শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মহামারি ঠেকাতে সাহায্যের আকুতি চীনের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭

শেয়ার করুনঃ
মহামারি ঠেকাতে সাহায্যের আকুতি চীনের

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চীনে। ২০০৩ সালের সার্স মহামারির চেয়ে করোনাভাইরাস গুরুতর আকার ধারণ করায় পরিস্থিতি সামলাতে দেশটির সরকার জরুরিভিত্তিতে মেডিকেল সরঞ্জাম এবং সার্জিক্যাল মাস্ক প্রয়োজন বলে জানিয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তের পর এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৬২ জনের। সোমবার পর্যন্ত নতুন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৫ জনে।

wuhan

আরও

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ
ডিসেম্বরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার একদিনে সর্বোচ্চসংখ্যক ৫৭ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রাণীর দেহ থেকে মানুষের মাঝে সংক্রমণ ঘটিয়েছে নতুন এ ভাইরাস।

তখন থেকে এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৪টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য সংকটে জরুরি অবস্থা জারির পর বিশ্বের অনেক দেশ চীন থেকে আসা মানুষদের প্রবেশে নজিরবিহীন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের বাইরে রোববার করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের প্রাণহানি ঘটেছে ফিলিপাইনে।

jagonews24

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, এই মুহূর্তে চীনের জন্য জরুরিভিত্তিতে মেডিকেল মাস্ক, সুরক্ষা স্যুটস এবং চিকিৎসকদের নিরাপত্তা চশমা দরকার।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭
গুয়াংডং-সহ দেশটির যেসব প্রদেশের বাসিন্দা ৩০ কোটির বেশি সেসব শহরে ভাইরাসের বিস্তার ঠেকানোর প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশটির কারখানাগুলোর দিনে মাত্র ২ কোটি মাস্ক তৈরির সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন চীনের শিল্প-প্রতিষ্ঠানবিষয়ক বিভাগের মুখপাত্র তিয়ান ইউলং।

wuhan

তিনি বলেন, কর্তৃপক্ষ ইউরোপ, জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে মাস্ক আনার পদক্ষেপ নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, হাঙ্গেরি-সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ মেডিকেল সহায়তায় হাত বাড়িয়েছে।

অর্থনীতিতে করোনাভাইরাসের কষাঘাত

উহানের নতুন এই ভাইরাস দেশটির অর্থনীতিতে ক্রমবর্ধমান ভারি প্রভাব ফেলছে। পুরো চীনজুড়ে ব্যবসা-বাণিজ্য প্রায় থমকে গেছে। বিশ্বের প্রভাবশালী বেশ কিছু কোম্পানি চীনে তাদের কল-কারখানার উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্বের ৬০টিরও বেশি দেশ চীন ভ্রমণে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে।

jagonews24

এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার সাংহাই স্টক এক্সচেঞ্জ (এসএসই) খোলা হয়। দিনের শুরুতেই সূচক পড়ে গেছে প্রায় আট শতাংশ; যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। উদীয়মান শিল্পনগরী হিসেবে পরিচিত চীনের উহান শহর এখন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। ভাইরাস সংক্রমণের তীব্র আতঙ্ক শহরটিতে কার্যত অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন সেখানকার বাসিন্দারা।

শহরটির চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা রোগীদের সেবা দিতে হাঁপিয়ে উঠছেন। সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, ৮ হাজার ৩০০ কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত ৬৮টি মেডিকেল টিমকে উহান থেকে হুবেইয়ে ফিরিয়ে নেয়া হয়েছে। সেখানে নতুন করে চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীদের পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তীব্র চাপের মুখে চীন সরকার উহানে করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দুটি হাসপাতাল নির্মাণ করছে। মাত্র ১০ দিনে নির্মিত এক হাজার শয্যার একটি হাসপাতালে সোমবার থেকে করোনার চিকিৎসা শুরু হয়েছে। এই হাসপাতালে দেশটির সামরিক বাহিনীর প্রায় ১ হাজার ৪০০ কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

ভ্রমণে লাগাম

চীনে এমন এক সময় এই ভাইরাসের বিস্তার ঘটে; যখন লাখ লাখ চীনা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে পাড়ি জমান নতুন চন্দ্রবর্ষ উদযাপনের জন্য। সপ্তাহব্যাপী নতুন চন্দ্রবর্ষ উদযাপন আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার শেষ হয়েছে। সংকট মোকাবিলায় দেশটির সরকার এক সপ্তাহের ছুটি বাড়িয়ে ১০ দিন করে।

jagonews24

এই ছুটি শেষ হয়ে গেলেও সাংহাই-সহ দেশটির প্রধান প্রধান কিছু শহর তা বৃদ্ধি করেছে। দেশটির অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। সোমবার চীনের পরিবহন মন্ত্রণালয় বলছে, ছুটি শেষে কোটি কোটি মানুষ কর্মক্ষেত্রে ফেরার কথা থাকলেও রোববার রাস্তাঘাট ছিল জনমানব শূন্য। প্রায় ৮০ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে যোগ দেয়নি।

সিনহুয়া বলছে, ট্রেনে এবং বিমানে ভ্রমণ কমে গেছে যথাক্রমে ৭৪ শতাংশ এবং এক পঞ্চমাংশ। ভ্রমণ এড়াতে অনেক কোম্পানি বাসায় থেকে কর্মীদের কাজের প্রস্তাব দিয়েছে। তবে অনেক কোম্পানি এখনও বন্ধই রয়েছে।

বিস্তার বন্ধ হচ্ছে

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে। বিদেশিদের মধ্যে যারা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন; তাদের প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইসরায়েল। এমনকি নিজ দেশের নাগরিকদের ভ্রমণেও সতর্কতা জারি করা হয়েছে।

jagonews24

এছাড়া ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। চীন থেকে ফেরত আনার পর বেশ কয়েকটি দেশ নাগরিকদের কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে। চীনে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কিছু দেশের বিমান পরিবহন সংস্থা।

করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ সহায়তা না করে সতর্কতা জারি করে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে বলে সোমবার অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হুয়া চুনিং বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে। মঙ্গোলিয়া, রাশিয়া এবং নেপাল ইতোমধ্যে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। আধা-স্বায়ত্তশাসিত হংকং দুটি ছাড়া চীনের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

 

সর্বশেষ সংবাদ

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের অস্থিরতা সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে আগামী চার মাসে এই মজুত বাজারে সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। জি-৭ নেতারা জানিয়েছেন, বাজার স্থিতিশীল

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

ইয়েমেনে হুথিবিরোধী অভিযানে এক লাখ সেনা নামাবে সৌদি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের উদ্ধৃত করে বলা হয়েছে, রিয়াদ লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে দুটি কৌশল বিবেচনা করছে। একটিতে প্রণালি ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সীমিত অভিযান, অন্যটিতে ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। সামরিক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাতের মধ্যে তেহরানের ওপর সামরিক চাপ বাড়াতে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট বিশাল স্ট্রাইক গ্রুপসহ স্যান ডিয়েগো ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটি ইরানের আশপাশের এলাকায় মোতায়েন করা হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুজভেল্টের পাশাপাশি ইউএসএস ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ, হুথিদের অস্বীকার

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ, হুথিদের অস্বীকার

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। তবে হুথিরা অভিযোগটি সরাসরি অস্বীকার করে একে মিথ্যা ও সাজানো দাবি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মদিনার প্রধান একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনায় একটি ট্রান্সফরমার বিকল হয়। তবে

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আলোচিত ‘বৃহৎ ষড়যন্ত্র’ তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন আইনজীবী কার্ট ওলসেন। তবে তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করছেন না। জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তিনি বিভাগে বহাল থাকবেন বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে ওলসেনের একটি ই-মেইলকে ভুলভাবে ব্যাখ্যা করে ধারণা করা হয়েছিল, তিনি পুরো বিচার বিভাগ থেকেই পদত্যাগ করছেন। পরে তিনি বিষয়টি পরিষ্কার করেন। ওলসেন