বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন সৎ বাবা। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ঘরে ঘুমিয়ে থাকা মেয়ে কারিমা আক্তার (১০) এবং দগ্ধ হন মা সাজেনুর বেগম (৩০)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক সৎ বাবা মো. বেল্লাল হোসেন (৩৫) পলাতক রয়েছেন। তার বাড়ি
ভারতের গুজরাটে আজ বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় ‘বায়ু’ আঘাত হানবে বলে আশঙ্কা করেছিল দেশটির আবহাওয়া অধিদফতর। তবে গুজরাট উপকূলে আছড়ে না পড়ে রাতারাতি পথ বদলাল বায়ু। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই বায়ু সরে গেছে সমুদ্রের দিকে। তবে পথ পরিবর্তন করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য পশ্চিম উপকূলে হাই অ্যালার্ট জারি রয়েছে। সমুদ্র রয়েছে উত্তাল। ঝোড়ো হাওয়া বইছে উপকূল দিয়ে। গতকালই,
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার তাজিকিস্তানে যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, সম্মেলেনে এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন। মূল সম্মেলনের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা
অবৈধ অভিবাসন বন্ধে এবার প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। দীর্ঘদিন ধরে দেশটির অসংখ্য মানুষ অবৈধপথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। অভিবাসন নীতিও এখানে কোন কাজে আসছে না। ফলে, দেশটির প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ অভিবাসন। যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সময়ে কঠোর সিদ্ধান্ত নিলেও তেমন কোন ফল আসছে না। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, প্রয়োজনে অবৈধ অভিবাসন বন্ধে এবং সাধারণ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২০ নং ক্যাম্পে পুলিশ দুধর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে আটক করে নিয়ে আসার সময় ৪/৫ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং ক্যাম্পের অভ্যান্তরে রাস্তায় ব্যারিকেড দেয়। বুধবার দুপুর ১২ টায় রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পে নিয়োজিত বিশেষ আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী সহ পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে। রোহিঙ্গা ক্যাম্প বর্তমানে সন্ত্রাসীদের আস্তানায় পরিণত
পাবলিক পরীক্ষায় থাকছে না জিপিএ ৫। অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আর জিপিএ ৫ পাওয়ার সুযোগ থাকছে না। আগামী জেএসসি পরীক্ষা থেকেই কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ—সিজিপিএ ৪-এর মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে তিনি
পেটে করে ইয়াবা পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ একটি ফ্লাইট থেকে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১২জুন) রাতে আটকের বিষয়টি বিমানবন্দর আর্মড পুলিশ নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো মিয়ানমারের নাগরিক নজরুল ইসলাম ও জোবায়ের। সূত্র জানায়, বুধবার রাতে কক্সবাজার থেকে আসার পর বিমানবন্দরে তাদের আটক করা হয়। পরে তাদের পেটের ভেতর থেকে প্রায় নয় হাজার পিছ ইয়াবা বের করা
একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট আজ পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট।এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮
১৯৭১ সালের ১৩ জুন, সৈয়দপুর শহরে সবচেয়ে বড় গণহত্যা হয়। এ দিন শহরের ৪৭৮ জন মাড়োয়ারি পরিবারের সদস্যকে ভারতে পৌঁছে দেওয়ার নামে ট্রেনে তোলা হয়। এরপর রেলওয়ে কারখানার উত্তর প্রান্তে সবাইকে নির্মমভাবে হত্যা করে তাঁদের সর্বস্ব লুটে নেওয়া হয়। শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন নির্বিচারে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী অবাঙ্গালী বিহারী ও বাঙ্গালি রাজাকার, আলবদর, আল শামস বাহিনী
কট্টরপন্থী সৌদির সংস্কৃতিতে অনেকদিন ধরেই নানা পরিবর্তন এসেছে। নিজের চিরচেনা খোলস থেকে বেরিয়ে আসছে তারা। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতিসহ অনেক কিছুতেই পরিবর্তন এনেছে সৌদি। এরই অংশ হিসেবে এবার জেদ্দায় ‘হালাল’ নাইটক্লাব খুলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই কট্টরপন্থী দেশটি। অ্যাডমাইন্ড হসপিটালিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইটক্লাব হোয়াইটের
ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ফেনী স্টেশন ছাড়ার পর একটি বগির ছাদে থাকা যাত্রীদের মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশন এলাকায় নিরাপদে নেমে পালিয়ে যায়। এ অবস্থায় ট্রেনটি সীতাকুণ্ড সদর স্টেশনে এসে থামলে থানা পুলিশ আহত ১২ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে হাসপাতালে ভর্তি করানো
সুন্দর ও উত্তম চরিত্র গঠনে কুরআন-সুন্নাহর উপদেশ গ্রহণের বিকল্প নেই। মানুষের জীবনের এমন কোনো দিক নেই যা কুরআন ও সুন্নায় বিশদ বর্ণনা করা হয়নি। তাইতো কুরআন এবং হাদিসের শিক্ষা ও বিধান বাস্তবায়নেই মানুষ হয়ে ওঠেছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। অজ্ঞতার যুগে মানুষ পেয়েছে আলোকিত সমাজ। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে উত্তম চরিত্র লাভে কুরআনের বাণী শুনিয়েছেন বুঝিয়েছেন নিজ ভাষায়। উদ্দেশ্য
লিচুতে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়ার পর ভারতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের লিচু খাওয়ার পর প্রাণঘাতী মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ৫৩ শিশু নিহত হয়েছে। গত দশ দিনে ভারতের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটির বিহার প্রদেশের মুজাফফরপুর জেলার দুটি হাসপাতালে ওই ৫৩ শিশুর প্রাণহানি ঘটে। রাজ্যের কর্মকর্তারা বলেছেন, লিচু উৎপাদনের জন্য দেশটির এ রাজ্য বিখ্যাত। বিহারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অশোক
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রধান চারটি মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য সরকার বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে। বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মুজিবুল হকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহাসড়কে চালকদের একটানা ৫ ঘণ্টার অতিরিক্ত সময়ে গাড়ি না চালাতে এবং তাদের জন্য মহাসড়কে বিশ্রামাগার স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন।
রোহিঙ্গা শিবিরে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায়। শিবিরে থাকা রোহিঙ্গারা কিভাবে অবাধে মোবাইল ও বাংলাদেশী সিম ব্যবহারের সুযোগ পাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।মংগলবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, সব অবৈধ দখলদারের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান
অবশেষে গ্রেফতার হলেন ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের সময় সমালোচিত ওসি মোয়াজ্জেম হোসেন। বিস্তারিত আসতেছে ...
ভোক্তা অধিকার রক্ষায় ম্যাজিস্ট্রেট মনজুর শাহরিয়ারকে স্বপদে থেকে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, রোজার সময় আমি দেশের বাইরে ছিলাম, তখন বেশ কিছু বড় বড় জায়গায় একজন অফিসার হাত দিয়েছেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যেটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। আমি
কলাপাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.মুনিবুর রহমান। বুধবার দুপরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে কলাপাড়ার ইউএনও ছিল তানভির রহমান। নতুন ইউএন মুনিবুর রহমান এর আগে সুনামের সহিত ঢাকা জেলায় বিআরটিএর এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর শেষ করেন।
বিভিন্ন পর্যায়ে দুর্নীতিবাজদের প্রভাবের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন অনেক বড় বড় জায়গা আছে, যেখানে হাত দিলেই মনে হয় হাতটা পুড়ে যাচ্ছে এবং যারা এই কাজটা করতে যায় তারাই অপরাধী হয়ে যায়। বুধবার (১২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা বলেন। গত রোজার শেষ দিকে (৩ জুন বিকেলে) অতিরিক্ত দামে
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, সড়ক সংস্কার কাজে এমন অনিয়ম ও দুর্নীতি কখনোই দেখিনি। প্রত্যেকটি সেক্টরে ঠিকাদার ইচ্ছামতো ফাঁকি দিয়ে যাচ্ছেন। সড়কে নেমে হাতে ধরে ফেসবুক লাইভের মাধ্যমে সকলকে কাজের ফাঁকি প্রমাণসহ দেখিয়েছি। এমন পুকুরচুরি মেনে নেওয়া যায় না। পুনরায় সিডিউল মোতাবেক কাজ করার বিষয়টি নিশ্চিত করতে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি। সরাইল-অরুয়াইল সড়কের প্রায় ৮ কোটি টাকা
গত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে সর্বশেষ পরিসংখ্যানে ৭২ দশমিক ৩ বছরে পৌঁছেছে। আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) এ প্রতিবেদন প্রকাশ করেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের গড় আয়ু বৃদ্ধির বিষয়টি জানান। প্রতিবেদনে বলা হয়, এবার বাংলাদেশের পুরুষের
যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সাগর কন্যা’র সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সিনিয়র সহ সভাপতি অনন্ত মুখার্জী,
সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’র খুলনা টু বরগুনা রুটের একটি বাসের সামনের কাঁচ ভেঙে যাওয়ায় সেখানে বাঁশের কঞ্চি দিয়ে পলিথিন বেঁধে বেড়া লাগিয়ে সড়কে চলাচল করছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, বিটিআরসির ওই বাসটির সমানের কাঁচে আগেই ফাঁটল ছিল। প্রতিকূল আবহাওয়ায় গত সোমবার খুলনা থেকে বরগুনা আসার পথে সামনের কাঁচ পুরোটাই ভেঙ্গে পড়ে। এ অবস্থায় সামনের
গত ৪ জুন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে সৌদি আরব । কারণ ৩ জুন ঈদের চাঁদ দেখাও ভুল ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম টুয়ান্টেফোর নিউজ জানিয়েছে, সৌদিতে ৪ জুন ঈদ পালন করা ছিল ভুল। রমজানের রোজা ভেঙে ভুল ঈদ করার কারণে সৌদি সরকার ১৬০ কোটি রিয়াল কাফফারাও দিয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম নামের ওয়েবসাইটের প্রতিবেদনেও এমনটা বলা হয়েছে। নিউজ চ্যানেলটির দাবি, সৌদি আরব ভুল