ভারতে ক্ষমতাসীন বিজেপিকে আটকাতে মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের ২০ মন্ত্রী পদত্যাগ করেছেন। ইন্ডিয়া টুডের বরাতে জিনিউজ জানিয়েছে, সবার পদত্যাগপত্রই গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ফলে নতুন করে মন্ত্রিসভা গঠন করতে চলেছেন কমলনাথ। কমলনাথ বলেছেন, সন্ত্রাসীদের সাহায্যে অচলাবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। ওদের সফল হতে দেব না। ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকাল থেকেই মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে থাকে। কংগ্রেসের বিধায়করা হঠাৎ করে লাপাত্তা
ভোলার বোরহানউদ্দিনে ‘দূযোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে সম্পদ ও জীবণের ঝুঁকি’ শ্লোগানে সারম্ভরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু পত্রপত্রিকা ও বিএনপি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আসলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছাড়ানোর মতো কিছু হয়নি। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিবও করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে বলেছেন। আসলে বিএনপি করোনা নিয়ে রাজনীতি
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই কারণে চেয়ার হারাচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলনকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। মাহবুব কবির মিলনকে স্বপদে রাখতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (০৯ মার্চ) মানবন্ধন করেছে সাধারণ মানুষ। বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ মন্তব্য করেছেন, দুই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছ্বাসে মুক্তির পতাকাতলে" স্লোগান কে সামনে রেখে স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূরন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি
ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ইলিশের অভায়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ১১ জেলেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. বশির গাজী এ দন্ডের আদেশ দেন। এছাড়া প্রায় ৬৫ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। মেঘনা নদী থেকে আটক করা কারাদন্ডপ্রাপ্তরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের রাকিব (২০), জামাল হোসেন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণে সচল থাকা স্ক্যানারটিও বিকল হয়ে গেছে। তিনটি স্ক্যানারের মধ্যে আগে থেকেই দু’টি বিকল ছিল। এবার সচল স্ক্যানারটি সোমবার (৯ মার্চ) রাতে বিকল হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীদের করোনা শনাক্তে এখন হ্যান্ডহেল্ড ইনফারেড স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। করোনা, জিকা, ইবোলা ও নিপাহসহ অনেক সংক্রামক ব্যাধির প্রাথমিক লক্ষণ জ্বর। কোনও স্পর্শ ছাড়াই থার্মাল স্ক্যানারের মাধ্যমে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ফখরুল বলেন, আমরা ইতোমধ্যে করোনাভাইরাস আক্রান্তদের আরোগ্য কামনা করছি এবং এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। একইসঙ্গে আমরা দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল
ক্ষমতার রাজনীতিতে কৌশলের নামে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ-আঁতাত দিয়ে শুরু করে পরবর্তীতে নীতি হিসেবে সাম্প্রদায়িকতাকে গ্রহণ করার ইতিহাস এ উপমহাদেশের রাজনীতিতে বিরল নয়।” বাংলাদেশ কি সে পথেই হাটছে?এজন্য বলা "ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না"।করোনাভাইরাস সারাবিশ্বব্যাপী ছড়িয়েছে।আমাদের দেশও যথেষ্ট সতর্ক ছিলো।সামাজিক যোগাযোগ মাধ্যম,মিডিয়া,জনগনকে সচেতন করে তুলছিল।সরকারও স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জনগনকে সচেতন ও পরামর্শ দিয়ে যাচ্ছিল। একটি দেশে ১৮কোটি জনগন সেখানে
‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মুন। বিশেষ
দেশে করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়াতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি পণ্যের দাম অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছেন। ২০ টাকার মাস্ক বিক্রি করা হচ্ছে ১০০ টাকাও। তাই ভোক্তাদের সচেতনতায় একটি বিবৃতি দিয়েছে ভোক্তা অভিযোগ কেন্দ্র।এ বিষয়ে সোচ্চার সরকারি এ প্রতিষ্ঠানটি। ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই
দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি " এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০।উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র্র্যালি বের হয়। র্র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয় পরবর্তীতে উপজেলা সমাজ সেবা অফিসার
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের আরও যে দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন, তারা খুব সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন। এর ফলে ট্রাম্প নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।সম্প্রতি কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে এক রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান
জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়টি কার্যকর করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত। আগামী তিন মাসের মধ্যে রায়টি কার্যকর করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা দেন।এর আগে
রাজধানীর শনির আখড়ায় একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টায় লাগা ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, শনির আখড়ার গোবিন্দপুরে রঙের কারখানায় আগুনের খবরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার দাবি তুলেছেন অভিভাবকরা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এ-সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৯ মার্চ ) বিকাল ৩ ঘটিকায় ভূঞাপুর উপজেলা মুক্তমঞ্চে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এখন পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সোমবার মৃতের পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর জিও টিভির।উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া এলাকায় বৃষ্টির ফলে বাড়ছে মৃতের সংখ্যা। তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছে ২২ শিশু ও ৫ জন মহিলা। সম্প্রতি ফের বৃষ্টি হওয়াতেই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে। মৃতের পাশাপাশি লাফিয়ে বেড়েছে
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ২৬তম স্প্যান। এর মধ্যে দিয়ে প্রমত্তা পদ্মার বুকে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৯০০ মিটার।মঙ্গলবার সকাল নয়টার কিছু পর স্প্যানটি দুই পিলারের ওপর বসানোর কাজ শেষ হয়।এর আগে গত ২১ ফেব্রুয়ারি পদ্মা সেতুতে বসানো হয় ২৫তম স্প্যান। এর ১৯ দিনের মাথায় বসলো ২৬তম স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী
ভোলার বোরহানউদ্দিনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বক্ততায় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
ভোলার বোরহানউদ্দিনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বক্ততায় তিনি বলেন,এ জনপদের মানুষ নিরাপত্তার চাঁদরে ঢাকা। আগামি ১৭ তারিখ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। করোনা ভাইরাসের কারণে সরকার সীমিত
সাতটি তুলসি পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না—এমন গুজবে গোপালগঞ্জে তুলসি পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেকে আবার ফেসবুকেও তুলসি পাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। তবে এর কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন নেওয়াজ মোহাম্মদ।গত দু’দিন ধরে কোটালীপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে অনেকেই সাতটি তুলসি পাতা খেয়েছেন। তাদের ধারণা, তুলসি পাতা খেলে করোনায় আক্রান্ত হবেন না।কোটালীপাড়ার ওষুধ
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ৯ মার্চ দুপুরে ১টায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা