দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এমন নির্বাচনের মুখোমুখি আর হয়নি বলে বলা হচ্ছে। এর কারণ আজ বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনের ফলাফলের ওপর দেশটির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের প্রশ্নে প্রায় তিন বছর ধরে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গত দু’বছরের মধ্যে এটি দ্বিতীয় সাধারণ নির্বাচন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কনসারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরবে বলে
বাংলায় এনআরসি করতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাব রাজ্যসভায় দিলেন অমিত শাহ। স্পষ্ট জানালেন, বাংলা তো বটেই, গোটা দেশেই হবে এনআরসি। একইসঙ্গে এদিন অমিত আশ্বাস দিয়েছেন, স্বাধীনতার পর থেকে, ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলায় আসা সব উদ্বাস্তু হিন্দুই বিনা প্রশ্নে নাগরিকত্ব পাবেন। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জবাবি ভাষণ দেন অমিত শাহ। তারপর সব সাংসদদের প্রশ্ন করতে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতের ভেতরে ও বাইরে কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে মূলফটকে আদালত চত্বরে প্রবেশের পূর্বে সবার পরিচয়পত্র চেক করে দেখা হচ্ছে। আইনজীবী, সেবাপ্রত্যাশী ও আদালতের কর্মকর্তাদের তল্লাশির মাধ্যমে আদালতে প্রবেশ করতে দেয়া হলেও, অপরিচিত কাউকেই প্রবেশ করতে দেয়া
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল গোটা ভারত। গত সোমবার বিলটি পাস হয়েছিল লোকসভায়, বুধবার ১১৭-৯২ ভোটে পাস হলো রাজ্যসভায়। এরপরই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে দেশটির উত্তর-পূর্বের রাজ্যগুলোতে। আসাম ও ত্রিপুরায় একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালায় পুলিশ। গুয়াহাটিতে জারি হয় কার্ফু। বহু জায়গায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। এছাড়াও
রাজধানীর ফকিরাপুলের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী ফকিরাপুলের কোমর পানির গলির ৫৫ নম্বর হোল্ডিংয়ের পাঁচ তলা বাড়ির চিলেকোঠা থেকে এই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেম ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, স্বামী শহীদ (৩৬) ওই বাড়ির কেয়ারটেকার বা তত্ত্ববধায়ক ছিলেন। তার স্ত্রীর নাম মর্জিনা বেগম (২৪)। পুলিশ আরও
আগামী জানুয়ারি মাসের শেষের দিকে একই দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘ইসি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দুই সিটির তফসিল ও ২০২০ সালের জানুয়ারির শেষ সপ্তাহে ভোটের আয়োজন করবে। পুরো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।’ গণমাধ্যমকে এসব কথা বলেন মো. আলমগীর। নির্বাচন কমিশনের (ইসি)
সামাজিক জীবনে মানুষের চলাফেরায় পরস্পরের দেখা-সাক্ষাৎ হয়। দেখা-সাক্ষাতে একে অপরের কাছে দোয়া চায়। কেউ তার নিজের জন্য দোয়া চায়, আবার কেউ বাবা-মা, ছেলে-সন্তান বা আত্মীয়ের জন্য দোয়া চায়। এসব ক্ষেত্রে একে অপরের জন্য দোয়াও করে। কিন্তু মানুষের চলাফেরায় দেখা-সাক্ষাতে একে অপরের কাছে দোয়া চাইলে কী দোয়া করতে হবে? এ সম্পর্কে হাদিসের নির্দেশনাই বা কী? একবার হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু-এর মা তাঁকে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং। যারা প্রতিপক্ষ, তারা খুব সহজে ছেড়ে দেবে না। ক্ষমতার জন্য তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে। খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ আদালতকে হুমকি দিচ্ছে। মেডিকেল বোর্ডে তাদের পছন্দের ডাক্তার আছে। মেডিকেল বোর্ড রিপোর্ট দিচ্ছে, মির্জা ফখরুল তাতেও সন্দেহ করছে। সবকিছুতে তাদের সন্দেহ। বুধবার
এমন বল কেউ কখনও দেখেনি। দেখে সন্দেহ জাগতে পারে সবারই। এক ওভারে একটি বল ছিল ওয়াইড, আরেকটি ছিল নো বল। যা দেখলে কেউই বিশ্বাস করবে না পেশাদার ক্রিকেটে এমনও বল হয়? যা ইতোমধ্যে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি বিপিএল শুরুর ম্যাচে। সকল বিতর্ককে পেছনে ফেলে মাঠে গড়িয়েছে বিপিএল। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে দ্বিতীয় ওভারে দুটি ডেলিভারিতে সবাইকে অবাক করেছেন
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের তুলনায় কম পারিশ্রমিক পায় দেশি ক্রিকেটাররা। এমন অভিযোগ শুরু থেকে শোনা গেছে। এবারেরও আসরে তেমনি অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহীম। সাবেক এই অধিনায়ক আক্ষেপ নিয়ে বলেন, ‘আমরা সব সময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না। এবার-তো অনেক তাড়াতাড়ি হয়েছে। ভাগ্যক্রমে এবার খেলাটা হচ্ছে এটাই অনেক। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা আশ্বস্ত করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস) কর্তৃক আয়োজিত 'পেশা ভিত্তিক আঞ্চলিক বিতর্ক' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যদের অংশগ্রহণে আজকের বিতর্কের বিষয় ছিলো "আমার জেলায় আমার পেশায় আমিই সেরা এই বাংলায়।" ঘুষখোর সরকারি কর্মকর্তার চরিত্রে বিতর্ক করেন নোয়াখালী অঞ্চলের পিয়াস, রাঁধুনীর চরিত্রে রংপুর অঞ্চলের সাজেদা আক্তার জলি, আম ব্যবসায়ীর
নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ২ (গোপালপুর ভুঞাপুর) আসনের এমপি ছোট মনির, মুক্তিযোদ্ধা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনখুটিয়া এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে প্রায় ৩৩ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। র্যাব-৩ এর মেজর শাহরিয়ার জানান, ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসআই বাচ্চু
শিল্পাঞ্চল আশুলিয়ায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় শ্রমিকলীগ ধামসোনা ইউনিয়ন সভাপতি মোঃ মোক্তার মুন্সীকে দলীয় পদ হতে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার(১০/১২/১৯)ইং সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির কার্যালয়ে আঞ্চলিক কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ বহিস্কারাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে দলীয় ক্ষমতার দাপটে বাংলাদেশ টেক্সটাইল এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক সভাপতি আব্দুল্লাহ
পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে টিনসেট ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রসার সুপারের বিরুদ্ধে। উপজেলার বড় ডালিমা গ্রামের নুর মোহাম্মদ মুন্সি বাড়িতে এ দখলের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার বড় ডালিমা দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল হাকীম প্রায় ৩০ বছর পূর্বে তার পৈত্রিক সম্পত্তি (অছিয়তকৃত) নিজ জমিতে টিনসেট ঘর নির্মাণ করেন। নির্মানের পর থেকে তিনি ওই ঘর
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, ফেনী নদী থেকে ভারত পানি নিলে দেশের কোনো ক্ষতি হবে না। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফেনী নদীর পানিপ্রবাহ ও নদী তীরের মানুষের জীবন-যাপন, কৃষি ব্যবস্থাপনা ও পরিবেশ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ফেনী নদী তীরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। শিরীন আখতার বলেন, ফেনী
বিপিএল শুরুর আগের দিন অন্যবার শেরে বাংলা ও তার আশপাশে যে উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে, এবার তার ছিটেফোঁটাও ছিল না। অন্য সময় খেলা মাঠে গড়ানোর আগের দিন বিকেল থেকে অনেক রাত অবধি হোম অব ক্রিকেটের বাইরে অপক্ষেমান দর্শক, ক্রিকেট অনুরাগিদের ভিড় চোখে পড়তো। গতকাল (মঙ্গলবার) তা ছিল না। জটলা বেধে খেলা নিয়ে কথাবার্তা দূরের কথা, স্টেডিয়ামের দিকে তাকিয়ে ভেতরে কী হচ্ছে?- তা
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে, বরিশালের হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য সেবা অফিসার রূপালী মন্ডল এর সভাপতিত্বে ১১ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায়, বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুরের মোল্লা বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
ঢাকার কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ১০ ইউনিট কাজ করছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী মো. জাহিদ সংবাদমাধ্যমকে জানান, আগুনে দগ্ধ হয়ে ২৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে
মাদারীপুরের কালকিনিতে এনায়েত হোসেন নামের এক স্কুল শিক্ষকের অপকর্মের ঘটনার ভিডিও ফাঁস হয়েছে। এবিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর তা নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন মহলের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় সৃস্টি হয়েছে। তবে ভিডিও ফাঁস হওয়া সত্বেও রহস্য জনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ। এ দিকে ওই শিক্ষকের বিচারের দাবীতে আজ সোমবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) ইস্যুতে বিক্ষোভ করছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মানুষ। যার জেরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসাম ও ত্রিপুরা রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দ বলেন, ত্রিপুরার কাঞ্চনপুর ও মানু জেলায় দুই দল এবং আসামের বঙ্গাইগাঁও জেলায় এক দল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কোনো দূষিত রক্ত দলে রাখা হবে না। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্তের সঞ্চালন করা হবে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিএনপি দেশের সংখ্যালঘুদের কাছে জনপ্রিয়’ বিএনপির মহাসচিব
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। বুধবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে এ রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি ৫ ডিসেম্বর
ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় ৩ মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। বুধবার বিকেল ৪টা ৩৫ মিনিটে এই অগ্নিসংযোগর ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫ টার মধ্যে হাইকোর্টের একটা