দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বুধবার (১৯ জুন) থেকেই বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃহস্পতিবার (২০ জুন) থেকে বৃষ্টি বাড়বে আরও। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এরই মধ্যে ঢাকায় মেঘলা আকাশ তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন
আগৈলঝাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বুধবার সকালে অনুষ্টিত হয়েছে। গৈলা ইউনিয়নের ২নং দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সহকারী
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকালে সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আধাঘণ্টা পরেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে
যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর আগে আওয়ামী লীগ নেতা ও মুক্তযোদ্ধা ফারুক হত্যা মামলায় ১ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক এমপি রানার জামিন বহাল রাখেন। এখন এ রায়ের ফলে কারাগার থেকে রানার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী রুশো
কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাতের বিয়ের বাদ্য বাজবে আজ ( ১৯ জুন) তুরস্কের বোদরুম শহরে। প্রেমিক নিখিল জৈনর সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা। গেলো শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান। জানা গেছে, তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি
গাড়ি চালানোর পর এবার বিমান চালালেন সৌদি নারী। প্রথমবারের মতো পাইলট হিসেবে সৌদির একটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছেন ২৯ বছর বয়সী সৌদি নারী ইয়াসমিন আল মাইমানি। গত ৯ জুন নেসমা এয়ারলাইন্সের এটিআর৭২ ফ্লাইটে পাইলট হিসেবে যোগ দিয়েছিলেন ওই নারী। খুব ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাতকারে ইয়াসমিন বলেন, আমি কখনও ভাবিনি যে সৌদির প্রথম নারী
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজে গতি আনার বিষয়ে কথা বলতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমার আচরণে আপনারা দুঃখ পাবেন না। আমি কাউকে আঘাত দিতেও চাই না, আঘাত পেতেও চাই না। কেউ আঘাত দিলে কষ্ট পাই, আমি একলা একলা কাঁদি। তারপরও আঘাত মাঝে মাঝে চলে আসে। আপনারা প্লিজ ভালো করে কাজ করেন। আর আমি যে কয়েকটা দিন আছি, দয়া করে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুটি শূন্য পদ পূরণ করা হয়েছে। এই দুই পদে দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ২০১৬ সালের আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের স্থায়ী কমিটিতে
মাতৃভাষার ওপর জোর দেওয়ার লক্ষ্যে এবার বাংলায় লেখা প্রতিটি স্থানীয় এসএমএসের চার্জ কমিয়ে ২৫ পয়সা নির্ধারণের জন্য মোবাইল ফোন অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেশ কয়েকবছর আগে সর্বোচ্চ ৫০ পয়সা করে চার্জ নির্ধারিত করে দেওয়া অন্যান্য এসএমএসের ব্যাপারে বিটিআরসির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। বিটিআরসি গত বৃহস্পতিবার (১৩ জুন) এই নির্দেশনা জারি করে মোবাইল অপারেটরগুলিকে আগামীকাল (২০ জুন) থেকে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটে আগুন লেগেছে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বুধবার (১৯ জুন) বেলা সাড়ে এগারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৯ই মার্চ জুমার নামাজের সময়
ডায়াবেটিস রোগীরা সাধারণত ফল খেতে সাবধানতা অবলম্বন করে থাকেন। কেননা কিছু ফল আছে যা অতি সহজেই রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু এমনও ফল আছে যা খেতে বাধা নেই। অর্থাৎ যত ইচ্ছা ততো খেতে পারবেন। যা খেলে ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যও ভাল থাকবে। জেনে নেই সেই ফলগুলো কি কি: কালো জাম: কালো জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। ফলটি রক্তের
সারাদেশে আলোড়ন সৃষ্টি করা পরিবেশবান্ধব ল্যাম্বোরগিনির আদলে আকাশের তৈরিকৃত সেই গাড়িতে সস্ত্রীক চড়লেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া। নিজ কার্যালয়ের সামনে স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়িটি চালান তিনি। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ উৎসুক জনতা ভিড় করেন। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার জন্য আকাশকে ডিসির কার্যালয়ে নিয়ে আসেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে ডিসিকে অবগত করা
‘ঢাকা অ্যাটাক’ ছবির আলোচিত নির্মাতা দীপঙ্কর দীপন এবার নিয়ে আসছেন ‘ঢাকা ২০৪০’। এতে অভিনয় করবেন নায়ক বাপ্পি চৌধুরী ও ঢাকাই ছবির দুই উজ্জ্বল নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। ছবিটির গল্প হাবিব রহমান ও দীপঙ্কর দীপনের। ইতোমধ্যে নুসরাত ইমরোজ তিশা, বাপ্পি চৌধুরী ও নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তি শেষ। ২০ জুন ঢাকার একটি অভিজাত ক্লাবে বর্ণিল আয়োজনে ছবিটির মহরত করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের তরুণেরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে। আর এর জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের স্টার্টআপ প্রকল্পের সভাকক্ষে উইমেন অ্যান্ড ই-কমার্সের উদ্যোগে ‘উইমেন ই-কমার্স নিশ্চিত করতে পারে সারা দেশের নারীর আর্থিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, উদ্যোক্তাদের সহায়তার জন্য আগামী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রীয় সফরে মধ্য-এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সফর করেছেন। গতকাল তিনি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হাস্তি ইমাম মসজিদ, আমির তেমুর জাদুঘর ও উজবেকিস্তান টেক্সটাইল এন্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এসোসিয়েশন পরিদর্শন করেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে ছিলেন রাষ্ট্রপতির পত্নী রাশীদা খানম ও রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল
জাপানে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দেশটির উত্তর উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সর্তকতা জারি করে দেশটির আবহাওয়া অফিস। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে কয়েক সেন্টিমিটার উপরে পানির ঢেউ আছড়ে পড়ে। ফলে সুনামির আশঙ্কায় দেশটির ইয়ামগাতা, নিগাতা ও ইশিকাওয়া নামক
বরিশালের আগৈলঝাড়ায় ১১শ পিছ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন জানান, ‘মঙ্গলবার রাতে মাগুরা চৌ-রাস্তা মোর থেকে গৌরনদী থানার সুন্দরদী গ্রামের মৃত ইফনুছ শরীফের পুত্র দুলু শরীফকে ১১শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানাজায়, দুলু শরীফ(দুলাল শরীফ) চিহ্নিত একজন মাদক বিক্রেতা। এর আগেও সে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে
পর্যটন নগরী না হলেও বরিশালে আবাসিক হোটেলের রমরমা ব্যবসা চলছে। আর বাহারি নামের হোটেলে বাহারী সব কাস্টমার ও নিশিকন্যাদের দ্বারা তাদের কাস্টমার ভেড়াতে নিশিযাপনের ব্যবস্থা করছে হোটেল মালিকগন। ফলে বোর্ডার না থাকলেও হোটেল ব্যবসাকে চাঙা রাখছে এই নিশি কন্যারা। অবশ্য মোটা অংকের অর্থের বিনিময় অনেক হোটেল মালিক প্রেমিক যুগল ও পরকীয়া প্রেমিকদের অনৈতিক কর্মকা-ের সুযোগ দিয়ে থাকে বলেও জানা যায়।
বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লঞ্চের তিনতলায় পেছনের দিকে সোফার অংশে আগুন লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যাত্রীরা আতিঙ্কত হয়ে পড়েন। প্রাণে বেঁচে যান কয়েকশ যাত্রী। লঞ্চটি বরিশাল থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে যায়। রাত দেড়টার দিকে এটি চাঁদপুরের কাছাকাছি পৌঁছালে এ ঘটনা ঘটে। Image result for সà§à¦¨à§à¦¦à¦°à¦¬à¦¨-১০ লà¦à§à¦à§ à¦à¦à§à¦¨
প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল। দখলেও ছিল বল। একের পর এক আক্রমণ হচ্ছিল প্রতিপক্ষের জালে। কিন্তু সেই আক্রমণ কার্যকরী ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। ব্রাজিলের মত দলকে আটকে দিল ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচটি হয়। এতে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ‘এ’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অভিযানে গিয়ে নিজেই গ্রেফতার হলেন ‘ম্যাজিস্ট্রেট’। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউর চিটাগাংবুল নামের একটি রেস্তোরাঁয় অন্য এক মেজিস্ট্রেটের হাতে গ্রেফতার হন এই মেজিস্ট্রেট। গ্রেফতার হওয়া ব্যক্তি মূলত নকল মেজিস্ট্রেট। তার নাম মোহাম্মদ বিন জহির সুমন ভূইয়া। প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন তিনি। এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে জরিমানাও
বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী এনজিও আভাস এর সহযোগীতায় মঙ্গলবার বিকালে বাকাল ইউনিয়ন পরিষদ হল রুমে শিখা রানী শিকদারের সভাপতিত্বে বাল্য বিয়ে প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিপুল দাস। বাল্য বিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি কে এম আজাদ,সাংবাদিক এফ এম নাজমুল রিপন, বাকাল ইউনিয়ন পরিষদ সচিব সুপর্না মন্ডল ,ইউপি
গত ১২জুন নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা মোড়ে ট্রাফিক সার্জেন্ট হাসান ও এক মটরসাইকেল আরোহী সাথে বাকবিতন্ডা হয়। সেই ঘটনা বরিশালের স্থানীয় পত্রিকা সহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে ট্রাফিক পুলিশকে হেয়পতিপন্ন করে সংবাদ প্রকাশ করেন। মূলত ওই দিন কি ঘটেছিলো। ঘটনার অনুঘটক মোঃ তামিম মল্লিক নগরীর কালিবাড়ি রোড মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের কার্যালয়ে হাজির হয়ে বলেন, ১২জুন বিকাল সাড়ে ৪টার সময়
আদালতের এজলাসে মৃত্যুর কোলে ঢলে পড়া মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা মুসলিম বিশ্ব। ফিলিস্তিনের প্রতি ভিন্নরকম টান ছিল মোহাম্মদ মুরসির। ফিলিস্তিনি ইস্যুতে সবসময় সোচ্চার ছিলেন মিসরের সাবেক এ প্রেসিডেন্ট। তাই মুরসির মুত্যুতে স্বভাবতই ফিলিস্তিনবাসী বেশি শোকাহত। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে সোমবার রাতেই মোহাম্মদ মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আল-আন অনলাইনের খবরে এমন তথ্য