রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে সনাতন সম্প্রদায়ের মন্দিরে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, পশ্চিম নিশ্চিন্তাপুর গ্রামে দুর্বৃত্তরা কর্মকার পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের ফটকের তালা ভেঙ্গে দুইটি প্রতিমা, দানবাক্স ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির সন্ধ্যায় বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলার
দ্য ওভালে ম্যাচ শেষ হওয়ার আগেই যেন টেস্ট জয়ের উদযাপন করে ফেললো ইংল্যান্ডের বোলাররা। চলতি অ্যাশেজ সিরিজের যে কোনো ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ হাফ সেঞ্চুরির আগে আউট হবেন- এটা যেন কল্পনাতেও কারো ছিল না। অবশেষে সেই অকল্পনীয় বিষয়টাই ঘটলো। পুরো অ্যাশেজের একেবারে শেষ ইনিংসে এসে প্রথমবারেরমত ফিফটি প্লাস ইনিংস খেলতে পারলেন না টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটসম্যান। আউট হলেন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার ব্যক্তিগত ফেসবুক আইডির (Ahm Mustafa Kamal) নিয়ন্ত্রণ হারিয়েছেন। তার আইডিটি হ্যাকড হয়েছে জানিয়ে এই আইডি থেকে কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তা কারও গেলে বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAHMMustafaKamalFCAMP%2Fposts%2F649051295590862&width=500" width="500" height="411" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe> অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল
লক্ষ্য ১৬৫ রানের। শুরুতেই চমক বাংলাদেশের। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা গেল মুশফিকুর রহীমকে। তবে মুশফিক ব্যাটিং পর্যন্ত যেতে পারলেন না। তার আগেই ধাক্কা টাইগার শিবিরে। সাকিব আল হাসানের আউটের পর (০) রানে আউট হলেন সৌম্য সরকার। চাপে বাংলাদেশ। নতুন ব্যাটস ম্যান সাব্বির রহমান।
১৯ রানেই নেই ৩ উইকেট। মনে হচ্ছিল, এবার অল্পতেই গুটিয়ে যাবে আফগানিস্তান। কিন্তু শেষতক দেখা গেল উল্টো চিত্র। মোহাম্মদ নবীর বিধ্বংসী এক ইনিংসে এই আফগানিস্তানই ৬ উইকেটে তুলেছে ১৬৪ রান। অর্থাৎ জিততে হলে ১৬৫ করতে হবে বাংলাদেশকে। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছিল আফগানিস্তান। ইনিংসের প্রথম ডেলিভারি, আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ বলটা ডিফেন্সই করেছিলেন। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন এমনই
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ৪০ রানে সফরকারীদের চার উইকেট তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। সাত ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪৪/৪। দুটি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও সাইফুদ্দিন। সাইফ সাকিবে কাঁপেছে আফগানিস্তান (৬টা ৪৯ মিনিট): ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে গ্যালারি মাতিয়ে দিয়েছিলেন তরুণ সাইফুদ্দিন। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে
সৌজন্য : জিটিভি ও রাবিটহোলবিডি শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। আজকে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সৌদি আরবের তেল কারখানায় সন্ত্রাসবাদী হামলার ফলে সারা বিশ্বের তেল রফতানিতে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার রাতে সৌদির তেল কারখানা আরামকোতে ড্রোন হামলা হয়। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আরামকো সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার। এখান থেকে পরিশোধিত তেল পারস্য উপসাগর ও লোহিত সাগরের বিভিন্ন বন্দরের মাধ্যমে সারা বিশ্বে পাড়ি দেয়। প্রতি দিন গড়ে প্রায় ৭০ লক্ষ ব্যারেল তেল পরিশোধন
ইনিংসের প্রথম ডেলিভারি। আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ বলটা ডিফেন্সই করেছিলেন। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দীন এমনই আনপ্লেয়বল এক ডেলিভারি দিলেন, ডিফেন্ড করেও উইকেটটা ধরে রাখতে পারলেন না আফগান ওপেনার। সাইফউদ্দীনের আউটসুইং ডেলিভারিটি উইকেটে লেগে স্ট্যাম্প কয়েক চক্কর ঘুরতে ঘুরতে বাতাসে ভাসতে থাকে। আসলেই চোখ ধাঁধিয়ে দেয়ার মতো এক ডেলিভারি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। শুরুতেই তারা পড়েছে চাপে। এই রিপোর্ট লেখা পর্যন্ত
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস জয়ের পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সাকিবদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে আফগানরা। এর আগে ২০১৬-১৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। সে বছর টানা
ভোলার তজুমদ্দিনে দিনের বেলায় বসত ঘরের দরজা ভেঙ্গে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় নগদ টাকা, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। ঘটনাস্থল পরিদর্শণ করেন ওসি তদন্তের নেতৃত্বে পুলিশের একটি দল। সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৃত মজিবুর রহমান পন্ডিতের ছেলে আলী হায়দার চৌধুরী গত ১১ সেপ্টেম্বর বুধবার সকালে ডাক্তার দেখাবার জন্য তার কেয়ারটেকার ইউনুষকে নিয়ে ভোলায় যায়। এ
