টাঙ্গাইলের গোপালপুরে মার্বেল খেলাকে কেন্দ্র করে শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের মো: হাবিব এর ছেলে শামীমকে (৬) গলা কেটে হত্যা করেছে একই গ্রামের শামসুল হক ছেলে মো: সুজন (১০)। থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল দুপুরে নিহত শামীম ও সুজন দুজনে মার্বেল খেলতে যায়,খেলা কে কেন্দ্র করে শামীমকে বেলেট দিয়ে গলা
পটুয়াখালীর বাউফল পৌর শহরে টুম্পা সাহা (২৩) নামে এক গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। আজ রোববার সকালে পৌর শহরের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানাগেছে, ২০১২ সালে পৌর শহরের ৭নং ওয়ার্ডের শক্তি সাহার ছেলে সঞ্জয় সাহা’র সাথে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের সন্তোস সাহার মেয়ে টুম্পা সাহার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুরী পুষ্প সাহা
ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জেরে বিধবার নারিকেল শুপারি চারা গাছ কেটে ফেলল প্রতিপক্ষ। উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত্যু সোহরাব হোসেনের স্ত্রী শামসুন নাহার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন পত্রিক সম্পত্তি নিয়ে দেবর, ভাশুর দের সাথে অনেকদিন পর্যন্ত বিবাদ চলে আসছিল বলে শামসুন নাহার জানান। সামসুন নাহারের বাড়ির বাগানের ৪০/৫০টি শুপড়ি ও নারিকেল চারা কেটে ফেল। শামসুন নাহার
হবিগঞ্জের চুনারুঘাটে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকার বেশি বিক্রি করলেই বিক্রেতাকে জরিমানা করা হবে। এমন সিদ্ধান্তের কথা ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা শশী। শনিবার রাতে উপজেলা ভূমি অফিসে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুল সালাম তালুকদার, সেক্রেটারি আলহাজ্ব মাসুদ আহম্মেদ, ক্যাব চুনারুঘাট উপজেলা সেক্রেটারি সাংবাদিক মনিরুজ্জামান তাহের, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজগর আলীসহ স্থানীয়
নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ আজ রবিবা্র থেকে কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দু’সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। তাই আজ রবিবার থেকে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর শুরু হয়েছে।’ ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করার আশ্বাস দিয়েছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ। এদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ
রানাঘাট অতীত। রানু মণ্ডল বর্তমানে কাজের প্রয়োজনে বেশির ভাগ সময়ই মুম্বাই থাকেন। টাইমলাইনে থাকতে তাকে সবসময় ফিটফাট থাকতে হয়। সোজা কথায় গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত যখন, তখন চেহারায় মাজাঘষা তো করতেই হবে। দরকার মেকওভারেরও। রানু মণ্ডলের ক্ষেত্রেও তার বর্তায় ঘটেনি। মুম্বাই পাড়ি দেওয়ার আগে অবশ্য একবার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পার্লারের শরণাপন্ন হয়েছিলেন রানু। তবে তার নতুন মেকওভার দেখলে তো চেনা দায়!
পটুয়াখারীর কলাপাড়ায় নির্মনাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের ছুড়িকাঘাতে ফ্যাং লিউ জুন (৩৬) নামের অপর এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে বলে জানায় পুলিশ। রক্ষাক্ত অবস্থায় অন্য শ্রমিকরা ফ্যাং লিউ জুনকে উদ্ধার করে নিজস্ব এ্যাম্বুলেন্স যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের
সরকারি হাসপাতাল প্রদত্ত সেবা এবং রোগীর পরীক্ষা-নিরীক্ষার চার্জ বা মূল্য বা ফি পৃথকভাবে নির্ধারণ করবে। চিকিৎসকের ফি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরীক্ষা-নিরীক্ষার চার্জ বা মূল্য বা ফি’র তালিকা হাসপাতালের বা চেম্বারের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। চিকিৎসাসেবা বাবদ আদায়কৃত চার্জ বা মূল্য বা ফি রসিদের মাধ্যমে আদায় করতে হবে। এমন সব বিধান রেখে ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন-২০১৯’-এর খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। প্রস্তাবিত
ভালবাসার ভাগ কেউই দিতে চায় না। মানুষ তো নয়ই, পশুপাখিও নয়। এই ভালবাসা ভাগ হতে দেখে রক্ত চড়ে যায় এক পেঙ্গুইনের। শুরু করে মারামারি, আর এতে রক্তাক্ত হয়ে যায় প্রতিপক্ষ। শেষমেষ স্ত্রীকে ফিরে পায় ওই পেঙ্গুইন। এই ঘটনাটির ভিডিও করেছে ‘ন্যাট জিও চ্যানেল’। সম্প্রতি নিজেদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করলে দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, খাবারের সন্ধানে গিয়েছিল স্বামী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পেঁয়াজ সংকট নিয়েও দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন, তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। রোববার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজার জিয়ারত করেন কাদের সিদ্দিকী। এসময় পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে আওয়ামী লীগের
শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন,বঙ্গবন্ধুর কন্যা এই রাষ্টের সফল সরকার, জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট নায়ক,তিনি যে ভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর যে নিতি ছিল।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আমাদের উন্নয়ন দারা অব্যাহত রয়েছে।নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন,আমার
হিলি স্থলবন্দরে পেয়াঁজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক লাফে এক’দিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা । যে পেঁয়াজ গতকাল শনিবার খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। আজ সেই পেঁয়াজই প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। বাজারে আমদানি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ এখন
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন নীতিমালা করেছে ইউটিউব। এতে বলা হয়েছে, কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেল বন্ধ করে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই নীতির ফলে ফুঁইফোড় চ্যানেল যেমন বন্ধ হবে তেমনি অনেক ভালো চ্যানেলও বন্ধের খড়কে পড়তে পারে। যদিও নতুন এই নীতিমালাটি কার্যকর হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ বিভাগে নতুন শর্ত যুক্ত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও রাজধানীর রমনা থানার মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেন
চরম বৈরী সম্পর্কের মধ্যেও মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ ভারতীয় একটি বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার বিমানটি ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে উড়ে যাওয়ার সময় বৈরী আবহাওয়া থেকে বিমান ও যাত্রীদের রক্ষা করে পাকিস্তান। খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ সিন্ধুপ্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। ঘন ঘন বজ্রবিদ্যুৎ হওয়ায় করাচির আকাশসীমায় বিমানটি বজ্রবিদ্যুতের মুখে পড়ে। যে কারণে বিমানটি
তেলের দাম বৃদ্ধি নিয়ে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভে অন্তত দুইজন নিহত হয়েছেন। দেশটির সরকার হঠাৎ পেট্রলের দাম বৃদ্ধি এবং সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দ করার রেশন ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেয়ার পর থেকে এ বিক্ষোভ শুরু হয়। পেট্রল থেকে ভর্তুকি উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর শুক্রবার পেট্রলের দাম অন্তত শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ বলছে, তারা দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে রোববার (১৭ নভেম্বর) সকালে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন দলটির দুই যুগ্ম মহাসচিব। এর আগে গতকাল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে
রাফালে ইস্যু নিয়ে শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপির দলীয় অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে একদল কংগ্রেস কর্মী। কলকাতা পুলিশের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। খবর, শুক্রবার বিজেপির যুবকর্মীরা কংগ্রেসের সদর দফতর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল। রাফাল ইস্যুতে রাহুল গান্ধির বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে। সুপ্রিম রায় বেরোনোর পরেই বিজেপি জনতা যুব
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর টি-টোয়েন্টি সিরিজে উইন্ডিজের মুখোমুখি আফগানিস্তান। শনিবার (১৬ নভেম্বর) রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে সহজেই হারিয়েছে রশিদ খানের দল। করিম জানাতের রেকর্ড গড়া বোলিংয়ে ৪১ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে আফগানিস্তান। এদিন ভারতের লক্ষ্ণৌতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নামে আফগানরা। তবে ক্যারিবিয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নির্ধারিত
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোবসাগরে অবস্থান করছে বলে আবহাওয়ার সার সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম
এশিয়ার সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে শ্রীলংকা অন্যতম। গতকাল শনিবার দেশটিতে ৮ম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানা প্রকার সহিংসতা ও অভিযোগের মধ্যে ভোট গ্রহণ শেষ করেছে দেশটির প্রশাসন। আজ রোববার ভোর সাড়ে ৪টায় ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ৯টি জেলার পোস্টাল ভোটে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাবায়া রাজাপাকসে। গোতাবায়া বর্তমানে শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট’র (এসএলপিপি) প্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুবাই এয়ার শো-২০১৯’ এবং আরো কিছু অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতে চার দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফর করছেন। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর (৩৩) মরদেহ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে উদ্ধার করেছে খিলগাঁও পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধায় রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় তিনি ভাড়া থাকতেন বলে জানা যায়। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলা ট্রিবিউনের আগে