প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) ইন্ডাস্ট্রিজের প্রতি আমার বার্তা হলো-উদ্ভাবন করুন, নতুন প্রযুক্তি খুঁজে বের করুন। কাউকে নকল বা অনুকরণ করবেন না, উদ্ভাবন করুন।’ আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থানকে তুলে ধরতে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’তে এ মন্তব্য করেন জয়।
বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ঘরে ঘরে চাকুরী প্রদানের প্রতিশ্রুতির পূর্ন বাস্তবায়নে পিরোজপুরের কাউখালীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী মেয়াদ উত্তীর্নদের পুনরায় নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। কাউখালী ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার সকালে উপজেলা চত্বর সম্মুখে ঘন্টা ব্যাপি মানববন্ধনে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি বংশী বদন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন, ন্যাশনাল সার্ভিস কর্মী মোঃ সোহাগ তালুকদার, লিপি আক্তার, রুবেল
ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়া পাড়া এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২০ এপ্রিল ২০১৯ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার
স্কুল ভবন জড়াজীর্ণ ও নতুন ভবন নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা পাঠদান করছে। দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থী সংখ্যা। তারপরও ভবন নির্মাণের কোন উদ্যোগ নেই কতৃপক্ষোর। ভবনটি ঝুকিপূর্ণ হওওয়ায় ওই ভবনে এখন ভয়ে কেহ ঢুকছে না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিক্ষকরা পাঠদান করাচ্ছেন। এ চিত্র পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের ২১ নং দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক
শ্রীলঙ্কার দুটি গির্জা ও দুটি হোটেলে ভয়াবহের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার সকালে ইস্টার সানডে-এর প্রার্থণা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনের নিহত হওয়ার খবর মিলেছে। জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেইন্ট অ্যান্থনি গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইনিউজ ৭১/এম.আর
মালির মোপতির মিলান অঞ্চলে এক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ‘মিনউসমা’র একজন সদস্য নিহত হয়েছেন। একই হামলায় আরোও ৪ জন আহত হয়েছেন। নিহত সেনা মিশরের নাগরিক বলে জানা গেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির মোপতির মিলান অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বহরের ওপর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করা হয়েছিল। অবশ্য জাতিসংঘ বাহিনীর পাল্টা আক্রমণে হামলাকারীদের ১
দুই দিনব্যাপী ‘বিপিও সামিট’-১৯ আজ থেকে শুরু হলো। আজ বোববার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ রোববার। এটি খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস। খ্রিষ্ট ধর্মীয় বিশ্বাসীদের মতে, ইস্টার সানডেতে যিশুখ্রিষ্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে যিশুখ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে রোববার তিনি মৃত্যু
জিততে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল। রান রেটের ব্যবধানে দ্বিতীয় না হোক, পয়েন্টে তো মুম্বাইর সমান হওয়ার সুযোগ। নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায় সেই কাজটিই করে নিলো স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান আর স্রেয়াশ আয়ারের ব্যাটে কিংস ইলেফেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এসে বসলো দিল্লির দলটি। কিংস ইলেভেন পঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে
আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা আরো বৃদ্ধি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন এ কথা বলেন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে। এখানে ৩৬ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এ অবস্থাকে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) তাপপ্রবাহ বলা হয়। রাঙ্গামাটির পর ঈশ্বরদীতে
আজ হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ-পবিত্র শবে রবাত। আজকের রাতটি মুসলিম উম্মাহর জন্য একটি মহিমান্বিত রাত। মর্যাদাপূর্ণ এই রাতে মহান আল্লাহ তা’য়ালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে
ব্রুনাইয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শেখ হাসিনা ব্রুনাইয়ের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ব্রুনাইয়ের দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি এই সফর করছেন। বিমানটি স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরী বেগাওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। দেশটির
ঘুমের মাধ্যমেই মানুষ শারীরিক ও মানসিক তৃপ্তি লাভ করে। ঠিকভাবে ঘুমাতে না পারলে মানুষ তার স্বাভাবিক কাজ-কর্ম করতে পারে না। সারাদিনের কর্ম ব্যস্ততার পর মানুষ ঘুমাতে গেলে অনেক সময় দিনের সে সব কাজকর্ম স্বপ্নেও করতে থাকে। আবার অনেকে ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখে। আর তা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। কেউ আবার হাউ মাউ করে কেঁদে ওঠে। কেউবা চিৎকার চেঁচামেচি করে।
পবিত্র মাহে রমজানের আর মাত্র কয়েক দিন বাকি। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ-পরবর্তী সময়ে সরকার পতনে ‘কঠোর আন্দোলনের’ প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের অন্যতম শরিক ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ঈদের পর আমরা খালেদা জিয়ার মুক্তির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সময় চা বিক্রি করতেন এমন কথা প্রচলিত আছে। গুজরাটের মেহসানা জেলায় বডনগর স্টেশনে একটি পুরনো দোকানকে সংরক্ষণ করা হয়েছে সরকারিভাবে। যদিও চা সেখানে মেলে না। একটি ভাঙাচোরা টিনের ‘স্মারক’। তাতে লেখা— ‘নরেন্দ্র মোদির চায়ের দোকান। আপনি সিসিটিভি-র নজরে।’ ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয় মিলে ৮ কোটি টাকা খরচ করে গোটা স্টেশনটি নতুন করে সাজায়; কিন্তু
প্রাথমিক শিক্ষায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা প্রশাসক জাতিসংঘ ও ওয়ার্ল্ড ব্যাংকের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন। মাঠ প্রশাসনে দক্ষতা বৃদ্ধির লক্ষে নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এ সফর করছেন বলে জানা যায়। “Capacity Development of the Cabinet Division and field Administration” প্রজেক্টের আওতায় “Attachment Program with UN and World Bank in USA I Ask ” প্রশিক্ষণে
ফেনীর জেলার সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি-কে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মালদ্বীপে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপের হুলহুমালে ১৯ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় ভিউ কনস্ট্রাকশন এর আয়োজনে সাংবাদিক মনির হোসেন এর নেতৃত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, ভিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেন, ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোখলেছুর
ফতুল্লার ভুইগড় রুপায়ন টাউনে দলবল নিয়ে কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন তান্ডবের ঘটনায় ক্ষুদ্ধ হয়েছে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার দুপুরে ভূঁইগড় রূপায়ন টাউনে বিক্ষুব্ধ ফ্ল্যাট মালিকদের সাথে মতবিনিময়কালে শামীম ওসমান বলেছেন, ‘আমার মেয়েরা এখানে হাঁটবে থাকবে, এখানে মুরুব্বিরা থাকবে, কোনো বেয়াদব থাকবে না। যদি এই বাসিন্দাদের মধ্যে খারাপ কেউ থাকে, তার নাম শেষ কইরা দিমু, তারে শুদ্ধা নাই
মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য অনেক উসিলা ও সুযোগ তৈরি করে রেখেছেন। বছরের কোন কোন মাস, দিন ও রাত্রিকে করেছেন বিশেষভাবে বরকতময় ও বৈশিষ্ট্যমণ্ডিত। বরকতময় এ সময়গুলোতে সামান্য মেহনত ও প্রচেষ্টার ফলে বিশাল প্রতিদানের অধিকারী হওয়া যায়, যা অন্য সময় অধিক মেহনত করেও অর্জন করা সম্ভব নয়। সেই সময়গুলোর মধ্যে শবে-বরাত অন্যতম। তাহলে চলুন এ রাতের ফযীলত ও করণীয় ইবাদতগুলো সহীহ
মার্কেটিং বিভাগের শরিফুল ইসলামকে সভাপতি ও ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের মাহিমুর তপুকে সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খুলনা জেলা সমিতির ৯ সদস্য বিশিষ্ট নতুন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার কেন্দ্রে (টিএসসিসি) নবীনদের বরণ, প্রবীণদের বিদায় অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। অন্য সদস্যরা হলেন- সহ- সভাপতি আরিফুজ্জামান (লিপু), যুগ্ন-সম্পাদক অন্তরা ইথা ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ
আর দশটা বিয়ের চেনা ছবির চেয়ে এই ছবিটা আলাদা। এখানে বিয়ের লম্বা সাদা গাউন শুধু এক প্রান্তে নয়, দুই প্রান্তেই! হাতে হাত রেখে তাঁরা বললেন, ‘ইয়েস আই ডু’। হয়ে গেল হ্যালি জেনসেন আর নিকোলা হ্যানককের বিয়ে। প্রথমজন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার, দ্বিতীয়জন অস্ট্রেলিয়ার। সমলিঙ্গের এই বিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট–বিশ্বে। বিয়েটা ১২ এপ্রিল হলেও ইনস্টাগ্রামে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন গতকাল। নিকোলা
ফেসবুকে এবার বিনামূল্যের দিন শেষ হচ্ছে। কমেন্টসহ কয়েক ধরনের বিশেষ কনটেন্ট দেখতে টাকা কাটবে ফেসবুক। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ফুটবল থেকে কমেডি, পড়াশোনা থেকে রান্নাবান্না- এ ধরনের অনেক ফেসবুকে গ্রুপ আমরা ফলো করে থাকি। নতুন এই নিয়মে কয়েক ধরনের গ্রুপে এবার নির্দিষ্ট এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে হলে গ্রুপের সদস্যদের টাকা দিয়ে তা দেখতে হবে। প্রাথমিকভাবে রান্নাবান্না, সন্তান প্রতিপালন, ঘর পরিষ্কার
পর্যাপ্ত সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টনের বুকিং রেট ৬০ ডলার কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের ছোলার দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। বেড়েছে কেজি প্রতি অন্তত ৬ টাকা করে আদা ও রসুনের দামও। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে ২১তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: আর্মি মেডিকেল কোর ক্যাটাগরি: কার্ডিওলজিস্ট, নিউক্লিয়ার মেডিসিন, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, নেফ্রোলজিস্ট, পালমনোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, ইন্টারনাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, এন্ডোক্রিনোলজি, ইনটেনসিভিস্ট, গাইনোকোলজিস্ট, নিউরোসার্জন। শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি/সমমান/বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। শারীরিক যোগ্যতা: পুরুষদের জন্য ৫ ফুট