কমিশন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। এই একই অপরাধে এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, কমিশন কেলেঙ্কারির ঘটনায় জাবি উপাচার্যও দায় এড়াতে পারেন না। একজন শিক্ষকের কাছে ছাত্রনেতারা কীভাবে কমিশন দাবি করে এবং কীভাবে তাদের সঙ্গে শিক্ষকের বৈঠক হয়, এ নিয়ে সরকারি মহল ব্যবস্থা নেওয়ার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে গঠিত শেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সেবা পেয়ে খুব খুশি শেরপুর জেলার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যেন স্বস্তি ফিরে পেয়েছেন। জানা গেছে, ভর্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা দানের লক্ষে গঠন করা হয়েছে একটি উপকমিটি। ১৪ সেপ্টেম্বর শনিবার ইউনিট-৩ (বানিজ্য শাখা)’র ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপন করা হয়েছিল
পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল ভবন জরাজীর্ণ হওয়ায় পত্তাশী ইউনিয়নের ২১ নং দক্ষিন কালাইয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। এ কারনে দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থী সংখ্যা। তারপরও ভবন নির্মাণের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ভবনটি ঝুকিপূর্ণ হওওয়ায় ওই ভবনে এখন ভয়ে কেহ ঢুকছে না বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিক্ষকরা পাঠদান করাচ্ছেন। এ বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হয়। বর্তমান
আগামী ২৮ সেপ্টেম্বর রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দিনটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ "জনগনের ক্ষমতায়ন " দিবস ঘোষনা করেছেন এবং মাসব্যাপি কর্মসূচির ঘোষনা দিয়েছেন। এরই অংশ হিসাবে ১৬ সেপ্টেম্বর ঢাকা জেলা যুবলীগ উদ্যেগ নেয় যুব সমাবেশের। এ সমাবেশের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিলো। এ কারনেই আশুলিয়ার ইয়ারপুরের নরসিংহপুর বটতলা এলাকায়
‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার এক সপ্তাহের মধ্যে আরও চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তার বাসভবনে অসুস্থ এই শিল্পীদের হাতে অনুদানের চেক তুলে দেন। যারা অনুদান পেয়েছেন তারা হলেন, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর’র বোন পলি সায়ন্তনী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই মেকআপ আর্টিস্ট কাজী হারুন, আব্দুর রহমান
আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টম বৃহত্তম ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটারের দেশ আর্জেন্টিনা। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে ১০ লাখেরও বেশি মুসলিম। সাড়ে ৪ কোটি জনসংখ্যার দেশটিতে প্রায় ২ শতাংশ মানুষই মুসলিম। এছাড়াও রোমান ক্যাথলিক ৯২ শতাংশ, প্রটেস্ট্যান্ট ২ শতাংশ, ইহুদি ২ শতাংশ এবং অন্যান্য ৪ শতাংশ
কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাজল হোসেন, মো. সজল ও শাহিন। রোববার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল হোসেন (২৫) বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে। মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থ বিষয়ক
জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাতে ক্ষিপ্ত বিজেপি নেতারা। শনিবার উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশীদের নিয়ে রাজনীতি করতে চান তবে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিজেপি বিধায়ক বলেছেন, মমতার দুর্দিন আসন্ন। এখনও তিনি তার ভাষাকে সংযত করার পরামর্শ দেয়ার পাশাপাশি বলেছেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ঢাবির ভিসি এবং ঢাবি থেকে দূর্নীতির ভুত তাড়াতে ক্যাম্পাসে ভুত তাড়ানো মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে ১১ সেপ্টেম্বর বুধবার অনিয়ম করে ডাকসু নির্বাচনের পূর্ব মুহূর্তে ৩৪ শিক্ষার্থীকে সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সুযোগ এবং রোকেয়া হলের কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের
আর্থিক কেলেঙ্কারিসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর মধ্যে রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ
ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। যৌথভাবে মৎস্য অধিদপ্তর অভিযানে অংশ নিয়ে আটকের পর শশীগঞ্জ ঘাটে প্রকাশ্যে আগুনে পুড়ে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার কামরুল হাসান মোল্লা জানান, শনিবার ও রবিবার নিয়মিত অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে মেঘনার বাসনভাঙ্গা, চরমোজাম্মেল, শশীগঞ্জ ঘাট এলাকায় অভিযান
অপরাধ নির্মূল ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, অপরাধের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গতানুগতিক অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, মানবপাচার ইত্যাদি বৈশ্বিক অপরাধ সংগঠিত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে