জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। এই ঘটনায় ৮ থেকে ১০ জনের মত আহত হয়েছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ শুভ। সে নর্থ বেঙ্গলের শিক্ষার্থী বলে জানা
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকেই ফেসবুকের বেশ কিছু গ্রুপে ছড়িয়ে পড়ে কয়েকটি ছবি। যেখানে ফাহমির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে মিথিলাকে। পরবর্তীতে জানা যায়, ফাহমির ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। আর সেই পেজ থেকেই ছড়ানো হয়েছে ছবিগুলো। সেইসঙ্গে বিভ্রান্তি ছড়ানো নানা মন্তব্যও করা হচ্ছে পেজ থেকে। সেই উত্তাপে নতুন
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার মাজীদূন নিসা মহিলা মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়। ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে মাজীদূন নিসা মহিলা মাদ্রাসার
রাঙ্গুনিয়ায় ডেকোরেশন দোকানের আলোকসজ্জার বাতির লাইনে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৭টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের বটতল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম গোলাপী বড়–য়া (৩০)। সে ওই এলাকার মিন্টু চৌধুরীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য কাজী আরকান উদ্দিন জানান, পদুয়া ইউনিয়নের উত্তর পাড়া দুধু মিয়া ওরপে বুইজ্জার ছেলে খোরশেদ আলমের পদুয়ার বটতল বাজারের
রেলপথ মন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যে দিন থেকে নির্মাণ কাজ শুরু হবে তার চার বছরের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেতু নির্মাণের কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে।
পদত্যাগ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের অন্য সব দাবি মেনে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজ জানিয়েছে, সোমবার রাতে সরকারের মধ্যস্থতাকারী কমিটি বিরোধীদের রাহবার কমিটি ও মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। চলমান সরকারবিরোধী বিক্ষোভ
হাত না থাকার পরও স্বপ্ন পূরণের স্পৃহা থেমে নেই। পা দিয়ে লিখেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অদম্য মেধাবী মানিক রহমান। মানিক রহমান ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান ময়নার ছেলে। ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষে একটি টেবিলের উপর বসে শুধুমাত্র ডান পা দিয়ে পরীক্ষার খাতায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দেওয়াকে ‘গণঅভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম। এজন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ছাত্রলীগের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য। ফারজানা ইসলাম বলেন, তারা তিন মাস থেকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। আমাদের চিন্তা করতে হবে কারা, কেন কিভাবে
চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ ছাড়া মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট বৈঠকে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পসহ ৪ হাজার ৪৪৭ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামগঞ্জে নদী খাল বিলে অপ্রয়োজনীয় সেতু নির্মাণ বন্ধে এবং জলাধারের পানি প্রবাহ ব্যাহত না করার নির্দেশ দিয়েছেন
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। ফারজানা ইসলাম বলেছেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, আন্দোলনকারীদের পেছনে জামায়াত-শিবির রয়েছে। তারা গত কয়েকদিন ধরে আমাকে
গতকাল সোমবার মডেল-অভিনেত্রী মিথিলা ও নাট্য নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির বেশ কটি অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ মিথিলা-ফাহমিকে নিয়ে ট্রল করছে। শোবিজ অঙ্গনের অনেক নির্মাতা, অভিনয়শিল্পী বিষয়টিকে অন্যায় বলছেন। কারণ কারো ব্যক্তিগত ছবি এভাবে ছড়ানো অপরাধ। এ বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি ‘মিস
আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আদমদীঘিতে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার সেফালি কনভেনশন সেন্টারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদুরতে এলাহি কালের সভাপতিত্বে কর্মী সমাবেশে উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য
গরুর দুধে সোনা আছে, তাই দুধের রঙ হলুদ হয় বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরের টাউনহলে ঘোষ ও গাভীকল্যাণ সমিতির সভায় সোমবার তিনি এ দাবি করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রঙ হলুদ হয়। দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। খবর আনন্দবাজার
নরসিংদীর ঘোড়াশাল বাজারের ৫ টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১০৯ ভরি স্বর্ণালংকার, ২/৩ শ ভরি স্বর্ণ ও নগদ ১৮ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়িরা। ডাকাতের হামলায় আহত হয়েছেন ২ দোকান কর্মচারি। ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন। ডাকাতি হওয়া দোকানগুলো হলো-মুসলিম জুয়েলার্স,
কুমিল্লায় ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকা থেকে পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওই কিশোরীকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি রাতের আধারে ট্রলিতে করে সেখানে ফেলে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার
সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষক-কর্মচারী স্বল্প সুদে গৃহনির্মাণ ঋণ পাবেন। এ সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার অর্থমন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানের বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক প্রতিনিধিসহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সরকারি চাকরিজীবীরা ৫৮ বছর বয়স পর্যন্ত
মাইক্রোসফটের জাপান শাখা তাদের কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন করায় সেখানকার কর্মীদের কর্মক্ষমতা ৪০ শতাংশ বেড়েছে। গত আগস্টে প্রতিষ্ঠানটি সাপ্তাহিক কর্মদিবস ৪ দিন করে একটি পরীক্ষামূলক জরিপ চালায়। পরীক্ষামূলক জরিপের পর চমকপ্রদ ফল পায় মাইক্রোসফটের জাপান শাখা। যে সপ্তাহে সাপ্তাহিক ছুটি তিন দিন ছিল সেই সপ্তাহে কর্মীদের কাজের অগ্রগতি অন্যান্য সপ্তাহের তুলনায় ৪০ শতাংশ বেশি ছিল এবং বৈঠক গুলোও কার্যকরী ছিল। জরিপের নাম
কুমিল্লায় রান্না ঘরে ঢুকে শানু বেগম (৪৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শানু বেগম ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। অভিযুক্ত দেলোয়ার হোসেন হাতিগাড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,
অন্য দেশে কাজ করতে গিয়ে নারীদের যদি যৌন নির্যাতনের শিকার হতে হয়, তবে দেশেই বৈধ পতিতালয় খুলে দেয়া হোক বলে মন্তব্য করেছেন মানবাধিকার বাংলাদেশর মহাসচিব সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি। সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সৌদী আরব সহ বিভিন্ন দেশে প্রবাসী নারী শ্রমিকদের নির্যাতন-খুন বন্ধে প্রশিক্ষণ-নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নারী
রাজধানীর মিরপুর থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৪ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র এবং ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে
দিল্লিতে দূষণের জেরে শুটিং করা কষ্টসাধ্য হয়ে উঠছে বলে দাবি করে সম্প্রতি একটি মাস্ক পরে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লির বাসিন্দাদের পাশাপাশি গৃহহীনদের জন্য প্রার্থনা করারও পরামর্শ দিয়েছেন প্রিয়াঙ্কা। এতেই বেজায় চটেছেন ভারতীয়রা। এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়ছেন তিনি। পিগির ওই ছবি এবং মন্তব্যের পর থেকেই নানা ভাষায় কটাক্ষ করা হচ্ছে তাকে। বলিউড অভিনেত্রীকে বিদেশে তার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ। এতে বলা হয়, ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষায় সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪৫৫ জন
জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এ সময় ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিকসহ অন্তত: ১৫ আন্দোলনকারী। আজ বেলা সাড়ে ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের বেশ কয়েকজনকে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগ তাদের তুলে নিয়ে গেছে। আহতরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস, একই বিভাগের অধ্যাপক মীর্জা তাসলিমা সুলতানা,