মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬২৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

এটাই 'মোদি'র সেই চায়ের দোকান!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ৪:১০

শেয়ার করুনঃ
এটাই 'মোদি'র সেই চায়ের দোকান!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সময় চা বিক্রি করতেন এমন কথা প্রচলিত আছে। গুজরাটের মেহসানা জেলায় বডনগর স্টেশনে একটি পুরনো দোকানকে সংরক্ষণ করা হয়েছে সরকারিভাবে। যদিও চা সেখানে মেলে না। একটি ভাঙাচোরা টিনের ‘স্মারক’। তাতে লেখা— ‘নরেন্দ্র মোদির চায়ের দোকান। আপনি সিসিটিভি-র নজরে।’ ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয় মিলে ৮ কোটি টাকা খরচ করে গোটা স্টেশনটি নতুন করে সাজায়; কিন্তু ‘মোদি’-র চায়ের দোকানটি রাখা হয়েছে আগের মতোই। সেটি অবিকল পুরনো অবস্থাতেই রাখা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে জানতে চাওয়া হয়েছিল, এই স্টেশনে নরেন্দ্র মোদি চা বেচেছেন, এমন কোনও প্রমাণ কি আছে? রেল মন্ত্রণালয়ের উত্তর ছিল— না। মোদি আসলেই চা বিক্রেতা ছিলেন কি না তা নিয়ে বিতর্ক আছে ভারতে।

কয়েক দিন আগে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ‘বডনগর স্টেশনটি আজও আছে; কিন্তু সেই কেটলি এখনও পর্যন্ত কেউ দেখেননি, মোদি যাতে চা বেচতেন। আজ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি, যিনি মোদির কেটলি থেকে চা খেয়েছেন!’ সম্পর্ক তিক্ত হওয়ার আগে নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় চার দশকের ‘বন্ধুত্ব’ ছিল বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন নেতা প্রবীণ তোগাড়িয়ার। তিনিও বলেছেন, ‘মোদিকে চা বেচতে কখনও দেখা যায়নি। শুধু জনগনের সহানুভূতি আদায় করতেতে চাওয়ালা ভাবমূর্তি তৈরি করেছেন!’ সত্যিই কি মোদি কখনও চা বিক্রি করেছেন? এই প্রশ্নের জবাব একমাত্র পুরনো লোকেরাই দিতে পারেন; কিন্তু বডনগর স্টেশন চত্বরে তেমন কাউকে পাওয়া যায় না? গোটা স্টেশন এখন লাল পাথরে সাজছে। সেই দোকানটি বাদে অন্য সব দোকান তুলে দেয়া হয়েছে।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক রিপোর্টার সম্প্রতি গিয়েছিলেন সেখানে। তিনি তথ্যটি যাচাই করার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, স্টেশনের বাইরে এসে প্রথম যে দোকান পাওয়া গেল, সেটি রমনজি তাখাজির। দুই প্রজন্মের দোকান। রমনজির বয়সও ষাটের উপরে। প্রশ্নটি প্রথম তাকেই করলাম, নরেন্দ্র মোদিকে কখনও চা বেচতে দেখেছেন? জবাব এল— ‘আমি তো কখনও দেখিনি। আগে দামোদরদাসের (মোদির বাবা) চায়ের দোকান ছিল স্টেশনের বাইরে। যেখানে এখন চায়ের দোকান সাজিয়ে রাখা হয়েছে, সেখানে ছিল না ওটা; কিন্তু দেখুন, ওই এক চায়ের দোকান সাজানোর জন্য আশপাশের একশো দোকান উচ্ছেদ করে দিয়েছে। সকলে এখন বেকার।’

আরও

মধ্যপ্রাচ্য সংঘাত দশম দিনে শান্তি আলোচনা, সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য সংঘাত দশম দিনে শান্তি আলোচনা, সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-নেতানিয়াহু
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সেই দোকানদার বললেন, ‘একটু দূরেই এক বৃদ্ধাশ্রম চালান মোদির বড় ভাই সোমভাই। সেখানে যান, এমন কাউকে পেতে পারেন’। ‘শ্রী সাই ধাম’ বৃদ্ধাশ্রম সেটি। ভিতরে ঢুকতেই আরাম কেদারায় বসা জনা তিনেক বৃদ্ধ স্বাগত জানালেন। নরেন্দ্র মোদিকে কেউ চা বিক্রি করতে দেখেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, ‘আমরা তো দেখিনি, ম্যানেজারকে জিজ্ঞেস করুন।’ বৃদ্ধাশ্রমের ম্যানেজার শচীন প্যাটেল। বয়সে নবীন। ঘোর বিজেপি সমর্থক। কর গুনে বলে দিলেন, দুটি ছাড়া গুজরাতের সব আসন যাবে বিজেপির ঝুলিতে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মোদির ভাই শহরে নেই। শচীনের কাছে উত্তরও নেই; কিন্তু উত্তর কে দিতে পারেন, তা নিয়ে ভাবলেন কিছুক্ষণ। ফোনও করলেন কয়েক জনকে। অবশেষে একটা ঠিকানা দিয়ে বললেন, ‘মোদির স্কুলের সহপাঠীর কাছে যান। জাসুদ খান।’ ঠিকানা ধরে ধরে মসজিদের নীচে এক দোকানে পাওয়া গেল জাসুদ খানকে। মোদির সঙ্গে স্কুলে পড়েছেন দশ বছর। দু’বছর আগে মোদি যখন বডনগরে এসেছিলেন, তখন দেখাও হয়েছে। মোবাইলে সে ছবিও দেখালেন জাসুদ খান। ব্যাঙ্ক থেকে অবসর নিয়ে এখন ছোট দোকান চালান। তাকে জিজ্ঞেস করা হলো ‘আপনি দেখেছেন নরেন্দ্র মোদীকে চা বানাতে?’ জাসুদ জানালেন মোদিদের একটি দোকান ছিলো সেখানে। তিনি বলেন, ‘চা তো ও বানাত না! তার জন্য কর্মচারী ছিল; কিন্তু স্টেশনের পাশেই আমাদের বি এন হাইস্কুল। মোদি মাঝে মধ্যে ছুটির পরে সময় পেলে বাবা-কাকাকে সাহায্য করতে দোকানে যেত।’ সূত্রঃ অনলাইন

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

সর্বশেষ সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে নতুন ফ্যামিলি কার্ড, আগামীকাল উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে কাতারে গ্রেপ্তার ৩ শতাধিক

মধ্যপ্রাচ্যে ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে কাতারে গ্রেপ্তার ৩ শতাধিক

মধ্যপ্রাচ্যে চলমান ইরানি হামলার মাঝেই কাতারে ছবি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি। সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ

মধ্যপ্রাচ্য সংঘাত দশম দিনে শান্তি আলোচনা, সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য সংঘাত দশম দিনে শান্তি আলোচনা, সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। প্রেসিডেন্টের এই মন্তব্য এসেছে যুদ্ধের দশম দিনে। দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাত সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে। তিনি উল্লেখ করেন, ‘আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত… কিছুটা হলেও’। ট্রাম্প আরও

যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক

যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন চীনের এক অধ্যাপক। প্রায় দুই বছর আগে দেওয়া তার কয়েকটি ভবিষ্যদ্বাণী বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলেও উল্লেখ করছেন। বেইজিংয়ের দর্শন ও ইতিহাসের অধ্যাপক জুয়েকিন জিয়াং ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাস বিষয়ক আলোচনার জন্য পরিচিত। ২০২৪ সালের মে মাসে দেওয়া এক বক্তৃতায়

ধর্মীয় সংস্থার সিদ্ধান্তে ইরানের নতুন নেতা, কে এই মোজতবা

ধর্মীয় সংস্থার সিদ্ধান্তে ইরানের নতুন নেতা, কে এই মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি ইসলামি প্রজাতন্ত্রটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন। সোমবার মধ্যরাতের কিছু পরে ইরানের শীর্ষ ধর্মীয় সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক বিবৃতিতে তাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন। যদিও তার বাবার শাসনামলে তিনি

মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা, কেঁপে উঠল কাতার-বাহরাইন-সৌদি

মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা, কেঁপে উঠল কাতার-বাহরাইন-সৌদি

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা দশম দিনে গড়িয়েছে। চলমান এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন শত শত মানুষ। যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে। সোমবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত