ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ শাখা-এসবির এক সহকারী পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সহকারী পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউন্সিলর
৯২ বছর বয়সী ইউরোপের বেলজিয়ামের প্রবীণ নারী জর্জেট লেপল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের সৌন্দর্য দেখে প্রতিবেশীর অনুপ্রেরণায় তিনি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন। ৯২ বছরের বৃদ্ধা জর্জেট পেপল এখন ‘নূর ইসলাম’। প্রবীণ নারী জর্জেট লেপলের ৫০ বছরের প্রতিবেশী মুহাম্মাদ ও তার পরিবার। জর্জেটের মেয়ে ছাড়া পরিবারের কোনো সদস্য জীবিত না থাকার কারণে তিনি মুহাম্মাদের স্ত্রী ও তার পরিবারের সঙ্গে বসবাস
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘পদদলিত’ হয়ে ১৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত আরও ৩৯ জন। স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নাইরোবির পশ্চিমাঞ্চলের কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে স্কুল ছুটির সময় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা হুড়োহুড়ি
দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেসব পিএইচডি ডিগ্রি দেয়া হয়েছে সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না তা যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো যত পিএইচডি ডিগ্রি দিয়েছে তা আগামী ৩ মাসের মধ্যে যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত বিষয়ে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ
শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সেখান থেকে সরাসরি চলে আসেন সচিবালয়ে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের। এ সময়ও তার বাম হাতে ক্যানুলা লাগানো ছিল। এদিন দুপুর ১২টার দিকে সরাসরি সচিবালয়ে এসে ব্রিফিং করেন সরকারের প্রভাবশালী এ
কর্মকর্তাদের বিদেশ সফরের হিড়িক থামছে না। এবার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কাজের জন্য ‘প্রশিক্ষণ কোর্সে’ ১০০ জন যাবেন ফিলিপাইন। একই প্রকল্পের আওতায় ‘শিক্ষা সফরের’ জন্য আরও ৩০ জন যাবেন ইউরোপের কোনো এক দেশে। শুধু তাই নয়, এ উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবিত ১ হাজার ২৩৭ কোটি টাকার প্রকল্পে বিভিন্ন খাতে মাত্রাতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের জন্য
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন দুর্বৃত্তের কোপে আহত সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাংবাদিক সুমন ও যুবদল নেতা সাদ্দাম হোসেনকে দেখতে যান তারা। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীর হামলায় আহত হন আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। পরে আহত অবস্থায়
ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে ৫২ জন এসএসসি পরীক্ষার্থীকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তথ্যটি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। ওসি জানান, সকাল ৯টার দিকে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাসটি খাদ পড়ে যায়। এ সময় তিন শিক্ষার্থী গুরুতর
র্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২০ইং রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ০১ জন সক্রিয় সদস্য ১। খন্দকার আশরাফুল জান্নাহ (১৭), পিতা- খন্দকার আমিনুর রহমান, সাং- ভাটি লক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর‘কে আটক করে। [https://www.enews71.com/content/post/5e3922a0a791f.jpg] এ সময় আটককৃত ব্যক্তির নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত ০১টি
বাজারে গ্রামীণফোনের যে সিম আছে তা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এ সিম শেষ হওয়ার পর নতুন করে আর কোনো জিপি সিম পাবেন না গ্রাহকরা। অথাৎ আগামী দুই সপ্তাহ পর বাজারে গ্রামীণফোনের সিম (০১৭ ও ০১৩ নম্বর সিরিজ) পাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজম। সোমবার (৩ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের কৃতিসন্তান বর্ষীয়ান নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ হৃদরাগে আক্রান্ত হয়ে ঢাকা কমিনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাদত শঙ্কামুক্ত থাকলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। জাতীর সূর্যসন্তান ও আওয়ামী লীগের প্রবীণ নেতার দ্রুত সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার। ইনিউজ ৭১/এম.আর
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা লামিয়া-১ নামের ইট ভাটার ইটের তৈরি ১৩৫ ফুট উচ্চতার চিমনিটি সম্পূর্ণ ধসে পরেছে। তবে এতে কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ঘটনার স্থানে গিয়ে দেখা গিয়েছে, শ্রমিকরা চিমনিটির ধসে পরার স্থানটি পরিষ্কার করায় ব্যস্ত রয়েছে। তবে তারা কোনো কথা বলতে রাজি হয়নি। ভাটাতিতে লক্ষ্য করা গিয়েছে , এই ভাটাটি আদৌ
ভারতের নয়াদিল্লির পরিবর্তে ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য ভ্রমণের ভিসা আবেদন প্রক্রিয়াকরণের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ কিথ ভাজ। তার বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানানো হয়। কিথ ভাজ ২০১৯ সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার আগে দীর্ঘ ৩২ বছর ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য হিসেবে কাজ করেন। ব্রিটেনের
জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশি ছাত্রদের আগ্রহ বাড়াতে চায় ওই দেশের সরকার। বর্তমানে জার্মানিতে প্রায় চার লাখ বিদেশি ছাত্র পড়াশোনা করছে। এর মধ্যে বাংলাদেশি আছে ৩ হাজার ২২০ জন। বাংলাদেশি ছাত্রের সংখ্যা আরও বাড়াতে জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছে ওই দেশের সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) জার্মান দূতাবাসে শিক্ষা বিষয়ক এক প্রেস কনফারেন্সে জার্মান শিক্ষা কর্মকর্তা কাতা লাস বলেন,
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে চীনে। ২০০৩ সালের সার্স মহামারির চেয়ে করোনাভাইরাস গুরুতর আকার ধারণ করায় পরিস্থিতি সামলাতে দেশটির সরকার জরুরিভিত্তিতে মেডিকেল সরঞ্জাম এবং সার্জিক্যাল মাস্ক প্রয়োজন বলে জানিয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্তের পর এই ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৬২ জনের। সোমবার পর্যন্ত নতুন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে
বিদেশ গমনাগমনে এখন থেকে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে, যা আগে ছিল পাঁচ হাজার ডলার। জানুয়ারি থেকে ভ্রমণে বছরে নেওয়া যাবে ১২০০০ ডলার। বিদেশে যাওয়া-আসায় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করে সোমবার বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। বিদেশ গমনাগমনে সঙ্গে রাখা অর্থের অঙ্ক বাড়িয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৫ হাজার ডলার করা হয়েছিল। এদিকে বিদেশ গমনাগমনে বছরে ১২ হাজার ডলার
প্রচন্ড শীতের প্রকোপে কেউ কেউ গড়ম কাপড় ও আগুনের তাপ দিয়ে নিজেদেরকে রক্ষা করছেন। আবার কেউ কেউ বাসা বাড়ি থেকেও বের হচ্ছে না। এমন কি গরমের উষ্ণতা পেতে গোসল করা থেকে নিজেকে দুরে রাখছে অথচ এই প্রচন্ড শীতের মাঝেও প্রকৃত ঈমানদারের কাছে বরাবরের মত এবারও হেরে যাচ্ছে বরফজমানো শীত। গতকাল থেকে স্যোসাল মিডিয়া গুলোতে একটি স্থির চিত্র ভাইরাল হতে দেখা গেছে,
গোটা চীনকে একঘরে করেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অর্থনৈতিক সমৃদ্ধ দেশটি। চীনের খাদ্য ও ভারি শিল্প নির্মাণ হয় করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশ থেকেই। ফলে, খুব শিগগিরই তাদের কঠিন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজারেরও বেশি ব্যক্তির দেহে এ ভাইরাস
আবারও সময় বাড়ল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ব্যবসায়ীদের দাবির মুখে মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে। সোমবার সন্ধ্যায় শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই
দু'দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার পটুয়াখালী যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নেবেন। এ ছাড়া তিনি পটুয়াখালীর দুমকী ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তার সফর উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, রাষ্ট্রপতি আজ বিকেল ৪টায়
আজ ৪ ফেব্রুয়ারি, ‘বিশ্ব ক্যান্সার দিবস’। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। ‘আই এম অ্যান্ড আই উইল’ অর্থাৎ আমি আছি, আমি থাকব, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস ২০২০। ক্যান্সার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। শরীরের যে কোনো অঙ্গেই এ রোগ হতে পারে। সারা বিশ্বে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির আমন্ত্রণে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
মানবজাতিকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো তার ইবাদত করা। এ কথা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। কুরআনে এসেছে- ‘আমি জিন ও মানবজাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। (সুরা যারিয়াত : আয়াত ৫৬) এ আয়াতের আলোকে বলা যায়, মানুষের প্রতিটি কাজই হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্যায় না ছেড়ে ভালো কাজ করে যাওয়া ইবাদত নয়। আল্লাহ তাআলা যেসব বিষয় থেকে মানুষকে বিরত