গ্রহণ করেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষে ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সেখানে শ্রমিকদের প্রতিদিনের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণে ছবি ব্যবহার করা হয়েছে। গুগল ওয়েব সাইটে প্রবেশ করলেই ডুডলটি দেখা যাবে, সেখানে ক্লিক করলে মে দিবস নিয়ে গুগলের নানা অনুসন্ধানের দেখা মিলবে। ডুডলে গুগল লেখার মধ্য দিয়ে বিভিন্ন পেশার শ্রমিকের অবয়ব তুলে ধরেছে, এবং চারপাশে শ্রম কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ
মঙ্গলবার বিকাল চারটা থেকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক। গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে চিকিৎসকরা জানান, দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের অবস্থা অপরিবর্তিত। অস্ত্রোপচারের পর অবস্থা স্বাভাবিক দেখা গেলেও মঙ্গলবার বিকেলের দিকে হঠাৎ শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে যায় তার। এরপর দ্রুততার সাথে লাইফ সাপোর্টে রাখা হয়। তার
মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার রাতে তাদের মুখপত্র হিসেবে পরিচিত আত-তামকীন ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ট্রাফিক ছাউনিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিন পুলিশ সদস্য আহত হন। সেদিন মধ্যরাতে আমাক ওয়েবসাইটে এই হামলার দায় স্বীকার করে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ আগের অবস্থান থেকে সামান্য উত্তরপশ্চিম দিকে এগিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর বা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১
দেশের দুই মেগা প্রজেক্ট পদ্মাসেতু ও কর্ণফুলী টানেলকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা শেয়ার মার্কেট লুট করছে, ব্যাংক লুট করছে, মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, শ্রমজীবী মানুষকে। তাই আজকে আপনারা যারা মে দিবস পালন করছেন, আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।’ নয়াপল্টনে বিএনপির
রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে মাসুদুর রহমান ফালান নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোর ৩টার দিকে গেন্ডারিয়ার সর্দার রোডে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মাসুদুর রহমান ফালান মাদকসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফালানকে গুলিবিদ্ধ অবস্থায় তারা উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পুলিশ পাহারায় পঙ্গু হাসপাতালে ফালানের চিকিৎসা চলছে। ইনিউজ ৭১/এম.আর