বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ৪:১৫

শেয়ার করুনঃ
রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে

রোহিঙ্গা শিবিরে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায়। শিবিরে থাকা রোহিঙ্গারা কিভাবে অবাধে মোবাইল ও বাংলাদেশী সিম ব্যবহারের সুযোগ পাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।মংগলবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, সব অবৈধ দখলদারের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে কক্সবাজার সদর হাসপাতালের মালিকানাধীন জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদেরও সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে সেটি উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। সভায় রোহিঙ্গারা কি করে অবাধে মোবাইল ব্যবহারের সুযোগ পাচ্ছে,তা নিয়েও প্রশ্ন তুলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। খুব শিগগিরই রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার নিয়ন্ত্রনের জন্য উদ্যোগ নেওয়া হবে। কিভাবে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রন করা যায়Ñতা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। রোহিঙ্গা শিবিরে আইনশৃংখলা পরিস্থিতির অবনতির বিষয়ে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমানে রোহিঙ্গা শিবিরে আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ। তাঁরা নানা অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে।’ইয়াবা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হোসেন খান। তিনি বলেন, ‘শুধু ইয়াবা ব্যবসায়ীদের মারলেই ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করা যাবে না। সীমান্ত সড়ক নির্মাণ এবং আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের অবাধে যাতায়াত নিয়ন্ত্রন করতে হবে।

’সভায় কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ বলেন, ‘পুলিশের সোর্স পরিচয়ে কিছু লোক জনপ্রতিনিধিদের হয়রানি করছে। খুনিয়াপালংয়ের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদকেও হয়রানি করা হচ্ছে। ’সভায় কক্সবাজার-মহেশখালী রুটে চলাচলরত ফিটনেসবিহীন স্পীডবোটের বিষয় নিয়েও আলোচনা হয়। ফিটনেসবিহীন স্পীডবোট চলাচল বন্ধের দাবী জানানো হয় সভায়। এছাড়াও শহরের যানজট নিয়ন্ত্রনের প্রয়োজনীয়তা, আড়াই হাজার টমটম চলাচল এবং টার্মিনালে রাস্তার উপর অবৈধভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা হয়। টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধের দাবী জানান জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা। আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা