স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনকে কেন্দ্র করে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চলটি। গত সোমবার থেকে শুরু হওয়া গণবিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও কাতালোনিয়ার বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। প্রধান প্রধান সড়ক বন্ধ করার পাশাপাশি সরকারি অফিসগুলোতে
আজ ১৬ অক্টোবর- ‘বিশ্ব খাদ্য দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও এফএওর উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও যথাযথ গুরত্ব সহকারে পালিত হচ্ছে ‘বিশ্ব খাদ্য দিবস-২০১৯’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তার বাণীতে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার বিকালে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি। এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার। ৫০ ছুঁইছুঁই ফিফা সভাপতির সঙ্গে আসবেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্টর্ম, চিফ অব কমিউনিকেশন্স অনফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার
আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর আয়োজক দেশ এশিয়ান জায়ান্ট ভারত। আসন্ন এ বিশ্ব আসরের বেশ কয়েকটা ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। অর্থাৎ ২০১১ সালের ন্যায় ২০২৩ বিশ্বকাপেরও সহ-আয়োজক হতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরে মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘চেষ্টা করছি, যদি আমাদের নতুন স্টেডিয়ামটি রেডি করতে পারি, তাহলে বলার জন্য সহজ হবে। নতুন
নতুন পদ্ধতিতে শ্রমবাজার চালুর ইস্যুতে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে কলিং ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। গত ২৪ সেপ্টেম্বরের দু'দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক বাতিলের পর আগামী ৬ নভেম্বর আবারও আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধি দল। তবে কি কারণে পূর্ব নির্ধারিত ২৪ সেপ্টেম্বরের আলোচনা স্থগিত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এছাড়া এসব নিয়ে কোনও মন্তব্য না করে মালয়েশিয়ার
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার ১৩টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৩টি সেতু হলো- টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু, আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রসুনিয়া সেতু-১, রসুনিয়া-২
আজ চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ হতে বিদায় নেয়ায় দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় রাতে হাল্কা শীত ও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, ‘আজ চট্টগ্রাম, বরিশাল
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দেশের সব জেলা-উপজেলায় গণমিছিলের কর্মসূচি পালন করবে। আজ বুধবার রাষ্ট্র, প্রশাসন, অর্থনীতি ও সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির অংশ হিসেবে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল হবে। জাসদ সভাপতি হাসানুল
বদলে গেছে বাংলা বর্ষপঞ্জি। এতদিন ৩০ দিনে গণনা করা হলেও চলতি ১৪২৬ সাল থেকে আশ্বিন মাস গণনা করা হচ্ছে ৩১ দিনে। এ হিসাবে বুধবার হবে ৩১ আশ্বিন। বৃহস্পতিবার পয়লা কার্তিক। ২০২০ সাল অধিবর্ষ (লিপইয়ার) হওয়ায় এ বছর ফাল্গুন মাস পূর্ণ হবে ৩০ দিনে। তবে আগামী বছর থেকে ফাল্গুন মাস গণনা করা হবে ২৯ দিনে। বাংলা একাডেমি জানিয়েছে, নতুন বর্ষপঞ্জি অনুযায়ী বৈশাখ থেকে
মঙ্গলে ১৯৭৬ সালে একটি বাইকিং ল্যান্ডার পাঠিয়েছিল নাসা। সেইসময় প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর ছিলেন গিলবার্ট ভি লেভিন নামে এক বিজ্ঞানী। তিনিই সম্প্রতি একটি মার্কিন জার্নালে ওই অভিযান সংক্রান্ত একটি আর্টিকল লেখেন। সেখানেই তিনি লিখেছেন, লাল গ্রহে প্রাণের প্রমাণ পাওয়া গিয়েছিল তখনই। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরীক্ষার নাম ছিল ‘লেবেলড রিলিজ।’ মূল মঙ্গলের মাটি পরীক্ষা করার জন্যই পাঠানো হয়েছিল ওই ল্যান্ডার। তখনই
ফরিদপুরে দুই সন্তানের জননী এক সংখ্যালঘু গৃহবধূকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ নিহত ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম ঝর্ণা মন্ডল (৪২)। তিনি ওই গ্রামের দুলাল মন্ডলের (৪৮) স্ত্রী। ঝর্ণা মন্ডল এক ছেলে ও এক মেয়ের জননী। এলাকাবাসী জানায়, দুলাল মন্ডল
আজ ‘বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস’। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। অপারেশনের আগে রোগীর শারীরিক সুস্থতা যাচাই করা, অপারেশন চলাকালে রোগীকে ব্যথামুক্ত রাখা ও সার্বক্ষণিক মনিটরিং এবং অপারেশনের পরও রোগীকে ব্যথামুক্ত রাখার কাজটি করে থাকেন অ্যানেসথেসিওলজিস্ট। মুমূর্ষু রোগীর ইনটেনসিভ কেয়ার, জটিল ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর পেলিয়েটিভ কেয়ার সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানেসথেসিওলজিস্টরা। আমাদের দেশে অ্যানেসথেসিয়া
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। তবে গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে। গত ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে,
ফেনীর সোনাগাজীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম ইকবাল হোসেন (৩৫) ওরফে ইকবাল। তিনি পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানা ছাড়াও জেলার পাঁচ থানা ও মীরসরাই থানায় মোট ৩৭টি মামলা রয়েছে। পুলিশ
বিশ্বব্যাপী ক্রিকেট ফ্যানদের জন্য সুখবরই নিয়ে এলো ভারতীয় ক্রিকেট বোর্ড। দিয়েছে ক্রিকেট নস্টালজিকদের স্মৃতির পাতায় ঘুরে আসার অসাধারণ এক সুযোগ। আগামী বছরেই আবার ক্রিকেট মাঠে খেলতে যাবে অবসর নেয়া নামীদামী তারকা ক্রিকেটারদের। সড়কে নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘ওয়ার্ল্ড রোড সিরিজ’ নামক এক নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মুত্তিয়াহ মুরালিধরন, জ্যাক ক্যালিসদের মতো তারকা ক্রিকেটাররা। প্রায় দুই সপ্তাহব্যাপী
ডিসেম্বরে কাউন্সিল, তাই সরগরম আওয়ামী লীগের কার্যালয়; স্বচ্ছ ইমেজধারীরা নেতৃত্বে আসবেন আশা কর্মীদের। তারিখ ঘোষণা করা হয়েছে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের। তাই কেন্দ্রীয় নেতাদের পাশপাশি তৎপরতা বেড়েছে তৃণমূলের নেতাদের। ধানমণ্ডির দলীয় সভাপতির কার্যালয় এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। এসব সম্মেলনে তরুণদের পাশাপাশি স্বচ্ছ ইমেজের প্রার্থীরাই জায়গা করে নেবেন এমনটাই মনে করছেন দলের নেতারা। নভেম্বর জুড়ে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল, এরপরই কেন্দ্রীয় কাউন্সিল আর এর মাঝেই
মুসলমানের মূল্যবান ও একমাত্র সম্বল ঈমান। দুনিয়া ও পরকালের সব কিছুর সঙ্গেই মানুষের ঈমান জড়িত। ঈমানবিহীন যে কোনো কাজই আল্লাহর কাছে মূল্যহীন। তাইতো মানুষ জীবনের অন্তিম মুহূর্তে ঈমান নিয়ে হলেও মৃত্যুবরণ করতে চায়। কেননা ঈমানি মৃত্যুতেই রয়েছে চিরকালীন মুক্তি। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা একজন মুমিন মুসলমানের জন্য প্রশান্তি ও সৌভাগ্যের বিষয়। এর অন্যতম উপায় হলো কুরআন-সুন্নাহভিত্তিক জীবন পরিচালনা করা। বিশেষ করে- >
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার এজাহারে থাকা ১৯ আসামির মধ্যে ১৭ নম্বর আসামি এএসএম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ অক্টোবর) দিনগত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট সদর উপজেলার কড়ই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে সাদাত। তিনি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। বাবা হাফিজুর রহমান রাজশাহী হাজী মোহাম্মদ মোহসিন সরকারি
মানবশিশুকে পশুর কৃমিনাশক দেয়ার দায়ে কামাল তালুকদার নামে এক ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত। কামাল তালুকদার (৫০) নামের ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুরের মিরুখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস পরিচালিত আদালতে এ সিদ্ধান্ত হয়। আদালত সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর মিরুখালী গ্রামের লাইলী বেগম নামে এক গৃহবধূ
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বিছানা, বালিশ, আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে কেনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলমসহ গণপূর্ত অধিদফতরের ১৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে যাচাই-বাছাই ও বিল প্রদানের সাথে জড়িত ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পক্ষ থেকে প্রতিবেদনের মাধ্যমে এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন থেকে সরকারি আবাসিক ভবনে কোনও গ্যাস সংযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তাদেরকে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত
আগামী ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ বিশ্বকাপের কিছু ম্যাচের আয়োজক হতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফেরার পর আজ মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, ‘চেষ্টা করছি, যদি আমাদের নতুন স্টেডিয়ামটি করতে পারি তাহলে বলার জন্য সহজ হবে। নতুন স্টেডিয়ামে কিছু খেলা নিয়ে আসব। তবে সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার বিভাগের সভাপতি এবং দুটি হলের প্রভোস্টসহ সাতজন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান। পদত্যাগ করা চার বিভাগের সভাপতি হলেন, আইন বিভাগের মো. আবদুল কুদ্দুস মিয়া, ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. নাজমুল হক
ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল বাংলাদেশের। আক্রমণ আর রক্ষণে দুর্দান্ত খেলেছেন জামাল ভূঁইয়া আর ইয়াসিন। সুযোগ ছিল ১৬ বছর পর ভারতের বিপক্ষে জয় তুলে নেওয়ার। কিন্তু শেষ মুহূর্তের ওই গোলেই ১-১ গোলের ড্র নিয়ে ফিরলো জেমি ডে’র শিষ্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। খেলা শুরুর