ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদীতে গ্রেফতারকৃত ৩ সাংবাদিকের মুক্তির দাবীতে রবিবার (৩ মে ) নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে জেলার ৬টি উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ মন্টি। গ্রেফতারকৃত তিন সাংবাদিক যথাক্রমে রমজান আলী প্রামাণিক, শান্ত বণিক ও খন্দকার শাহিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আবদুর রাজ্জাক। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ রোববার ভোরে পরীক্ষা করাতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বৃদ্ধ মানুষ তাই সঙ্গী দুই ছেলে। তবে সিরিয়াল না পেয়ে বাসায় ফেরার পথে শাহবাগ মোড়ে হঠাৎ মাটিতে পড়েই মৃত্যু তার। এভাবেই ঘটনাটির বর্ণনা নিজের ফেসবুকে লিখেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সজল মাহমুদ। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। ফেসবুকে তিনি আরও লিখেছেন, বৈশাখের
ইংরেজি আধুনিক সাহিত্যের জনক জজ বার্নার্ড শ একটি চিঠিতে লিখেছিলেন, "যদি মহানবী (সা:)-এর মত কোনো ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি আধুনিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতে পারতেন তবে তিনি বর্তমান জগতের সমস্যাবলীর সকল সমাধান টেনে দিতেন। যিনি মানুষের বহু আশা-আকাঙ্ক্ষা আর সুখ-শান্তি এনে দিতে সম্পূর্ণভাবে সক্ষম হতেন।" (I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ স্ত্রী ও এক কন্যাসহ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রোববার (০৩ মে) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিটিভির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় দিনাজপুর জেলা কারাগার হতে এ পর্যন্ত মোট ২০ জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে রোববার ১৪ জনকে মুক্তি দেয়া হয়। এর আগে আরও ৬ জনকে মুক্তি দেয়া হয়। দিনাজপুর জেলা কারাগারের জেলার তারেক কামাল জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু কয়েদী মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত
ক্রিকেটে আলোচনাটা উস্কে দিয়েছে খোদ আইসিসি বলে থুতু কিংবা লালা ব্যবহার করা যাবে না। পরিবর্তে বল টেম্পারিংকেই বৈধতা দিতে যাচ্ছে তারা। এবার ফিফাও ফুটবলারদের থুতু কিংবা মুখের পানি ফেলা নিয়ে সুনির্দিষ্ট আইন করতে যাচ্ছে। ফুটবল ফেরার পর কোনো ফুটবলারকে যদি দেখা যায় যে মাঠে থুতু ফেলেছে কিংবা পানি খেতে গিয়ে সেই পানি বাতাসে ছুঁড়ে দিয়েছে, তাহলে সঙ্গে সঙ্গেই দেখানো হতে
কুমিল্লায় মাত্র ৬০ টাকা মূল্যের একটি স্যালাইন ৩ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে নগরীর রামঘাটলা এলাকায় ইনান মেডিসিন পয়েন্ট ফার্মেসিতে জাকির হোসেন নামে এক রোগীর স্বজনের কাছে অস্বাভাবিক মূল্যে এ স্যালাইন বিক্রি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত সেখানে অভিযান চালান। এ সময় ইনান মেডিসিন পয়েন্টকে ৪০ হাজার
লকডাউন প্রত্যাহার করতে প্রস্তুতির কথা জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছু সেবা এবং শিল্প প্রতিষ্ঠান লকডাউন বিধি-নিষেধের আওতামুক্ত বলে ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, দিল্লিকে পুনরায় খুলে দেয়ার সময় হয়েছে। আমাদেরকে করোনাভাইরাসকে সঙ্গী করে বসবাসের প্রস্তুতি নিতে হবে। এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে তৃতীয় দফায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন
ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক দুর্যোগের সময় বাংলাদেশের মানুষের জন্য সার্বিক সহযোগীতায় প্রধানমন্ত্রীর ভূমিকা নজিরবিহীন, যা এখন বিশ্বব্যাপী সমাদৃত। শেখ হাসিনার শাসনামলে কোন মানুষ অভূক্ত থাকবে না। যতদিন মহামারি দুর্যোগ থাকবে ততদিন মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। রবিবার (৩মে) বেলা ১০ টায় ভোলার
রোববার সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, “তার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে তাকে আজকে রাতেই আইসিইউতে শিফট করা হবে।” এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে একজন প্রতিবেদক একটি বিশেষ প্রতিবেদনের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে ফোন করলে তিনি মুগদা হাসপাতালে
মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যান এবং সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এবং ত্রানের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও একই সঙ্গে এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ রোববার বিকালে উপজেলার সাহেবরামপুর এলাকার ৬নং ওয়ার্ডে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। ত্রান বঞ্চিতরা অভিযোগ করে বলেন, উপজেলার সাহেবরামপুর ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান সেলিম ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য
মরণঘাতি করোনা পরিস্থিতির কারণে মৌলভীবাজার জেলার ডেইরি ফার্মের মালিকরা উৎপাদিত দুধ নিয়ে পড়েছেন চরম বেকায়দায়। প্রতিদিন কম করে হলেও কয়েক লাখ টাকার দুধ উৎপাদিত হয়ে থাকলেও বিক্রির অভাবে তা নষ্ট হয়ে যাচ্ছে। এতে অনেক ফার্ম মালিক ড্রেনে দুধ ফেলে দিচ্ছেন। এ দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সার্বিক সহযোগিতার দাবি করছেন ডেইরি ফার্ম মালিকরা। দুগ্ধ শিল্পে আর্থিক সফলতা আসায় বিগত এক যুগের
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এ ঘোর মহামারীর মধ্যে আরও একটি আশার আলোর কথা জানালো ভারত। এবার জল্পনা তুঙ্গে একটি অতি সস্তার অ্যান্টাসিড নিয়ে, অ্যান্টাসিডটি হল ফ্যামোটিডিন। নতুন এক গবেষণায় এরকমই চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছে৷ মোদি সরকারও ভারতীয় জনৌষধী পরিযোজনাসহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ফ্যামোটিডিন পর্যাপ্ত পরিমাণে তৈরি রাখারও নির্দেশ দিয়েছে। নির্দেশ দিয়েছে, এ অ্যান্টাসিডের পর্যাপ্ত জোগানের বিষয়টি খতিয়ে দেখতে, করোনা চিকিৎসায়
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে পোশাক কারখানা চালানোর কারণে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে চিকিৎসার জন্য কোথাও জায়গা থাকবে না বলে কারখানা মালিকদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কারখানা খোলা নিয়ে এক সভায় এই সতর্ক বার্তা দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ পোশাক শিল্পের বিভিন্ন প্রতিনিধি দল এখানে এসেছেন। আমাদের মূল বিষয় ছিল, পোশাক শিল্প তাদের যে
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চীন ইচ্ছা করলেই মহামারী ঠেকাতে পাতো, কিন্তু করেনি। ইতিমধ্যে তিনি চীনের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন। ঠিক এমন সময়েই যুক্তরাষ্ট্রকে উপহাস করে অ্যানিমেশন বানিয়ে পাল্টা জবাব দিল চীন। খবর- রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছিলেন, তিনি খুবই আত্মবিশ্বাসী যে চীনের ভাইরোলোজি গবেষণাগারে করোনাভাইরাসের উৎপত্তি। তিনি এর প্রমাণ দেখার
করোনা মহামারিতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় পটুয়াখালীতে বাবু চন্দ্র শীল নামের ১ জন সাজাপ্রাপ্ত আসামী ছাড়া পেয়েছেন। রবিবার দুপুরে তাকে পটুয়াখালী কারগার থেকে থেকে মুক্তি দেয়া হয় বলে ভারপ্রাপ্ত জেলার মোঃ আমীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাবু চন্দ্র শীলের কয়েদী নম্বর ২১৫৪/এ। সে দশমিনা উপজেলার বড় গোপালদি গ্রামের চিত্ত রঞ্জন শীলের ছেলে। কারাগার সূত্রে জানা যায়, সরকারী নির্দেশনা অনুযায়ী তার
নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আজ রবিবার বিকেলে যশোর আদালতে আনা হয়। এ সময় তার ছেলে মনোরম পলকসহ কয়েকজন স্বজন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তার জামিনের আবেদন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতের আদেশ হয়নি বলে জানিয়েছেন তার জামিন আবেদন করা আইনজীবী। তার বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১/৩ ধারায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। কাজলকে বিকেল পৌনে ৩টার
করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশে কার্যত লকডাউন চলছে। গণপরিবহণ বন্ধ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি। করোনাভাইরাস মোকাবেলায় ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ মানুষের চলাচল সীমিত করতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। তাই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ও মহাসড়ক অনেকটাই ফাঁকা। এর মধ্যেও বন্ধ হয়নি সড়ক দুর্ঘটনা। পর্যন্ত করোনায় যতজনের মৃত্যু
লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া দিনমজুর ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক ভাবে খাদ্র সামগ্রী বিতরন করে আসছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলামিন সরকার। (৩ মে) রবিবার দুপুরে উল্লাপাড়ার গয়হাটা আবু ইসহাক হাই স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫৫০ জন কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। এ সময় উল্লাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার, আওয়ামী লীগ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দুই মাস সব ধরনের ঋণের সুদ স্থগিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ বা মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
সৌদি আরবের করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে অস্থিরতা সৃষ্টি করলে ৫ বছরের কারাদণ্ড দেয়া হবে বলে হুশিয়ার করেছে দেশটির সরকার। একইসঙ্গে গুজব রটনাকারীকে ৩০ লাখ রিয়াল (৮ লাখ মার্কিন) ডলার অর্থদণ্ডও করা হবে।খবর আরব নিউজের। মহামারী করোনাভাইরাস নিয়ে কেবলমাত্র দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য সত্য এবং বিশ্বাসযোগ্য বলে সৌদির পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে। এছাড়া করোনাভাইরাস নিয়ে অন্য কোন
কিছু কিছু এলাকায় করোনা ঝুঁকি কমতে থাকায় ১৩২টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। করোনা পরিস্থিতিতে নিয়ে জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর- ইরনা প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনার পরিস্থিতি নিয়ে রোববার ন্যাশনাল টাস্ক ফোর্স বৈঠকে বসেছে। এতে ১৩২ টি মসজিদ খুলে দেয়ার সিদ্ধান নেয়া হয়। চলতি সপ্তাহ থেকে মসজিদে জুমার নামাজ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল। রবিবার সাংসদ দ্বিতীয় দিনে দৈহিক দূরত্ব বজায় রেখে উপজেলার কুতুবা,টবগী ও পক্ষিয়া ইউনিয়নের সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা তুলে দেন। ওই সময় ত্রাণ বিতরণ কার্যক্রম দেখভাল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক পূর্বপাড়া এলাকায় একখন্ড বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক বিধবা নারীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আসমা বেগম (৫০) স্থাণীয় মৃত তৈয়ব আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,গত শনিবার বিকেলে আসমা বেগম তার জমিতে ঘর নির্মাণ করতে গেলে একই এলাকার মৃত বাক্কু মিয়ার ছেলে নজরুল ইসলামের নেত্বতে দুলাল মন্ডল,শাজাহান,নরু মিয়াসহ আরো