ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দানিছুর রহমান বাবু রাজমিস্ত্রিকে সভাপতি করায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ১৩ ছাত্রলীগ নেতাকর্মী। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ কমিটিতে। চলতি বছরের ৩ জানুয়ারি কমিটি গঠনের দুই সপ্তাহ পর গতকাল শনিবার কমিটি থেকে পদত্যাগ করেন ছাত্রলীগের নেতারা। পদত্যাগের আগে জেলা ছাত্রলীগ নেতাদের বিষয়টি অবহিত করেন তারা। একই সঙ্গে সাংবাদিকদের কাছে এ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট চালু হচ্ছে। এটি চালু হলে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে না ই-পাসপোর্টধারীদের। মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যেই দেশ-বিদেশের ই-গেট দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারবেন ই-পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা। আগামী ২২ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে বিভাগীয় পাসপোর্ট, ভিসা অফিস আগারগাঁও, পাসপোর্ট অফিস উত্তরা
ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য আজ রবিবার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিশ্চিত করেছেন। সম্প্রতি শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেওয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক
বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) বিষয়কোড অন্তভর্‚ক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১০ বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভাগ বিষয় কোড না দেয়া পযর্ন্ত একাডেমিক ক্লাস বর্জনের পাশাপাশি দাবি আদায় না পর্যন্ত মানববন্ধন করার ঘোষণা দেয় বিভাগের
শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ রুলটি জারি করেন। একইসঙ্গে ধর্ষণের ঘটনায় কারও মৃত্যু ঘটলে সেক্ষেত্রে আইনে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবনের সাজার যে বিধান রয়েছে, সেই যাবজ্জীবন
ফরিদপুরে আগুনে পুড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা আদুরী (৫)। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্র ও
ব্রাক্ষণবাড়িয়া জেলায় সরাইল উপজেলার সদরে উচালিয়াপাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন ও এতিমখানায় এতিম,অসহায়, গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ পঞ্চমী মাঘের দিন। গ্রামীণ জনপদে মাঘ শীতের দাপট নিয়েই আসে। বিশেষ করে দেশের হাওরঞ্চলে কাঁপন ধরানো শীতের হাওয়া আর মাঘেশীতের ছোবলে কাহিল হয়ে পরে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধতে থাকে। কষ্ট দায়ক কিছু শৈত্য প্রবাহ আর
প্রধানমন্ত্রী উদ্যোগ নেয়ার পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সাত বছরের মধ্যে মূল্য সূচকের সবচেয়ে বড় উত্থান হয়েছে রোববার। এতে একদিনেই ১৫ হাজার কোটি টাকার ওপর বাজার মূলধন ফিরে পেয়েছে ডিএসই। প্রধান মূল্য
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় এই দার্জশিট দাখিল করা হয়। আজ রোববার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা এ অভিযোগপত্র
শেরপুরের শ্রীবরদীতে বয়স্ক ভাতা কার্ডের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এক অশীতিপর বৃদ্ধ। বয়সের ভারে ন্যুয়ে পরা এ বৃদ্ধের নাম আবেদ আলী (৮৮)। তিনি শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোশাইপুর গ্রামের মৃত তমির আলীর ছেলে। সহায় সম্পত্তি বলতে এক চিলতে পৈত্রিক ভিটেতে ঘর তৈরী করে কোন রকম মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। সেখানেই তিনি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায়নি। শনিবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হুথি যোদ্ধারা আরব জোটের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এসব সেনা নিহত হন। ইয়েমেনের মা’রিব প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমসহ নানা সূত্র থেকে
চলতি বছরে হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা। আজ রোববার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক নিশ্চিত করেছেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)
আগামি ২২ জানুয়ারি (বুধবার) থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট কার্যক্রম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের মধ্যদিয়ে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যেই দেশের সর্বত্র ই-পাসপোর্ট চালু হবে। প্রথম এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। প্রতিদিন
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা বারোটার দিকে কুয়াকাটা সৈতকের পশ্চিশ পাশের মাঝি বাড়ির পয়েন্টের সী-বিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থাণীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে সৈকতে উপুড় হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি সাগর থেকে সৈকতের
আজকে আমার আলোচনা হলো আপনাদের কাছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে সবাই সংকেপে জেনে নিন! পবিত্র কোরআন মহান আল্লাহ তায়ালার বাণী। যা মানুষের প্রয়োজনের জন্য নাজিল করা হয়েছে। পাশাপাশি আল্লাহ শুরুতেই এর সত্যায়ন করেছেন যে, এ কিতাবে কোনো সন্দেহ সংশয় নেই। কোরআনের মধ্যে এমন কোনো কিছু নেই যা মানবজাতির কল্যাণে লিপিবদ্ধ হয়নি। এ জন্যই আল্লাহ এ কোরআনকে মানব জাতির হিদায়াত ও জীবন বিধান হিসেবে
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের দুই শিক্ষক গতকাল আসরের পর থেকে নিখোঁজ। এ পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ওই দুই মাদরাসাশিক্ষকের নাম মুফতী রিজওয়ানুল কবীর সানীন এবং মুফতী শরীফ মালিক। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের অন্য একজন শিক্ষক মাওলানা আতাউর রহমান এ খবর নিশ্চিত করেছেন ফাতেহ টুয়েন্টি ফোরকে। তিনি জানান, গতকাল আসরের পর মাদরাসা থেকে ব্যক্তিগত
রাজধানীর ৫৪ নং ওয়ার্ডের তুরাগের অধিকাংশ রাস্তাঘাট ও ড্রেনের বেহাল দশায় জন চলাচলের বিঘ্ন ঘটছে । ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পড়তে হচ্ছে । সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়, ভাঙ্গা রাস্তায় গাড়ি চলাচল সহ মানুষ চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, বর্তমান ঢাকা উত্তর সিটির ৫৪ নং ওয়ার্ডে রয়েছে একজন কাউন্সিলর একজন সংরক্ষিত নারী কাউন্সিলর। ১১ মাস হয়েছে এলাকা গুলো ঢাকা
নতুন রোগ ‘নোবেল করোনাভাইরাস’ এর ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীনের হোবে প্রদেশের হুওয়ান শহরে শ্বাস-প্রশ্বাসজনিত (নিউমোনিয়া) এ রোগটি চিহ্নিত হয়। ইতোমধ্যেই এ রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু ও কমপক্ষে ৪৫ জনের অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১০ জানুয়ারি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য নতুন এ রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে
ক্রেতা সংকটের কারণে কিছু দিন আগেই ভয়াবহ দরপতনের কবলে পড়ে শেয়ারবাজার। দফায় দফায় দাম কমিয়েও অনেক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে পারছিলেন না বিনিয়োগকারীরা। এখন সেই সব কোম্পানির শেয়ার দফায় দফায় দাম বাড়িয়েও কেনা যাচ্ছে না। সম্প্রতি শেয়ারবাজারে বড় ধরনের ধস নামায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে
নিয়মিত ভাবে গুগল ম্যাপে আসছে নানা ফিচার। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই ন্যাভিগেশন অ্যাপ। এবার ট্যাক্সিতে উঠার সময় কাজে লাগবে গুগল ম্যাপের নতুন ফিচার। নতুন ফিচার ট্যাক্সি চড়ার সময় ড্রাইভার কোন কারণে অন্য পথে চললে সতর্ক করে দেবে গুগল ম্যাপ। যে সব মানুষ নিয়মিত ট্যাক্সিতে যাতায়াত করেন তাঁদের জন্য নতুন ফিচার কাজে
এই বসন্ত থেকেই যুক্তরাজ্যের ডিউক ও ডাচেস অব সাসেক্স উপাধি আর ব্যবহার করতে পারবেন না প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। রানি দ্বিতীয় এলিজাবেথ এ বিষয়ে সম্মতি দিয়েছেন। রাজপরিবারের বরাত দিয়ে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে। শনিবার হ্যারি-মেগান দম্পতি জানান, যুক্তরাজ্যে তাদের ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে যে অর্থ ব্যয় হয়েছে, তা তারা শোধ করবেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তারা এখন থেকে
মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত একর কৃষিজমিতে অবাধে চলছে পুকুর তৈরি। আর একৃষি জমি নষ্টের হাত রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন কৃষকরা। সরেজমিন ও কৃষক সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর,কাজীবাকাই,বালিগ্রাম,সিডিখানওএনায়েতনগর সহ উক্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষিজমি নষ্ট করে মাটিকাটা ভেকু দিয়ে বেশী লাভের আসায় বড় বড় পুকুর তৈরি করছেন এলাকার প্রভাবশালী মহল। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক কৃষক
লাখো মুসল্লীর অংশগ্রহণে আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মাহর ইহকালীন শান্তি, ঐক্য, দেশ-জাতির সমৃদ্ধি, কল্যাণ কামনা ও পরকালীন মুক্তির আবেদনের মধ্যদিয়ে শেষ হলো এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা। রোববার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজাম উদ্দিন মার্কাজের মুরব্বি মাওলানা জামশেদ। এসময় মোনাজাতে অংশ নেয়া লাখ লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে
নিজামউদ্দিন মারকাজের সা’দ অনুসারীদের আয়োজনে গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিশ্ব ইজতেমা। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। ইজতেমায় অংশ নিয়েছেন সাকিব আল হাসানসহ কয়েকজন ক্রিকেটার। তারা বিদেশি নিবাসে অবস্থান নিয়ে শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন। বিশ্ব ইজতেমায় ক্রিকেটাররা [https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/01/19/image-123788-1579406330.jpg] ইজতেমা ময়দানে এখন রয়েছেন সাকিব আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম ও শাহরিয়ার নাফীস।