
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে জেএসসি ও জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীরা বেলা ১২টায় নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবেন।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল

ইনিউজ ৭১/এম.আর