বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

ক্যান্সারে আক্রান্ত গায়িকা পলি সায়ন্তনী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৯, ২১:১১

শেয়ার করুনঃ
ক্যান্সারে আক্রান্ত গায়িকা পলি সায়ন্তনী

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অডিও এবং সিনেমায় অসংখ্য গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। তার ভাই বাদশা বুলবুলও দেশের জনপ্রিয় একজন গায়ক। অনেক গান তার শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। ডলি সায়ন্তনী ও বাদশাহ বুলবুলের ছোট বোন পলি সায়ন্তনী। তিনিও গান করেন। আছে শ্রোতাপ্রিয় কিছু গান। তবে অনেক দিন গানে নিয়মিত নন তিনি। খবর নিয়ে জানা গেল মন খারাপের খবর। দুই বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন এই সংগীতশিল্পী। বয়স এখনো ৪০ হয়নি। জীবনের এই মধ্য গগনেই থেমে যেতে চান না তিনি। ক্যান্সারকে আল্লাহর ইচ্ছে বলেই মানছেন। তবে বেঁচে থাকতে চান তিনি। বেঁচে থাকার আকুতি নিয়ে পাশে চাইছেন সহকর্মীদের চিকিৎসার সহায়তার জন্য। আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন পলী। সেই স্ট্যাটাসে তিনি ‘শিল্পীদের প্রতি আমার আকুল আহ্বান’ শিরোনামে লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান। আমার অসুস্থতার উসিলায় আমাদের গানাঙ্গনের মানুষগুলো একত্রিত হতে যাচ্ছে। আমার জীবনে কি হবে জানি না তবে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

চরম অবহেলিত গান জগতের শিল্পীদের পাশে শিল্পীরা দাঁড়ালে পুরো সংগীতাঙ্গনের আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। আমি একজন শিল্পী ঘরানার সদস্য হয়ে সব শিল্পীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা একত্রিত হোন। আমরা একত্রিত হলে কারো কাছে সহযোগিতার জন্য হাত বাড়ানোর প্রয়োজন হবে না।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ কয়েক বছর নীরবে ক্যান্সার চিকিৎসা করে যাচ্ছি। প্রতি রাতে ঘুমোতে গেলে মনে হয় এই বুঝি শেষ রাত। হয়তো আর সকাল দেখার সৌভাগ্য নাও হতে পারে। আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি মানুষের দোয়ায়। আমিও পুরোপুরি সুস্থ মানুষ ছিলাম আপনাদের মতোই। আমার ক্যান্সার হয়েছে জানার দিন পর্যন্ত আমিও ভেবেছি আমার কখনোই এমন রোগ হবার সম্ভাবনা নাই। নির্মম নিয়তি, আমার অনিরাময়যোগ্য রোগ মরণব্যাধি ক্যান্সার হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। জীবনের ৪০ বছরের ছোঁয়া এখনো লাগেনি। আমারও বাঁচতে ইচ্ছে করে। আমারও ইচ্ছে করে আবারো সবাইকে নিয়ে হৈ হুল্লোড় করে গানে গানে সুন্দর জীবন গড়তে। জানি না আর হবে কি না!!!

তাই আমার সহকর্মী সিনিয়র সমমনা ও জুনিয়র শিল্পীদের বলবো আমার জন্য না হোক, নিজেদের ভবিষ্যতের জন্য হলেও একসাথে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হোন। আপনারা ঐক্যবদ্ধ হলে দেশ পাবে একটি আপন সংগীত ভুবন, শিল্পীরাও আর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবেন না।’ এদিকে অর্থাভাবে বর্তমানে পলি সায়ন্তনীর চিকিৎসা অনিশ্চয়তার মুখে। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরই মধ্যে কেমোথেরাপি ও রেডিওথেরাপি করতে ব্যক্তিগত ভাবে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে।

আরও

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার
বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কিন্তু শারীরিক অবস্থার উন্নতির জন্য তার প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। অর্থাভাবে সেই চিকিৎসা হচ্ছে না তার। শিল্পীর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যারা শিল্পীকে সাহায্য করতে চান তারা- Premier bank, Poly Shayontony, A/C- 12100055524, Uttara branch- এই ঠিকানায় টাকা পাঠাতে পারবেন। বিকাশ করা যাবে 8801720054267 নাম্বারটিতে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফুডপান্ডার এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

বিমানের জন্য বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজের চুক্তি

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

চা-শ্রমিকের ভাতায় অনিয়ম, ৩০ জনের লিখিত অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে যে আবেগ ও বেদনা ছড়িয়ে দিয়েছেন বাঁশিওয়ালা শেখ সোলায়মান, সেই সুর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বাঁশির পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী। কভার গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সাম্প্রতিক সময়ে মৌলিক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন শেখ

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন। এ কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি হিসেবে দেখেন না; বরং এটি তার কাছে প্রশংসা। তাপসীর ভাষ্য, জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। তার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং