আশুলিয়ায় তালাক দেয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন স্বামী। এমন অভিযোগে বখাটে ওই স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আশুলিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের পর তাকে বগুড়া সদর থানা এলাকা থেকে আটক করেছে। আটক তানভীর হোসেন নাঈম (২৫) বগুড়া জেলার সদর থানার ফুলবাড়ী গ্রামের আবু তালেবের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কৃষ্ণ দাস
টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক বাচ্চু মিয়া (৫০) পলাতক রয়েছে। গত রোববার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল ফকিরের পশ্চিম আকুরটাকুর পাড়া হাউজিং মাঠের ভাড়া দেয়া বাসায় এই ঘটনা ঘটে। এদিকে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় একটি চক্র। কিন্তু অভিযুক্ত ধর্ষক
অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল। তাই বাধ্য হয়ে সাত বছরের মেয়ের মৃতদেহ কোলে নিয়েই হাঁটতে শুরু করলেন অসহায় বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলায়। হতভাগ্য ওই ব্যক্তির নাম সম্পত কুমার। তার বাড়ি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নিজের জেলা পেড্ডাপল্লির কুনাভরম গ্রামে। এমন হৃদয়বিদারক ঘটনা প্রকাশ হতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রবল সমালোচনা করছেন বিরোধীরা। স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকদিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করেছেন একদল শিক্ষক-শিক্ষার্থী। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা। এ অবস্থান চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে গতকাল মঙ্গলবারও প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান নেন তারা। এতে কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব শুরু হতে হচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হয়ে ১২ অক্টোবর (শনিবার) পর্যন্ত এ উৎসব চলবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেঙ্গল শিল্পালয়ের চিলেকোঠায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে উৎসবটি আয়োজন করেছে। উৎসব চলাকালে আগামী ৭ সেপ্টেম্বর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। বেঙ্গল শিল্পালয়ে
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে টেলিফোন করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মাঝে টেলিফোনে কথা হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে। টেলিফোনে শাহ মেহমুদ কোরেশি বলেন, জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে নেয়ার ভারতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন। জম্মু-কাশ্মীরের তীব্র খাদ্য ও জীবন
জম্মু ও কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ফলে উপত্যকায় ব্যবসা ও বিনিয়োগে নতুন দিক খুলে যাবে বলে আশা প্রকাশ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তেমন সম্ভাবনাই তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে। রাজ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক বহু কোম্পানি। কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে ৪৪টি কোম্পানি। এর মধ্যে
স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের ১০০ গজের মধ্যে তামাকজাতদ্রব্য বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এ সব তামাকের দোকান অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গল ও আজ বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সব তামাকজাত দ্রব্য বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
তৈরি পোশাক কারখানা সংস্কারে গঠিত হচ্ছে সাস্টেনিবিলিটি কাউন্সিল (আরএসসি)। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে এ কাউন্সিল গঠনের কথা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। বিশ্বের নামিদামি ব্র্যান্ড, ট্রেড ইউনিয়ন ও পোশাক মালিকসহ সব পক্ষের সম্মতিতে এ কাউন্সিল গঠন হচ্ছে। এর আগে ২ ও ৩ সেপ্টেম্বর দু’দিনব্যাপী আলোচনার মাধ্যমে সব পক্ষ শান্তিপূর্ণভাবে ঐক্যমতে পৌঁছেছে। ফলে অ্যাকর্ড চলে
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য বিরোধীদলীয় নেতার পদে বসতে যাচ্ছেন তার ছোট ভাই জিএম কাদের। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় হিসেবে ঘোষণা করতে স্পিকার ড . শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য স্পিকারের দপ্তরে গিয়ে এই চিঠি পৌঁছে দেন। তবে ওই সময় স্পিকার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন জারিফ। সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে তার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা
সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল
কাতার ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবার দোহায় জমকালো এক অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপের লোগো ও বিশেষ একটি ভিডিও প্রকাশ করা হয়। কাতার স্বাধীনতা পেয়েছিল ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর। আর এ বিশেষ দিনেই ফুটবল বিশ্বের সামনে ২০২২ কাতার বিশ্বকাপের লোগো প্রকাশ্যে এলো। প্রথম বারের মতো শীতকালে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। কারণ অবশ্যই কাতারের প্রচণ্ড গরম। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রকৌশল) খন্দকার সাজ্জাদুর রহিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) গাজী মাহমুদ ইকবাল বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ঢাকার কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালনা পর্ষদের এক সদস্য বলেন, “ইজিপ্ট এয়ারের কাছ থেকে লিজ
অনেকে দই পছন্দ করেন কিন্তু টক দইকে এড়িয়ে যান। এখানেই হচ্ছে ভুল। মিষ্টি দইয়ের চেয়ে পুষ্টিতে এগিয়ে টক দই। চিকিৎসকরাও টক দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। টক দইয়ের প্রো-বায়োটিক উপাদান লিভারকে যেমন সুস্থ রাখে তেমনই খারাপ কোলেস্টেরলও রাখে নিয়ন্ত্রণে। শরীরের টক্সিন দূর করতে অত্যন্ত কার্যকর টক দই। টক্সিন যতো দূর হবে সুস্থতার পথে ততই এগিয়ে থাকবেন আপনি। এবার জেনে নিন চিনি ছাড়া
ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ কার্যকরে আবারো বাধার মুখে পড়ল যুক্তরাজ্য। চুক্তিহীনভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দলের অনেকেই চুক্তিহীন ব্রেক্সিটের বিরোধীতা করায় বাধার মুখে পড়েন তিনি। সাময়িক বিরতির পর দেশটির পার্লামেন্টের অধিবেশন শুরুর প্রথম দিনই বেক্সিটে দেরি এবং চুক্তিবিহীন ব্রেক্সিট আটকাতে বিল উত্থাপন করেন বিরোধীরা। পার্লামেন্টের নিম্নকক্ষে হাউস অফ কমন্সে উত্থাপিত বিলে
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়কা নুসরাত ফারিয়া। সামাজিক যগাযোগ মাধ্যমে সরব তিনি সব সময়। তবে নানা সময় খোলামেলা পোশাকের কারণে বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। তবে নেতিবাচক মন্তব্য কখনও গায়ে লাগাননি তিনি। এবার নিজের বিকিনি পড়া ছবি দিয়ে আবারো সমালোচিত হলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ঘন্টা কয়েকের মধ্যেই
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বালিপাড়া বাজারে এলাকায় এঘটনা ঘটেছে। স্থানিয় সুত্রে জানা যায় উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে মোঃ আবির(৮)বালিপাড়ায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় বিকালে বাসার অন্য ছেলেদের সাথে ছাদে খেলতে উঠে। পাশের বাসারআঃ রহিম খানের টিনের চালায় বিদ্যুতের তার ছেড়া থাকায় টিনের চালা বিদ্যুৎতায়ীত হয়ে যায়। আবির খেলতে
রামু উপজেলার গর্জনিয়া বাজারে আগুন লেগে এক মুদি দোকানের মালিক ও তার কর্মচারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনায় পাঁচটি দোকান পুড়ে যায়। নিহত মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মোহাম্মদের ছেলে ও তার কর্মচারী আনোয়ার হোসেন (১৫) শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে। গর্জনিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ফিরোজের মুদি দোকান
হিজরি নতুন বছরের প্রথম মাস মুহররম। এ মাসটি প্রসিদ্ধ ও সম্মানিত ৪ মাসের একটি। এ মাসটিকে আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। এ মাসের সঙ্গে রয়েছে ক্ষমার বিশেষ গুরুত্ব। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইসতিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। তাই মাসব্যাপী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি রমজানের
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরিশালের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলে রব্বের দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বান্ধবীকে দেওয়া অর্ধকোটি টাকার (৫২ লাখ) ব্যাংক একাউন্টটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলে রব্বের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি রেকর্ড সংগ্রহের পর্যায়ে আছে। বিভিন্ন জায়গায়
হজরত বেল্লাল জামে মসজিদের জেনারেটর, ফ্যান, আইপিএস, গাছ ও আধাপাকা ভবন ভেঙে বিক্রি করে দিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা ওলামা লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ওরফে লালন ফকির। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। লালন ফকিরের হাত থেকে মসজিদের জমি ও মালামাল রক্ষা করতে আদালতে দুটি মামলা করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কাওছার বাদী হয়ে
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে শীঘ্রই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সারা বিশ্বের মানুষ একদিন বাংলা ভাষা শিখবে। আমাদের প্রয়োজন নিষ্ঠা একাগ্রতা ও কঠোর পরিশ্রম’। উপমন্ত্রী বলেন, চায়না একদিন বাংলাদেশের মত ছিল কিন্ত চেষ্টা ও সাধনার মাধ্যমে আজ চায়না পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর টিএনটি আদর্শ হাই স্কুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াছমিন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ বিষয়ে জানতে চাইলে সাবিনা ইয়াছমিন বলেন, ‘মঙ্গলবার সকাল দশটায় দায়িত্ব গ্রহণ করেছি। হলে যেহেতু দায়িত্ব নিয়েছি তাই হলের শিক্ষার্থীদের ভালো মন্দ সার্বিক দিক দেখা আমার দায়িত্ব।’ হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে