ঘুর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের শনিবারের (৯ নভেম্বর) জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের ছোবল থেকে রক্ষা পেতে জেএসসি ও জেডিসি পরীক্ষার খাতা, প্রশ্নসহ যাবতীয় সরঞ্জাম নিরাপদ স্থানে রাখার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। সব সরঞ্জাম নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে বা বড় ভবনে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। একাধিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যন ও পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার জেএসসি ও জেডিসির
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিনাতুল তানভী ঝুমুরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গত ১০ মাস বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত থাকায় এ পদক্ষেপ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জিনাতুল তানভী ঝুমুর সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী। জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, জিনাতুল তানভী ঝুমুর তাহিরপুরের তরঙ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
ঘুর্ণিঝড় 'বুলবুল' সুন্দর বনের দিকে ধেয়ে আসছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংঙ্খা করা হচ্ছে। শুক্রবারের মধ্য রাতেই গভীর নিম্নচাপ থেকে ঘুর্ণি ঝড়ে পরিনহত হয়েছে বুলবুল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭নং বিপদ সংকেতের কথা জানিয়েছে। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ঝড়টি। এব্যাপারে কালিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর নির্দেশে বিভিন্ন স্থানে সতর্ক হওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তবে ঘুর্ণিঝড় 'বুলবুল' মহা প্লাবন ঘুর্ণিঝড়
চোখে তিনি দেখতে পান না। তাকে চলতে হয় মনের আলোয় আর অন্যের সহযোগিতায়। তবু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আছেন শারমিন। সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর আন্দোলনে অংশ নেয়ার ছবি ও খবর ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শারমিন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার খবর শুনে আর বসে থাকতে পারিনি। আমার পরিবার থেকেও কোনো বাধা নেই। আসলে আমি এমন একটি পরিবারে জন্ম
ভিন্নমতের মানুষের ওপর ছাত্রলীগ-পুলিশলীগ দিয়ে দমন-পীড়ন চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, বর্তমানে ভিন্নমতের মানুষের ওপর দমন পীড়ন চলছে, সেখান থেকে এখন কেউ রক্ষা পাচ্ছে না। সাংবাদিক, ছাত্র, কবি, সাহিত্যিক, লেখক কেউই রক্ষা পাচ্ছে না। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিচিল পূর্ববর্তী এক প্রতিবাদ সমাবেশে এসব কথা
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার (০৮ নভেম্বর) রাত পৌনে ৮টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন থেকে সদরঘাট থেকে কোনো রুটে কোনো নৌযান ছেড়ে যাবে না। শনিবার (০৯ নভেম্বর) আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত
চট্টগ্রামের রাউজানে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ৬০-৭০টি পাখিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মারা যাওয়া পাখিগুলোর মধ্যে আছে বক, শালিক, ময়না ও কাক। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কিশোরকে (১৫) আটক করা হয়েছে। উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখিল গ্রামে শুক্রবার সকালে পাখিগুলোকে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের জামতল এলাকার গাছগুলোতে প্রায় প্রতিদিনই
যে দোআটি আমল করার দ্বারা সব ধরনের দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করা সম্ভব। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপর্যুক্ত দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। আবু উমামা বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ তায়ালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলোও আদায় করে দিলেন। [আবু দাউদ-১৫৫৭ হায়াতুস সাহাবা-৭২৪]
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ফলে মোংলা সমুদ্র বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা জেলার সুন্দরবনের নিকট দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল। সমুদ্র বন্দরে আগামীকাল দমকা অথবা ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এসময়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত
চলতি বছর শুরু হওয়া ডেঙ্গু বিভিন্ন কারণে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বরং বছরব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। কখনও কখনও তা আশঙ্কাজনক পর্যায়েও চলে গেছে। আর ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে সরকারি হিসাবের সঙ্গে বেসরকারি হিসাবের রয়েছে বিপুল পার্থক্য। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হিসাবকে ‘ডেঙ্গু আক্রান্ত প্রকৃত রোগী ও প্রকৃত মৃত্যুর আসল চিত্র’ বলে ধরা যাবে না। তারা বলছেন, সরকারি
পিরোজপুর জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকেই একটানা বৃষ্টি, দেখা যায়নি সূর্যের আলো। ঘূর্ণিঝড়ের কারণে পাড়েরহাট মৎস্য বন্দরের বেশিরভাগ জেলেরাই মাছ ধরতে সাগরে যায়নি। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়েছে। সাইক্লোন শেল্টার প্রস্তুতসহ সকল প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং টাকা, শুকনো খাবার, মেডিকেল টিম রেডি করে রাখা
উপজেলা সদরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সরাইল প্রাতঃবাজার-স্বল্প নোয়াগাঁওআড়িফাইল টিঘরও পানিশ্বর সড়কের বেহাল দশা। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত আর খোয়া ওঠে যাওয়া। সড়কের এই বাজে অবস্থার দরুন এই পথে চলাচলকারীদের বেশ অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। বর্তমান সরকার যেখানে গ্রামে শহরের সুযোগ-সুবিধা প্রদান করতে বধ্য পরিকর সেখানে গ্রামীন এই রাস্তার বেহাল দশার দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার
উপকূলীয় জেলা ভোলায় ঘূর্নিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবেলায় জেলার ৬৬৮ টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে। গঠন করা হয়েছ ৯২ টি মেডিকেল টিম। এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মানুষর্কে সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রচারনা। শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্নিঝড়ের বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক এলাকায় বজলু হাওলাদার নামে একজন ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেছে একই এলাকার মাহাবুব হাওলাদার এবং তার দুই ছেলে হাবিব হোসেন ও আমির হোসেন নামে তিন ব্যক্তি। আহত বজলুকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, আন্দারমানিক এলাকার নিজ বাড়ি থেকে ৮ নভেম্বর শুক্রবার খুব ভোরে প্রতিদিনের মতো বজলু হাওলাদার হিজলা বাসস্ট্যান্ডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে। বিসিএস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে। যা হওয়া উচিত তা হয়নি। আগামী বছর বঙ্গবন্ধুর শত বর্ষপূর্তিতে তা পূরণ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিকভাবে অস্বচ্ছল
ভোলার বোরহানউদ্দিনের এক নার্সারী কারিগরের নাম মো হাবিব। পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামের এক সময়ের বর্গা চাষী মো. হাবিব এখন প্রায় তিন একর জমিতে গড়ে তুলেছেন বিশাল নার্সারী। শুরু থেকেই তিনি সাফল্য পেয়েছেন। এতে একদিকে পরিবারে তার এসেছে আর্থিক সচ্ছ¡লতা। অন্যদিকে তিনি প্রমান করেছেন, অন্য জেলা থেকে গাছের চারা বা কলম না এনে চেষ্টা, একাগ্রতা
ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর এলাকায় চার নম্বর হুশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে হালকা-মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্রে অবস্থানরত অধিকাংশ মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের পোতাশ্রয় শিব বাড়িয়া নদীসহ বিভিন্ন নদীতে অবস্থান নিয়েছে। পায়রা বন্দরে পন্য খালাস বন্ধ রয়েছে। টানা বৃষ্টির কারনে
নোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয়রা অসুস্থ তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, গত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দাতব্য সংস্থার টাকা রাজনৈতিক কাজে ব্যয়ের অভিযোগে ২০ লাখ ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ রায় দেওয়া হয়। ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ রায়ে। এসময় আদালতের পক্ষ থেকে ট্রাম্প ও তার তিন সন্তান দ্বারা পরিচালিত ওই দাতব্য প্রতিষ্ঠানটিকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা চেষ্টা করছি। পেঁয়াজের বাজার এখনই স্থিতিশীল হবে না। আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠলে তারপর পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে। শুক্রবার সকালে রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা রয়েছে। সেটার প্রথম লট ২
এক ম্যাচ পরেই আবারও নিজের আসল রুপ দেখালেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে বিভিন্ন আকার ইঙ্গিতে ছোট করা শেবাগ দিল্লিতে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশ ও মুশফিকুর রহিমের ব্যাপক প্রশংসা করেছিলেন। এমনকি মুশফিককে তুলনা দিয়েছিলেন ধোনির সাথে। কিন্তু বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে বাংলাদেশের বিপক্ষে ভারতের বড় জয়ের পর আবারও নিজের পুরনো রুপে ফিরে গেলেন শেবাগ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি, তুমি কে হে ঘোষণা দেয়ার? সবাই ঘোষণার সাথে সাথে যুদ্ধে নেমেছিল। সুতরাং আর প্রেসক্লাবে নয়, যা হবার রাস্তায় হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের
একই রাতে মাদারীপুরের কালকিনিতে একাট মুদির দোকানে ও একটি বসত বাড়িতে চুরির খবর পাওয়া গেছে। এসময় প্রায় তিন লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। আজ শুক্রবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ সরেজমিন তদন্ত করেছেন। [https://enews71.com/content/post/5dc52c951aab7.jpg] পুলিশ ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া বাজারে মোঃ সিপন তালুকদার নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত একটি দোকান নির্মান
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