
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২০, ২৩:১৫
খুলনার বিপক্ষে বড় স্কোর দাঁড় করিয়েছে ঢাকা প্লাটুন। আসিফ আলীর ঝড়ো ব্যাটিংয়ে রূপসা পাড়ের দলটি করেছে ১৭২ রান। এর আগে, অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর খেলা শুরু হয়।
টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় খুলনা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি মাশরাফির দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। শুরুতে বিদায় নেন এনামুল হক বিজয়। ১৩ বলে ১৫ রান করে শফিউলের বলে আউট হন। ইনিংস বড় করতে ব্যর্থ দেশসেরা ওপেনার তামিম ইকবাল। খুলনার বিপক্ষে ওয়ানডে স্টাইলে ২৩ বলে ২৫ রান করে মোহাম্মদ আমীরের বলে প্যাভিলিয়নে ফিরেন এই বাঁ-হাতি।
