ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩১০ জনের প্রাণহানির ঘটনায় আজ ২৩ এপ্রিল, মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করছে শ্রীলঙ্কা। এর আগে সোমবার রাতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার দিবসটি পালনের ঘোষণা দেন। এদিকে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সকালে তিন মিনিট নীরবতা পালন করেন লঙ্কান নাগরিকরা। দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, এই
গো-মূত্র নিয়ে ফের ‘বিতর্কিত’ মন্তব্য করলেন এক বিজেপি নেত্রী। ভোপাল কেন্দ্রের বিজেপির নারীপ্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর দাবি করেন গো-মূত্র থেকে তার ক্যানসার রোগ সেরেছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। এছাড়া বিজেপি প্রার্থীর দাবি, বর্তমানে গরুকে গুরুত্ব দেয়া হচ্ছে না। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সাধ্বী। এসময় তিনি বলেছেন, গোধন অমৃত সমান। আমি
ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ওয়াসারই পানি দিয়ে সুপেয় শরবত পান করাতে এসেছেন মিজানুর রহমান। শরবতের জন্য ওয়াসার নলের পানি, চিনি এবং লেবু নিয়ে আসলেও ওয়াসা এমডির সাক্ষাৎ পাননি মিজান। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর জুরাইন থেকে কারওয়ান বাজারে ওয়াসার প্রধান কার্যালয় ওয়াসা ভবনের সামনে আসেন মিজান। পূর্ব ঘোষণা অনুযায়ী, ওয়াসার এমডি তাকসিম এ খানকে
"খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবতে হবে" এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯। ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে পুষ্টি সপ্তাহের কার্যক্রম। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারে এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়, হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতালের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাইন্যাশিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে শীর্ষ ইয়াবা কারবারী আমির হোসেনকে পুলিশ রোববার মধ্যরাতে বাংলা জার্মান সম্প্রীতি অফিস এলাকা থেকে আটক করেছে। উখিয়া থানা উপ-পরিদর্শক প্রভাত কর্মকার জানান আদালত তাকে ইয়াবা পাচার মামলায় ৬ মাসের সাজা প্রদান করেছে। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে সে আত্বগোপন করে। একই সময়ে পুলিশ রুমখাঁ হাতিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা কারবারী রশিদ
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের চারটি হোটেল ও তিনটি গির্জাসহ মোট আটটি স্থানে ভয়াবহ বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। সবশেষ এ সংখ্যা ৩১০ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন চার শতাধিক। নিখোঁজও রয়েছেন বেশ কিছু মানুষ। শ্রীলংকা পুলিশের এক মুখপাত্র রোয়ান গুনাসেকেরা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। রোয়ান বলেন, রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৫০০
ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে। প্রথম দফায় দেশের ৬৪টি জেলার ১৩৫ উপজেলা ও থানায় এ হালনাগাদের কাজ শুরু হবে। কয়েক ধাপে আগামী ১৩ মে পর্যন্ত সারাদেশের তথ্য সংগ্রহ করা হবে। হালনাগাদে ভোটারযোগ্য নাগরিকদের তথ্যের পাশাপাশি তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মৃত ব্যক্তিদেরও তথ্য সংগ্রহ করা হবে। ভোটার
রাজধানীর মৎস ভবন এলাকায় বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর মৎস ভবন এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Image result
আজ মঙ্গলবার বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল বিশ্বজুড়ে পঠন-পাঠন, প্রকাশনা ও কপিরাইটকে উৎসাহ দিতে দিবসটি উদযাপন শুরু করে ইউনেস্কো। ১৯৮২ সালে ইউনেস্কো লন্ডনে আন্তর্জাতিক গ্রন্থ সম্মেলনের আয়োজন করে। পরবর্তী ১০ বছর ‘পড়ুয়া সমাজ’ গঠনের ঘোষণা সেই সম্মেলনে। এরপর ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়। কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, সৃজনশীল কাজগুলোর কপিরাইট
জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এবারও দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। পুষ্টি সপ্তাহ শেষ হবে আগামী ২৯ এপ্রিল। পুষ্টি সপ্তাহ উপলক্ষে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘সপ্তাহের প্রথম দিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে র্যালি ও হোটেলে আলোচনা সভা হবে। একইসঙ্গে হোটেলে পুষ্টি মেলারও আয়োজন করা
স্বপ্নের পদ্মা সেতুর একাদশ স্প্যানটি বসানো হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়। ৩৩ এবং ৩৪ নম্বর পিলারের উপর ১৫০ মিটার দৈর্ঘে্যর নতুন এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ১৬৫০ মিটার। এর আগে গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে বসানো হয়েছে দশম স্প্যান। এবারই প্রথম এক মাসে দুইটি স্প্যান বসানো হলো। পদ্মার মূল সেতুর প্রকৌশলীরা জানিয়েছেন, সোমবার
ব্রুনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে তিনি স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ব্রুনাই ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী গত ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান। তিনি ব্রুনাইয়ের
সে মানুষের মতো দু'পায়ে হাটতে পারে, বাংলা ভাষা বুঝতে পারে, বাংলায় কথা বলতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারে। সে মানুষের চেহারা মনে রাখতে পারে এবং পরবর্তীতে চিনতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করলো বাংলায় কথা বলা প্রথম রোবট 'লি'। বাংলা স্বরবর্ণ থেকে হারিয়ে যাওয়া লিপি স্বরবর্ণ 'লি'-কে
উপস্থিত শত শত লোকের সামনে দা দিয়ে কালা মিয়ার হাঁটুর নিচ থেকে ডান পা কেটে ফেললেন স্বেচ্ছাসেবক লীগ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সহ সভাপতি আবুল বাশার। এতেই ক্ষান্ত হননি, কেটে ফেলা পা সবার সামনে দিয়ে নিয়েও গেলেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় এখনও গ্রেফতার করা হয়নি আবুল বাশার ও তার সঙ্গীয়দের। গত চার দিন অতিবাহিত হলেও উদ্ধার করা যায়নি কালা
ফরিদপুরের সালথায় দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। সালথা থানা পুলিশ এ অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের মাসুদ ফকিরের ছেলে শাকিল ও তার বন্ধু বজলু মাতুব্বরের ছেলে জাবের মাতুব্বর ধর্ষণ করে। এ সময় ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও
সম্প্রতি সেফাত উল্লাহ (সেফুদা) অস্ট্রিয়ায় প্রবাসী এক বাংলাদেশী তার ফেসবুক লাইভে ধর্মীয় অনুভূতি আঘাত হানার কারণে বেশ সমালোচিত হয়েছেন। তিনি নিজকে একজন অভিনেতা হিসেবে উপস্থাপন করে থাকেন। ধর্ম অবমাননার দায়ে তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেফাত উল্লার বিরুদ্ধে বিভিন্ন ধারায় তিনটি মামলা দায়ের করে অস্ট্রিয়ান
শরীর সুস্থ সবল রাখতে, শরীরের নমনীয়তা ও স্ফূর্তি অটুট রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি। শরীরের ওজন যদি খুব বেড়ে যায়, সে ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। আবার শরীরের ওজন যদি কমে যায়, তাহলেও সমস্যা দেখা দিতে পারে। উচ্চতা অনুযায়ী শরীরের ওজনের একটা মাপকাঠি রয়েছে। এর থেকে ওজন কমলেও সমস্যা, আবার বাড়লেও মুশকিল। উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত, তা
ফিলিপাইনের লুজান দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত পাওয়া খবরে নিহত হয়েছেন অন্তত ১১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলোজি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি লুজান দ্বীপে আঘাত হানে। ভূমিকম্পে দুটি ভবন ধসে পড়ে মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত
রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মাস মানুষকে দুনিয়া ও পরকালের জন্য সব নেয়ামত আহরণের প্রতি আহ্বান করে। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে ৪টি কাজ করে তবে তার দুনিয়া ও পরকাল হবে সফলকাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এই রোজার মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি কর- - ২টি কাজ তোমাদের প্রতিপালকের জন্য করবে। এ
খরিপ--১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় (২০১৯ -- ২০২০) অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পংকজ নাথ এমপি ( বরিশাল -- ৪ )। বরিশালের হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী। আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
বৈশাখে সূর্যের দাপট একটু বেশি থাকে। তবে এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা হওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল মাসে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল কালাম মল্লিক বলেন, একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। আগামী দিনগুলোতে গরম আরও বেড়ে তাপপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ
ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) সভাপতি অমিত শাহ এতদিন বারবার বলে এসেছেন যে, পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা (এনআরসি) করা হবে। সোমবার এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, সারা ভারতে নাগরিক তালিকা করা হবে। কলকাতা গিয়ে সে তথ্যই জানিয়েছেন তিনি। এনআরসি বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব আইন সংশোধনের কথাও বলেছেন তিনি। অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দিতেও ভারতীয় জনতা
সরকারকে প্রতিমাসে ১০০ মিলিয়ন ডলার দেয়ারও অঙ্গীকার করেছে আরব লীগ। রোববার ফিলিস্তিন বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এ বৈঠকে ফিলিস্তিনিদের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিবন্ধক এমন কোনও ফর্মুলা আরব দেশগুলো মেনে নেবে না বলেও জানায় আরব দেশগুলোর এ জোট। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এ বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত