শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অপরাধীর কোনও দল নেই: সংসদে প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২০, ০:৩২

শেয়ার করুনঃ
অপরাধীর কোনও দল নেই: সংসদে প্রধানমন্ত্রী

অপরাধী যতই বড় হোক তার বিচার হবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অপরাধীর কোনও দল নেই, তার পরিচয় কেবলই অপরাধী এবং অপরাধী যত শক্তিশালীই হোক না কেন তার বিচার হবেই। বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত আসনের গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী বর্তমানে রোম সফরে রয়েছেন। সংসদের বিধি অনুযায়ী যেকোনও সংসদ সদস্য অনুপস্থিত থেকেও তার লিখিত বক্তব্য উপস্থাপন করতে পারেন।

প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে এবং প্রভাবমুক্ত থেকে বিচারকাজ পরিচালনা করছে। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগ জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আমরা জনগণের মাঝে এই বিশ্বাস প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গত পাঁচ বছরে বিচার বিভাগ দেশের বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, সিলেটের শিশু রাজন ও খুলনার শিশু রাকিব হত্যা মামলা, নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুন মামলা এবং জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলাসহ চাঞ্চল্যকর মামলাগুলোর রায় প্রদান করেছে। তাছাড়া হলি আর্টিজান বেকারিতে হামলা করে দেশি-বিদেশি নাগরিকদের হত্যা করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং জঙ্গিবাদকে উসকে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। হলি আর্টিজান মামলায় ৭ জন আসামির মৃত্যুদণ্ডের রায় প্রদান করে বিচার নিষ্পত্তির মাধ্যমে এই চক্রান্তকে রুখে দেওয়া সম্ভব হয়েছে।

আরও

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

প্রধানমন্ত্রী বলেন, ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা, ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুমাইয়া রিশা হত্যা মামলা, সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীবের মামলা, গাইবান্ধার সংসদ সদস্য লিটন হত্যা মামলাসহ বহুল আলোচিত মামল দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, এসব হত্যাকাণ্ড শুধু আলোচিত ঘটনাই নয়, এসব হত্যাকাণ্ড মানুষের সামাজিক ও নৈতিক অবক্ষয়েরই নামান্তর। কিন্তু আমরা বিচার বিভাগের মাধ্যমে দ্রুততার সঙ্গে এসব মামলার বিচারকাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি, ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শেখ হাসিনা বলেন, প্রকৃত দোষী আসামিরা যাতে সাজা পায় এবং নিরাপরাধ, নিরীহরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে আমরা বিচার বিভাগে নানামুখী সংস্কার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছি। সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ যেখানে যায়, সেখানেই সম্মান পায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরকারি দলের মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদ গঠন করা হয়েছে। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা নির্বাচিত হয়েছেন। এই ব্যবস্থার পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদ গঠনের কোনও পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

চীনের হুমকির মাঝে তাইওয়ানে পৌঁছাল মার্কিন এফ-১৬ভি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিক অপসারণ শুরু

দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিক অপসারণ শুরু

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

এ সম্পর্কিত আরও পড়ুন

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের তিন লরি

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী তিনটি লরি। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান নিয়ে গাড়িবহরটি সেখানে পৌঁছেছে। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার থাকছে দাতার

জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৬’ পাসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরে যুক্ত হয়েছে নতুন ব্যবস্থা। এতে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ পদ্ধতিতে সম্পত্তির মালিকানা গ্রহীতার কাছে গেলেও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ ও ব্যবহার করতে পারবেন। আইনটি ১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন করে প্রণীত ২০২৬ সালের ১০৫ নম্বর আইন এবং অবিলম্বে কার্যকর হয়েছে। নতুন ১২২ক ধারায় পিতা-মাতা সন্তানকে, দাদা-দাদি

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য

এনআইডি পাসপোর্টে যুক্ত হবে বিবাহের তথ্য

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে, বাল্যবিবাহ ও ভুয়া নিবন্ধনের মতো ঘটনা প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয়

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

বাংলাদেশকে শক্তিশালী ইনভেস্টমেন্ট হাব করতে চায় সরকার

বাংলাদেশকে একটি শক্তিশালী বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সমতা, স্বচ্ছতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী জানান, সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী একটি বহর রওনা হয়েছে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে তিনটি বিশেষ লরিতে করে রূপপুরের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া শুরু হয়। ইউরেনিয়াম পরিবহনের পুরো পথে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, পুলিশ ও বিভিন্ন