আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। গতকাল শুক্রবার এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহেই বিমানবন্দরে দুইবার হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনি সেনাবাহিনী বলছে, শুক্রবার ভোরে সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কাসিফ-২কে ড্রোন ব্যবহার করা হয়। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। শুক্রবার
চাঁপাইনবাবগঞ্জে খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি পরিদর্শন করেন। খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, ‘মন্ত্রীমহোদয় শুক্রবার রাজশাহী বিমানবন্দর থেকে সড়ক পথে নওগাঁ যাওয়ার সময় হঠাৎ রুট পরিবর্তন করে গোদাগাড়ী হয়ে নাচোল আসেন। আসার পথে তিনি গোদাগাড়ী, আমনুরা ও নাচোল খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজশাহী আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মনিরুজ্জামান,
একের পর এক ইনজুরি নেইমারের ফুটবল ক্যারিয়ার ফেলে দিয়েছে ঘোর অন্ধকারে। গত জানুয়ারিতে ক্লাব পিএসজির হয়ে খেলার সময় পায়ের পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে যায় নেইমারের। দীর্ঘ তাই প্রায় ৩ মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর মাঠে ফিরেই ফের ইনজুরিতে পড়েন তিনি। কোপা আমেরিকাকে সামনে রেখে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় গোড়ালির চোটে পড়েন তিনি। যে কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে
একসঙ্গে ছবি করা আবার রাজনীতির ময়দানে তুমুল লড়াই। তাদের প্রতিযোগিতা নিয়ে আলোচনাও কম হয়নি। তবে সব কিছুকে ছাপিয়ে তাদের বন্ধুত্বের ছবিটা বরাবরই বড় হয়ে দাঁড়িয়েছে। এই দুই বান্ধবী আর কেউ নন-নুসরাত ও মিমি চক্রবর্তী। ঠিক পাঁচ দিন পরে নুসরাত জাহানের বিয়ে। তার আগে মিমি চক্রবর্তী নিজের বাড়িতে হবু কনেকে ডেকে আইবুড়ো ভাত খাওয়ালেন। বুধবার দুপুরে মিমির কসবার ফ্ল্যাটে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ
বাজেট বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে দেশ এগিয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকার যে রূপকল্প হাতে নিয়েছে, প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় শেখ হাসিনা ট্রমা হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
চীনে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে। এতে ঘরছাড়া হয়েছে আরো সাড়ে ৩ লাখ মানুষ। তাদেরকে পাশ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে ভেসে গেছে কোটি কোটি একর জমির ফসল। জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি
তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমোন বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন। আগামী দিনগুলোতে ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার রাতে তার কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানিয়ে এবং কাউন্টার টেরোরিজম এবং সমম্বিত অভিযানের ব্যাপারে একত্রে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাজিকিস্তানে কনফারেন্স অন
দেশের অনলাইন নিউজপোর্টালগুলোকে নিবন্ধনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত্রতত্র অনলাইন নিউজপোর্টাল গজিয়ে উঠছে। এগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।nএকটি অনলাইন নিউজপোর্টালের এক সাংবাদিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে সরকারপ্রধান জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি-না। এসময় তিনি বলেন, রেজিস্ট্রেশন
‘আল্লাহর কাছে যে ইসলাম গ্রহণযোগ্য নয়’- কথাটি শুনতেই যেন কেমন লাগে। ‘ইসলাম’ নামে এমন কোনো আলাদা জীবন ব্যবস্থা আছে কি? যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ‘না’, এমন কোনো জীবন ব্যবস্থা নেই। তাহলে এমনটি বলার উদ্দেশ্য কী? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, ‘ইসলাম-ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আর তা তখনই মানুষের জীবনে বাস্তবায়িত হয়, যখন মানুষ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে
বরিশালের হিজলা উপজেলার কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করা হয় । কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ( সিসি) মোঃ মঈন এবং মৎস্য অফিসার শেখর চন্দ্র সোম জানান, ১৪ জুন শুক্রবার তাদের যৌথ অভিযান কালে ধুলখোলার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জেলেদের কাছে গেলে, জেলেরা তাদের উপর
চট্টগ্রাম নগরীতে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র্যাব যৌথভাবে এই ইয়াবা উদ্ধার অভিযান চালায়। গ্রেফতার সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ। শহীদুল্লাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেয়ার কথা বলিনি। শুক্রবার (১৪ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রেখেছি, শিক্ষার কথা বলেছি, প্রযুক্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ট্রেনিং নিক। নিজের
মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ওষুধ মেয়াদোত্তীর্ণ হতেই পারে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পাপন বলেন, ফার্মেসিতে যে তাপমাত্রায় ওষুধ রাখার কথা, সেই তাপমাত্রায় রাখা হয় না। বিদেশে যেভাবে ফার্মেসিতে ওষুধ রাখা
ছদ্মবেশ ধারণের মাধ্যেমে অভিনব কায়দায় সাভার, আশুলিয়া, দোহার,নবাবগঞ্জ, মুন্সীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত করে আসছিল লুঙ্গী বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুঙ্গী বাহিনীর প্রধান ও আরো তিনটি ডাকাত চক্রের দুই হোতাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক শর্টগান, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ডাকাতি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার মডেল থানায়
রাজধানীর পল্লবী এলাকার এমডিসি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেরিনের (১৩) সঙ্গে একই ক্লাসের ছাত্র ইয়াসিন শেখ ফাহিমের (১৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এত অল্প বয়সের জেরিন-ফাহিমের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে চায়নি তাদের পরিবারের সদস্যরা। তাই গত ৮ জুন রাতে তারা দুজন বাসা থেকে অজানা উদ্দেশে বেরিয়ে য়ায়। এ ঘটনার পরের দিন মেয়ের নিখোঁজের ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ
আশুলিয়ায় নিখোঁজ হওয়ার ১৪ দিন পরে সজিব (১৬) নামের এক যুবকের অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাইশমাইল এলাকার বনলতা হাউজিং এর একটি বাঁশবাগান থেকে এ যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সজিব(১৬) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বামনডাঙ্গা গ্রামের মায়া শেখের ছেলে। নিহতের মামা শাহ-আলম মোল্লা জানান, নবীনগরের ফুঁটপাতে সজিব হেটেঁ ঘড়ি বিক্রি করতো। ২৭ রমজানে ১২ হাজার টাকা নিয়ে পাইকারী
নরসিংদী জেলা শহরের বীরপুরে চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থীর শরীরে কেরোসিন ঢেলে অগ্নীদগ্ধের ঘটনায় ১ যুবক আটকও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।শহরে ফুলন রানী বর্মণ (২২) নামে কলেজ শিক্ষাথীর গায়ে কয়েক জন যুবকের আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় সন্দেভাজন সঞ্জিব রায় (২৪) নামে এক যুবককে আটকের কথা জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের একমাত্র খেলার মাঠে স্থাপনা নির্মাণের নামে জবর দখল পাঁয়তারার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঘুমধুমের ক্রীড়াপ্রেমী আমজনতা।১৪ জুন জুমার নামায পরবর্তী বেতবনিয়া বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচীতে শত-শত ছাত্রজনতা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বর্তস্পুতভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেছেন,ঘুমধুমের খেলার মাঠটি ঐতিহ্যবাহী খেলার মাঠ হিসেবে পুরো জেলাজুড়ে পরিচিত।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাথে খেলার মাঠের কোন যোগসূত্র নেই।এটি সার্বজনিন বিনোদনের অংশ।ঘুমধুম উচ্চ
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন নিউজ পোর্টালের রেজিস্ট্রেশনের তাগিদ দিয়ে বলেন, রেজিস্ট্রেশন ছাড়া এভাবে অনলাইন চলতে পারে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন। একটি অনলাইন নিউজপোর্টালের এক সাংবাদিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে তিনি
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাই ভাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৪ জুন) সকালে দু’গ্রুপের টেঁটা যুদ্ধে একজন টেঁটাবিদ্ধ হয়েছে। গুরুতর আহত মো. তসু মিয়া (৪৫) মিঠাই ভাঙ্গা গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা: শাহিদা সিকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সেখানে ভর্তি করা হয়। জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার দলীয় চেয়ারম্যানের খোঁজ নিতে রাতেই সিএমএইচে দেখতে যান এবং দেশবাসী ও দলীয় সকল নেতাকর্মীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। এরশাদের
আগামীতে তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থান মানে শুধু চাকরি নয়, যেকোনো একজন মানুষকে ট্রেনিং দিয়ে শিক্ষিত করে কাজ করার মাধ্যমে সে যদি কর্ম করে খাওয়ার সুযোগ পায় সেটাই কর্মসংস্থান। সেখানেও বেকারত্বের অবসান ঘটে। এ সময় তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বলে ধান কাটার লোক পাওয়া যায় না। আজ শুক্রবার বিকেলে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর
প্রচন্ড উত্তাপ আর অসহনীয় গরমের উত্তরন ঘটাতে প্রকৃতীতে মেঘের ডামাডোল বাজিয়ে হাতছানি দিয়ে আসছে বর্ষা। আর সেই বর্ষার সৌন্দর্য বাড়িয়ে দিতে রাস্তার ধারে, ঘাট বা বাসা-বাড়ীর সামনে অযত্নে পড়ে থাকা সাদা শুভ্র সুগন্ধি কামিনি ফুল সৌরভ ছড়াচ্ছে আপন মহিমায়। রাস্তার পাশে,বাগানের ভিতরে সাদা রং ও ছোট ছোট পাপড়ি মেলে মৃদু গন্ধ ছড়ানো কামিনি ফুলে এখন ভরে যাচ্ছে গ্রামের বিভিন্ন এলাকা। তেমনি একটি
১০০ টাকা চাঁদা না দেয়ায় শুন্দরী (২০) ও আখিঁ (২১) নামে দুই হিজড়া মাথা ফাটিয়ে দিয়েছে জুয়েল হোসেন (৩০) নামে এক ট্রেন যাত্রীর। আজ শুক্রবার বেলা পৌঁনে বারটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা পৌঁনে বারটার সময়