
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে জেএসসি ও জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষার্থীরা বেলা ১২টায় নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবেন। মোবাইল থেকে যেভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফল পাওয়া যাবে-

এছাড়া বেলা আড়াইটা থেকে সব জেলা, উপজেলা বা থানায় নিজ নিজ পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd) এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। দুপুর ১২টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল পাওয়া যাবে।
মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে কেউ জেনে নিতে পারবে জেএসসি-জেডিসির ফল (www.educationboardresults.gov.bd) ঠিকানায়।
ইনিউজ ৭১/এম.আর